Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০২ এপ্রিল, ২০২৬ ১২:১০
দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ফজরের নামাজের পর চরমোনাই পীর, আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বয়ানে অংশ নেন। ধর্মীয় বয়ানে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়। বয়ান শেষে তিনি এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ঘরোয়া মতবিনিময় সভায় অংশ নেন।
এই মতবিনিময় সভায় দেশের চলমান সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিশেষ করে নৈতিকতা, মূল্যবোধ ও জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এনসিপি নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণের পাশাপাশি পীর সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ আরও অনেকে।
সূত্র জানায়, এনসিপির এই প্রতিনিধি দল সারাদিন চরমোনাই দরবারে অবস্থান করবে এবং মাহফিলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। বিশেষ করে বাদ জোহর অনুষ্ঠিতব্য মূল মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তার বক্তব্যকে ঘিরে মাহফিলের অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
চরমোনাই মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে লাখো মুসল্লির সমাগম ঘটেছে। ধর্মীয় আবহ, দোয়া-মাহফিল, বয়ান এবং আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি মাহফিলটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

০৩ এপ্রিল, ২০২৬ ২১:০৩
বরিশাল নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য নোটিশ জারি করেছে বরিশাল সিটি করপোরেশন। শুক্রবার (৩ এপ্রিল) বিকালে বরিশাল সিটি করপোরেশন প্রশাসকের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া সেলের এডমিন সাকলাইন মোস্তাক সাংবাদিকদের জানান, সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের নির্দেশে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত, রাস্তা এবং জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ করে নোটিশ দেয়া হয়েছে। ১০ এপ্রিল এর পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আমার জন্ম এই শহরে। আমি জানি এই শহরে কি কি সমস্যা রয়েছে। বরিশাল নগরীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে রয়েছে, জনসাধারণ চলাচল করতে পারে না। এসব আর সহ্য করা হবে না।
সময় বেধে দেওয়া হয়েছে। ঐ সময়ের মধ্যে নিজের অবৈধ স্থাপনা নিজে না সরালে আমরা সেগুলো উচ্ছেদে ব্যবস্থা নেবো।
সিটি কর্পোরেশনের যাবতীয় সেবা নিয়ে সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনা জানাতে ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ এই দুইটি নম্বরের হোয়াটস অ্যাপে ছবি ও ভিডিও সহকারে সরাসরি প্রশাসক বরাবর পাঠানোর জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে সিটি করপোরেশনের পক্ষ থেকে।

০৩ এপ্রিল, ২০২৬ ১৯:০৫
বাকেরগঞ্জ পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী সাবরিনা আক্তার (জিয়া) আসন্ন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের খোঁজখবর নিচ্ছেন।
পৌরসভার ৭ নং ওয়ার্ডে গণসংযোগকালে সাবরিনা আক্তার বলেন, আমি পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার আমার স্বামীর বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আকন বাড়ি। আমি ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি আপনাদেরই একজন। আপনাদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে এবং পাশে থাকতে আমি মাঠে নেমেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন এবং সেবার মান নিশ্চিত করতে কাজ করবো।
এ সময় তার সঙ্গে স্থানীয় সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের কাছে সাবরিনা আক্তারের পক্ষে সমর্থন কামনা করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থী সাবরিনা আক্তারের সরাসরি যোগাযোগ ও আন্তরিকতায় তারা সন্তুষ্ট। অনেকেই আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে, ঈদুল ফিতরের পর থেকেই দিন দিন তার গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হচ্ছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয়রা।

০৩ এপ্রিল, ২০২৬ ১৭:৫১
দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তির জন্য প্রত্যেক মানুষকে আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাদ মাগরিব বরিশালের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনের মূল বয়ানে তিনি এসব কথা বলেন। শায়খে চরমোনাই বলেন, ‘গুনাহ মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। যখন কলব অপরিষ্কার হয়ে যায়, তখন মানুষ ধীরে ধীরে গর্হিত কাজে লিপ্ত হয়।
কিন্তু যারা তাকওয়া বা আল্লাহভীতি অর্জন করে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ রাখে, তাদের দ্বারা গুনাহের কাজ প্রকাশ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।’ তিনি বলেন, ‘তাকওয়া অর্জন ছাড়া দুনিয়া ও আখিরাতে মুক্তির কোনো বিকল্প নেই।
এ জন্য মানুষের অন্তর থেকে দুনিয়ার মোহমায়া দূর করে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। মানুষ দুনিয়ায় ভালো থাকার জন্য অনেক কিছুই করে, সন্তানের ভবিষ্যৎ গড়তে নিরন্তর চেষ্টা চালায়। কিন্তু প্রকৃত বুদ্ধিমান তারা, যারা অনন্ত জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে।’
ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহে পড়ে চিরস্থায়ী আখিরাতের সুখ-শান্তি নষ্ট করা উচিত নয় উল্লেখ করে প্রত্যেক মানুষের উচিত নিজের আমল ঠিক রেখে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা বলে মন্তব্য করেন তিনি।
তরিকার মুরিদদের উদ্দেশে তিনি সাপ্তাহিক হালকায়ে জিকির, মাসিক ইজতেমা, পাঁচটি ওষুধ ও তিনটি সবক, যা আত্মশুদ্ধি ও আত্মগঠনের বিশেষ আমল, এসব নিয়মিত পালনের নির্দেশনা দেন।
ঐতিহাসিক চরমোনাই মাহফিল ময়দানে এদিন আরও বয়ান পেশ করেন মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা সেকান্দার আলী সিদ্দিকী, আল্লামা জাফর আহমাদ এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরারসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখরা। উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এই মাহফিল সমাপ্ত হবে।