০৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথম বারের মত ছাত্র সংসদ গঠনের খবরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ।
সোমবার (৬ অক্টোবর) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করে। এর পরপরই খবরটি ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে।
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু আলোচনা। তাদের দাবি অতিদ্রূত সময়ের ভিতর রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাক বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপরদিকে ছাত্র সংসদ গঠনের খবরে ক্রিয়াশীল সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের সমূখের চায়ের দোকান থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, ভোলারোড গুলোতে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আড্ডা দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগে কখনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কোন গঠনতন্ত্র নেই। গঠনতন্ত্র তৈরি করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ছাত্র সংসদের একটা খসড়া গঠনতন্ত্র তৈরি করবে এবং পরবর্তীতে সেটা একাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট সভার মধ্য দিয়ে পাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাবে।
সোমবার প্রকাশিত হওয়া কমিটির সদস্য হলেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন এবং আইন বিভাগের প্রভাষক ছোটন আলী।
কমিটির সদস্য আইন বিভাগের প্রভাষক ছোটন আলী বলেন, আমাদের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ। আমাদের কাজ হল কারা ভোট দিতে পারবে, কারা নির্বাচনের প্রার্থী হতে পারবে তা সহ পূর্ণাঙ্গ একটা গঠনতন্ত্র তৈরি করা। তিনি আরও বলেন, প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে বসে তাদের মতামতের ভিত্তিতে দ্রুত সময়ের ভিতর গঠনতন্ত্র তৈরি করবে।
প্রকাশিত হওয়া কমিটির কাছে প্রত্যাশা ব্যক্ত করে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক সদস্য আরিফ ইসলাম শান্ত বলেন, দেরিতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ গঠনতন্ত্রের উদ্যোগ নিয়েছে এজন্য ধন্যবাদ। তবে ছাত্র সংসদ নির্বাচনের আগে জুলাই আগস্টের হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। কারণ ছাত্র সংসদ নির্বাচন শুধু শিক্ষার্থীদের ভিতর সীমাবদ্ধ থাকে না। গোটা বিশ্ববিদ্যালয়ের সবার মধ্যেই ছড়িয়ে পড়ে। যার কারণে ছাত্রলীগসহ আওয়ামী ফ্যাসিস্টের বিচার না করতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করি না।
ছাত্রদলের আরেক সাবেক সদস্য মো.মোশাররফ হোসেন বলেন, গঠনতন্ত্র তৈরির কমিটি যেন শুধু খাতা কলমে না থেকে বাস্তবিক অর্থে একটা শিক্ষার্থী বান্ধব গঠনতন্ত্র তৈরি করে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো ছাত্রসংসদ নির্বাচনের পাশাপাশি ক্যাম্পাসে কাগজে কলমে ছাত্র রাজনীতি চালুর ব্যবস্থা করুক।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন, আমরা প্রত্যাশা করি বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর একটা গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রনয়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত গ্রহণ ও এক্সিকিউশনের পুর্ণ ক্ষমতা নির্বাচিত ছাত্র সংসদের হাতে রাখার ব্যবস্থা করবে এই কমিটি।
অপর দিকে ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন বলেন, ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। শুধু তিন সদস্যের কমিটি দিয়েই কাজ যেনো কাজ শেষ হয়ে না যায়। দ্রুত অধ্যাদেশ জারির ব্যবস্থা গ্রহণ, নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। সে অনুযায়ী তফসিল ঘোষণা করে কাঙ্খিত নির্বাচন দিতে হবে ।

১৩ জুন, ২০২৬ ২০:০৭
মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আগামীকাল রোববার থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন নেতারা।
বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা।
ফকির শহীদুল ইসলাম বলেন, ‘খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে অনুমোদনহীন অতিরিক্ত বিআরটিসি ও লিজ নেওয়া বাস চলাচল করছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’
তিনি আরও জানান, ধর্মঘট শুরু হলে পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।
যে তিন দাবিতে ধর্মঘটের ডাক
১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে পথে পথে থাকা সব অবৈধ কাউন্টার অপসারণ।
২. আঞ্চলিক মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার (মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশা) চলাচল সম্পূর্ণ বন্ধ করা।
৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
এ ঘটনা প্রসঙ্গে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। অনির্দিষ্টকালের ধর্মঘট এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
বরিশাল টাইমস

১৩ জুন, ২০২৬ ১৮:২৪
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
তবে অভিযানের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত মাদক কারবারি নজরুল বেপারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নজরুল বেপারীর বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে একটি চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে মূল অভিযুক্ত নজরুল বেপারী কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী মাহামুদা বেগমকে (৩৮) ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, উদ্ধার মাদক ও অস্ত্রের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক নজরুল বেপারীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

১৩ জুন, ২০২৬ ১৫:০৪
বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। মৃত ভেবে ফেলে যাওয়া ওই যুবকের নাম আরিফ আকন। তিনি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
শুক্রবার (১২ জুন) বিকেলে গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত আরিফ আকন ওই গ্রামের মৃত রফিকুল ইসলাম আকনের একমাত্র ছেলে। কয়েক মাস আগে এক মোটরসাইকেল দুর্ঘটনায় আরিফের বাম হাত ভেঙে প্রায় অকেজো হয়ে যায়।
ভুক্তভোগী বড় বোন তিরা মনি বেগম জানান, তাদের পুরোনো বাড়ির সম্পত্তি জোরপূর্বক দখল করে বাথরুম নির্মাণ করছিলেন প্রতিবেশী আনোয়ার আকনের ছেলে নসিমনচালক রুবেল আকন। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে আরিফ ঘটনাস্থলে যান। সেখানে রুবেলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের নির্মাণাধীন বাথরুমটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
দুপুরে রুবেল বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে আরিফকে হত্যার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় বিকেলে রুবেল ও তার কয়েকজন সহযোগী বাড়ির পাশে আরিফকে একা পেয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। তারা লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আরিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করেন। একপর্যায়ে আরিফ সংজ্ঞাহীন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যান।
পরে খবর পেয়ে আরিফের মা ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিরা মনি বেগম আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন তার ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল আকনসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে আত্মগোপন করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.