পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় জুবায়ের (২১) নামের এক যুবক নিহত ও ২ জান আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত পৌনে সাতটার দিকে দুমকির মাদ্রাসা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তাঁর বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী। সে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, সন্ধ্যার দিকে জুবায়ের নিজ মোটরসাইকেলযোগে উপজেলার পাগলা থেকে দুমকি আসার পথে মাদ্রাসা ব্রীজ এলাকায় প্লাস্টিকের পাইপ বহনকারী অটোরিকশার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ (২০) কে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত হাসানকে পটুয়াখালী সরকারি কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

০৩ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭
পটুয়াখালীর দুমকি থেকে অপহরণের শিকার ১২ বছর বয়সী এক কিশোরীকে ঘটনার মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় মো. শাহা জামাল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে দুমকি থানার শ্রীরামপুর এলাকায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম চিপস কেনার উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। পথিমধ্যে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে মেয়েটির বাবা দুমকি থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্তের ধারাবাহিকতায় তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে কিশোরীকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১০। প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও গোপন তথ্যের সমন্বয়ে অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং কথিত অপহরণকারী শাহা জামালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহা জামাল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পিরিজকরা এলাকার বাসিন্দা। প্রাথমিক কার্যক্রম শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১০ জানিয়েছে, অপহরণসহ যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

০৩ অক্টোবর, ২০২৬ ১২:২১
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে দ্রুতগতির মোটরসাইকেলের অভিঘাতে নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোটরসাইকেলটির চালক ও আরোহীসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পাখিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিখিল ভৌমিক নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, রাতে পাখিমারা বাজার থেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশে ফিরছিলেন তিনি। মহাসড়কের একটি অংশ অতিক্রমকালে কুয়াকাটামুখী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন নিখিল।
এরপর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সেটি আরও এক পথচারীকে আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিখিল ভৌমিকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেলচালক সজিব, আরোহী ইসমাইল ও পথচারী সাইফুল। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

০১ অক্টোবর, ২০২৬ ০৯:০৫
পছন্দসই প্রার্থীকে পিয়ন পদে চাকরি দিতে তদবির করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। সেই তদবির উপেক্ষা করে প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে বদলি করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার বিসিএস ২৫ ব্যাচের এই কর্মকর্তাকে পটুয়াখালী থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়। তবে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এটিকে নিয়মিত প্রশাসনিক রদবদল বলে দাবি করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের একাধিক কর্মচারীর দাবি, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের পছন্দের প্রার্থী জহিরুল ইসলামকে অফিস সহায়ক (পিয়ন) পদে নিয়োগ দিতে তদবির করা হয়েছিল। কিন্তু লিখিত পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জহিরুলের বিরুদ্ধে মামলা করে তাকে পুলিশের হাতে তুলে দেন ডিসি।
জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসনের রাজস্ব শাখায় ১০টি অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২৫ সেপ্টেম্বর। পরীক্ষায় জহিরুল ইসলাম সর্বোচ্চ নম্বর পান। পরদিন মৌখিক পরীক্ষায় বোর্ডের প্রশ্নের জবাব দিতে না পারায় সন্দেহ হয়। তার লিখিত পরীক্ষার খাতা ও হাতের লেখা যাচাই করে ভিন্নতা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে জহিরুল স্বীকার করেন, তার পরিবর্তে সাখাওয়াত নামে অন্য একজন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরে বিষয়টি পুলিশকে জানালে জহিরুলকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়।
জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর দাবি, জহিরুলকে চাকরি দিতে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তদবির করা হয়েছিল। কিন্তু ডিসি ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হন নুরুল হক নুর। পরে তিনি ডিসির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিমন্ত্রী নুর। তিনি বলেন, ডিসির আচরণগত সমস্যার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। পিয়ন নিয়োগে তদবিরের অভিযোগ সঠিক নয়।
নুর বলেন, তিনি পটুয়াখালী গেলে ডিসি তার অনুষ্ঠানে যোগ দিতেন না। এমনকি সরকারি সফরের সময় একটি সেমিনারে যোগ দেওয়ার কথা বলে ডিসি কুয়াকাটায় চলে যান বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ডিসির পদোন্নতি হয়েছে এবং তার বদলি প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ। এর সঙ্গে প্রতিমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা তার জানা নেই।
ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রক্সি পরীক্ষার মতো প্রতারণায় অভিযুক্ত কোনো প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধির চাকরির সুপারিশ করা অনৈতিক। আর ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে কোনো কর্মকর্তাকে যদি শাস্তিমূলকভাবে বদলি করা হয়ে থাকে, তাহলে তা ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত হবে।
সংবাদসূত্র দৈনিক আমার দেশ

২১ নভেম্বর, ২০২৫ ১১:৫৫