Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৫২
অমর একুশে, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রক্তস্নাত মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। একই দিনে ফুল হাতে নিয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার চারজন নেতাকর্মী। ভাষাশহীদদের নামে স্লোগান দিচ্ছেন তারা। সম্প্রতি তাদের ফুল দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহীদ মিনারে ফুল দেওয়ার এই ভিডিও ও ছবি নিজের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা মহিবুল হাসান চৌধুরী ফেসবুক পেজে শেয়ার করেছেন।
২৩ সেকেন্ডের সেই ভিডিও ও ছবি আপলোড করে লেখা হয়- ‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জার পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা।’
ফুল দিতে যাওয়া চারজনকে ‘ভাষাশহীদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘ইসলামিয়া কলেজ ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়।
তবে সেই ভিডিওটি কোথা থেকে এবং কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। এমনকি শহীদ মিনারের অবস্থান কোথায় সেটিও উল্লেখ করা হয়নি পোস্টে।

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৯
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা সরে যেতে রাজি হননি। পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
বরিশাল টাইমস

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০০
বগুড়ায় অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা ও সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, মিজানুর রহমান সাগর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানা-এ দায়ের করা একটি মামলায় অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে রুবেল প্রাং নামের একজন গত ৩০ আগস্ট একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ৩০ আগস্ট ঘটনার দিন রাতে কলেজের সামনে চা পানকালে মিজানুরসহ আরোও ৪ থেকে ৫ জন মোটরসাইকেলে এসে রুবেল প্রাংকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করে। রুবেল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক পর্যায়ে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা আদায় করে এবং কাছে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
বরিশাল টাইমস

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৩
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোর নামে একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশা চালক ও চারজন যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশার বটতৈল কবুরহাট থেকে বাইপাস হয়ে ত্রিমোহনীর দিকে যাচ্ছিল। এ সময় বপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সরাসরি ধাক্কা দেয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের এবং হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:৪০
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০১
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৪০
২১ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:২৫