১২ আগস্ট, ২০২৫ ১৮:৩১
ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডর ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তবে এরইমধ্যে পুরোপুরি পুড়ে যায় ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরো কয়েকটি দোকান। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডর সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।অগ্নিকাÐে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- পলি শো কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন, নিউ রিফাত ফ্যাশন। এ ছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয়, ইভা ফ্যাশনসহ আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।
লালমোহন হাইস্কুল সুপার মার্কেট ব্যবসয়ী সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম জানান, অগ্নিকান্ডে ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘর মালিকদেরও আরো ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। আমরা এসব ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ইউএনওর কাছে পাঠিয়েছি।
আশা করছি উপজেলা প্রশাসন শিগগিরই এসব ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাÐের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ছাড়া ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, আমরা ইতোমধ্যে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার এবং নগদ অর্থ সহযোগিতা দিয়েছি। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরবর্তীতেকোনো বরাদ্দ এলে তা এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সময়ে মধ্যে পৌঁছে দেয়া হবে।

০৪ জুলাই, ২০২৬ ১৯:১৭
ভোলার তজুমদ্দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক ও জনবল সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী না থাকায় প্রতিদিন শত শত রোগী কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নষ্ট হচ্ছে এক্স-রেসহ গুরুপূর্ণ যন্ত্রপাতি
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকের ২৩টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র ৪জন শূণ্যতার হার ৮২.৬১%, নার্স ৩২ জনের বিপরীতে ২৬জন কর্মরত, মেডিকেল ট্যাকনোলজিষ্ট ৬জনে কর্মরত রয়েছে ২জন শূণ্যতার হার ৬৬.৬৭%, ফিল্ডষ্টার্ফ ৪০ জনে ২৭জন কর্মরত, তৃতীয়-চতুর্থ শ্রেণির পদ ৩৩টির বিপরীতে ১৪জন কর্মরত ও হোমিও প্যাথির একটি পদে ডা. রাজিব ঘোষ যোগদান করার পর থেকেই প্রেষণে রয়েছে পাশ্ববর্তী উপজেলা বোরহানউদ্দিনে। ফলে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। জনবল সংকটের কারণে অনেক ক্ষেত্রে একজনকে সব ধরনের রোগীকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা সেবার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্টের পদ থাকলেও কর্মরত না থাকায় জটিল রোগে আক্রান্ত রোগীদের ভোলা সদরসহ বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করতে হয়। এছাড়াও অপারেশন থিয়েটার থাকলেও কোন জনবল না থাকায় তা দীর্ঘদিন বন্ধ রয়েছে। যে কারণে ওটির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট হচ্ছে প্রতিদিন।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আবার কিছু পরীক্ষা-নিরীক্ষাও বাইরে থেকে করাতে হচ্ছে, এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। যা তাদেরমত গরীব মানুষের পক্ষে করানো খুবই কষ্ট কর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দিব্যেন্দু রায় রাজিব বলেন, হাসপাতালটিতে চিকিৎসক সংকটের কারণে একজন চিকিৎসককে ইনডোর ও অউটডোরে সব ধরনের রোগী দেখতে হয়। খুবই কষ্ট করে রোগীদের সেবা দিতে হয়। আমরা সেবার কোন ত্রুটি করছি না, সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। জুনিয়র কনসালটেন্ট না থাকায় জটিল রোগের চিকিৎসা আমরা এখানে দিতে পারিনা। জনবল সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রয়েছে আশা করি সমাধান হয়ে যাবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত শূন্য পদে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
২০১৯ সালে হাসপাতালটি ৩১ শর্য্যা থেকে ৫০ শর্য্যায় উন্নতি করা হলেও প্রয়োজনীয় সংখ্যক জলবল নিয়োগ করতে পারেনি কর্তৃপক্ষ।

০২ জুলাই, ২০২৬ ২২:১২
ভোলার লালমোহন পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১ টায় লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডের সেলিম চেয়ারম্যান বাড়ির সামনে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নয়ন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামান্য একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যায় নয়ন।
এ সময় নয়নকে বাঁচাতে গিয়ে আরও দুইজন গুরুতর জখম হন। আহতরা হলেন—পৌরসভার বাসিন্দা মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে।
বরিশাল টাইমস

০২ জুলাই, ২০২৬ ১৬:০১
ভোলার লালমোহনে প্রকাশ্য দিবালোকে মো. নয়ন নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডের মাথায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পরপরই হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ খুনি নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নিহত মো. নয়ন (১৮) লালমোহন পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে। সে স্থানীয় ডা: আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল।
অন্যদিকে, আত্মসমর্পণকারী ঘাতকের নাম মোঃ মানিক (১৬)। সে উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে এবং লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুর ১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর রোডের মাথায় নয়নকে একা পেয়ে মানিক আচমকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে নয়নের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হত্যাকাণ্ড ঘটানোর পরপরই ঘাতক মানিক নিজেই রক্তমাখা অস্ত্র হাতে লালমোহন থানায় হাজির হয় এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে নিজের অপরাধ স্বীকার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বরিশালটাইমসকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক মানিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পেছনে কোনো পূর্ব শত্রুতা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৫ জুলাই, ২০২৬ ১৯:৩৪
০৫ জুলাই, ২০২৬ ১৮:৪২
০৫ জুলাই, ২০২৬ ১৬:৪৯
০৫ জুলাই, ২০২৬ ১৬:০৫