অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ববির মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে গত ২৪ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি করছে। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের সাথে এখনো পর্যন্ত কোন রকমের যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। যদি অবিলম্বে তাদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় দক্ষিণাঞ্চল অচলের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।
এসময় বক্তৃতা দেন, শিক্ষার্থী ভূমিকা সরকার, মোশাররফ হোসেন, আশিক আহমেদ, অমিও মন্ডল, রাকিব আহমেদ, মৃৃত্যুঞ্জয় রায় এবং আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর পরও পূর্ণাঙ্গ রূপ পায়নি ববি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য কমপক্ষে ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। তাই অনেক সময় শিক্ষার্থীদের খেলার মাঠে পাঠগ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট।
এছাড়াও শিক্ষক, আবাসন সংকটের পাশাপাশি গ্রন্থাগারে বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। ১০ সহস্রাধিক শিক্ষার্থীর জন্য একটি মাত্র খেলার মাঠ থাকলেও নেই সুইমিং পুল বা জিমনেশিয়াম। ঝুঁকিপূর্ণ পরিবহণে প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একটি ভবনেই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে রয়েছে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও।

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

২১ আগস্ট, ২০২৫ ১৭:২১
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ববির মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে গত ২৪ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি করছে। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের সাথে এখনো পর্যন্ত কোন রকমের যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। যদি অবিলম্বে তাদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় দক্ষিণাঞ্চল অচলের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।
এসময় বক্তৃতা দেন, শিক্ষার্থী ভূমিকা সরকার, মোশাররফ হোসেন, আশিক আহমেদ, অমিও মন্ডল, রাকিব আহমেদ, মৃৃত্যুঞ্জয় রায় এবং আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর পরও পূর্ণাঙ্গ রূপ পায়নি ববি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য কমপক্ষে ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। তাই অনেক সময় শিক্ষার্থীদের খেলার মাঠে পাঠগ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট।
এছাড়াও শিক্ষক, আবাসন সংকটের পাশাপাশি গ্রন্থাগারে বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। ১০ সহস্রাধিক শিক্ষার্থীর জন্য একটি মাত্র খেলার মাঠ থাকলেও নেই সুইমিং পুল বা জিমনেশিয়াম। ঝুঁকিপূর্ণ পরিবহণে প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একটি ভবনেই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে রয়েছে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও।
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
২৩ আগস্ট, ২০২৬ ২১:০০
২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
২৩ আগস্ট, ২০২৬ ১৪:০৭