২৪ ঘন্টার ব্যবধানে বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকাল সাড়ে ৮ টার সময় বরিশাল - ঢাকা মহাসড়কের রামপট্টি বালুর মাঠ সংলগ্ন স্থানে আব্দুল বাহিড় (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত বাহিড় একজন বেদের সম্প্রদায়ের লোক। তিনি বাজার করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাহিড় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ধামুরা উদ্দেশ্য ছেড়ে আসা ঝিনুক পরিবহনের নামের একটি যাত্রীবাহী
বাস তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের মধ্যে থাকা আরো পাঁচ থেকে ছয় জন যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল বাহিড় কে
উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায় তবে বাসটি কে জব্দ করার চেষ্টা চলছে। একজন পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে গতকাল সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে হাবিবুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেল চালক কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৫
বরিশালসহ দেশের পাঁচটি জেলা শহরে শত শত পুকুর ভরাট ও অবৈধ দখল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের (ডিসি) আইনি নোটিস পাঠিয়েছে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এইচআরপিবির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠান।
যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন— বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
নোটিশে বলা হয়েছে, দেশের পরিবেশ সুরক্ষা বিবেচনায় সরকার ২০০০ সালে ‘জলাধার সংরক্ষণ আইন’ পাস করে। এই আইন অনুযায়ী শহর এলাকায় পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাট ও দখলের সঙ্গে জড়িতদের শাস্তির বিধান রাখা হয়েছে।’

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৭
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭ আটক হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানান, তার নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা ভাটিখানা এলাকার পান্থ সড়ক, রোকেয়া আজিম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালিত হয়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের লক্ষ্য করা হয়। অভিযানকালে এলাকাবাসী অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন। এ সময় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং মাদক সেবনের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৯জনকে আটক করা হয়।
এর আগে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়কসহ বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন বিএমপির উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার ইমদাদ হুসাইন।
অভিযানে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা ও তিনটি মোটরসাইকেলসহ আটজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএমপির উপ-পুলিশ কমিশনার ইমদাদ হুসাইন। তিনি বলেন, বরিশাল মহানগরীকে মাদকমুক্ত করতে বিএমপি কমিশনারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে স্থানীয় নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করছেন। মহানগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জানান পুলিশ কর্মকর্তা।’

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯
বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান জুয়েলকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান জুয়েল (৩৫) বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
র্যাব জানায়, মান্নান জুয়েলের বিরুদ্ধে শিশু ধর্ষণেন অভিযোগে ২০১২ সালে বরিশালের বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা তামিলকারী বানারীপাড়া থানার কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ১ সেপ্টেম্বর রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

২৯ জুলাই, ২০২৫ ১৭:৪১
২৪ ঘন্টার ব্যবধানে বাবুগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকাল সাড়ে ৮ টার সময় বরিশাল - ঢাকা মহাসড়কের রামপট্টি বালুর মাঠ সংলগ্ন স্থানে আব্দুল বাহিড় (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত বাহিড় একজন বেদের সম্প্রদায়ের লোক। তিনি বাজার করতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাহিড় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বরিশাল থেকে ধামুরা উদ্দেশ্য ছেড়ে আসা ঝিনুক পরিবহনের নামের একটি যাত্রীবাহী
বাস তাকে ধাক্কা দেয়। এ সময় বাসের মধ্যে থাকা আরো পাঁচ থেকে ছয় জন যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল বাহিড় কে
উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার বলেন, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায় তবে বাসটি কে জব্দ করার চেষ্টা চলছে। একজন পথচারীর নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে গতকাল সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে বরিশাল-ঢাকা মহাসড়কের কামিনী পাম্প সংলগ্ন এলাকায় সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের কামিনী পাম্প এলাকায় কুয়াকাটা পরিবহনের একটি দ্রুতগতির বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে হাবিবুল্লাহ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী ঘটনাস্থলে নিহত হন এবং মোটরসাইকেল চালক কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কামিনী পাম্প সংলগ্ন এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে ওই স্থানে ট্রাফিক বক্স স্থাপনসহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২