০৭ নভেম্বর, ২০২৫ ১৬:৪৩
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার ভাই, সংগীত পরিচালক ললিত পণ্ডিত।
সুলক্ষণা পণ্ডিত দীর্ঘ ১৬ বছর ধরে শয্যাশায়ী ছিলেন। জীবনের শেষ অধ্যায় কেটেছে নিঃসঙ্গতা আর নীরবতায়। যেন দিন গুনছিলেন সেই মানুষটির সঙ্গে দেখা হওয়ার- যার প্রতি তার একতরফা ভালোবাসা ছিল আজীবনের। কাকতালীয় হলেও বেদনাদায়ক সত্য- ৬ নভেম্বরই মৃত্যুবরণ করেন তার জীবনের ভালোবাসা, কিংবদন্তি অভিনেতা সঞ্জীব কুমার। ঠিক সেই তারিখেই পরপারে মিলিত হলেন সুলক্ষণা।
সত্তর ও আশির দশকে বলিউডে সমানতালে গান ও অভিনয়ে ছাপ রেখেছিলেন তিনি। লতা মঙ্গেশকর-আশা ভোঁসলের মতো কিংবদন্তিদের যুগেও নিজের মায়াময় কণ্ঠে জায়গা করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়ে। মাত্র ৯ বছর বয়সে গানের জগতে পা রাখেন সুলক্ষণা। ১৯৬৭ সালে শুরু করেন প্লেব্যাক জীবন। ১৯৭৫ সালে ‘সংকল্প’ সিনেমার জনপ্রিয় গান ‘তু হি সাগর হ্যায়, তু হি কিনারা’ গেয়ে পান ফিল্মফেয়ার পুরস্কার।
গানের পাশাপাশি অভিনয়েও ছিলেন সমান সফল। ১৯৭৫ সালের ‘উলজান’ ও ১৯৭৬ সালের ‘সঙ্কোচ’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। শুধু বলিউড নয়, বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। উত্তম কুমার অভিনীত ‘বন্দি’ ছবিতে তার পারফরম্যান্স ছিল স্মরণীয়। গানে তার শিকড় ছিল গভীর। সুলক্ষণা ছিলেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত যশরাজের ভাগ্নি। তার ভাই যতীন ও ললিত পণ্ডিতও বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক।
তবে ক্যারিয়ারের সাফল্যের আড়ালে ব্যক্তিজীবনে সুখ পাননি এই প্রতিভাবান শিল্পী। সঞ্জীব কুমারের প্রতি ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি। সেই অপূর্ণতার দুঃখে ধীরে ধীরে সরে যান আলো ঝলমলে বলিউড দুনিয়া থেকে। অবশেষে প্রিয় মানুষের মৃত্যুদিনেই পরপারে পাড়ি জমালেন সুলক্ষণা পণ্ডিত।
চলে গেলেন তিনি, কিন্তু রেখে গেলেন সুরে ভরা এক সোনালি যুগের স্মৃতি-যে স্মৃতি আজও মুগ্ধ করে বলিউডপ্রেমীদের হৃদয়।

১০ জুন, ২০২৬ ১৯:৫২
১০ জুন, ২০২৬ ১৭:২৪
১০ জুন, ২০২৬ ১৬:৩৭
১০ জুন, ২০২৬ ১৬:২৮

০৫ জুন, ২০২৬ ১৭:৫৪
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।
সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে এক যৌথ পোস্টে এই সুখবরটি শেয়ার করেছেন বুবলী। তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন শারলিন খান।
পোস্টে একটি কার্ড প্রকাশ করেন বুবলী, তা থেকে বোঝা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম স্পষ্ট করা হয়েছে।
পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।
উল্লেখ্য, বুবলী-শাকিবের ঘরে রয়েছে আরও এক সন্তান- শেহজাদ খান বীর। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন নায়ক। এর মাস ছয়েক পর গুঞ্জন ওঠে, সন্তানের মা হতে যাচ্ছেন বুবলী। তাদের ভক্তরাও কার্যত দিনক্ষণ গুনছেন- কবে ভূমিষ্ঠ হবে তাদের সন্তান। অবশেষে কন্যা সন্তান আসার খবরের মাঝে এলো এই সুসংবাদ।

২৮ এপ্রিল, ২০২৬ ২৩:০১
দিল্লির জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সোমবার (২৭ এপ্রিল) আসন্ন ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গানে অশালীন ও কুরুচিকর শব্দ ব্যবহারের অভিযোগে কমিশন তাকে তলব করেছিল। সেই সিনেমার আইটেম গান ঘিরে জোর বিতর্ক নতুন মোড় নিয়েছে।
‘সরকে চুনরী তৈরি সরকে গানে নাচতে দেখা যায় মডেল-অভিনেত্রী নোরা ফাতেহিকে। গানটি প্রকাশ্যে আসার পরই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই গানের দৃশ্যকে অশালীন ও কুরুচিকর বলে আখ্যা দিয়েছেন। বিশেষ করে মডেল নোরার নাচের ভঙ্গিমা নিয়ে ওঠে প্রশ্ন।
বিতর্ক বাড়তে থাকায় শেষমেশ গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি নোরাও এ ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেন। সেই গানেই নোরার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায় সঞ্জয় দত্তকে। আর গানের বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে আপত্তি ওঠায় জাতীয় মহিলা কমিশন অভিনেতাকে তলব করা হয়। সোমবার কমিশনের দপ্তরে হাজির হন সঞ্জয় দত্ত।
এ গানটি প্রসঙ্গে সঞ্জয় বলেন, যে ভাষায় গানটি রেকর্ড করা হয়েছিল, তার প্রকৃত অর্থ তিনি জানতেন না। শিল্পী হিসেবে তিনি কেবল তার পেশাগত দায়িত্ব পালন করেন।
সঞ্জয়ের আইনজীবী হেমন্ত শাহ সংবাদমাধ্যমকে জানান, সঞ্জয় নাকি গানের কথার প্রকৃত অর্থ সম্পর্কে জানতেন না। কারণ গানটি এমন একটি ভাষায় রেকর্ড করা হয়েছিল, যা তিনি বোঝেন না। তবে এ ধরনের একটি কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনি ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন। এর পাশাপাশি ৫০ জন আদিবাসী শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাবও দিয়েছেন অভিনেতা। এদিন কমিশনে গিয়ে সঞ্জয়কে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। শুনানি শেষ হতেই দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি।

২৫ এপ্রিল, ২০২৬ ১৯:৪১
চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান। তিনি বলেন, ‘১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগে দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ভুক্তভোগী মিজানুর রহমান। এ মামলায় আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।’
মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান ক্যান্টনমেন্ট থানার ওসি। তিনি বলেন, ‘আমরা লেনদেনের স্টেটমেন্টগুলো যাচাই করছি।’ ভুক্তভোগীর অভিযোগ, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তার মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.