১৮ মার্চ, ২০২৬ ০২:৫০
বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের অগ্নিকাণ্ডের সময় অন্যত্র সরিয়ে নেয়ার সময় দুই রোগী মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের একটি কক্ষে আগুন লাগলে এই ঘটনা ঘটে। এই তথ্য মঙ্গলবার রাত দেড়টায় নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মামুন উল ইসলাম।
নিহতরা হলেন, স্ট্রোকের রোগী আবুল হোসেন হাওলাদার (৬০) এবং অর্থপেডিকের রোগী কাজী আতাউর রহমান (৮০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে হঠাৎ করে মেডিসিন ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পান। ঝড়ো হাওয়ায় সেই আগুন দ্রুত জ্বলতে শুরু করে। এসময় অসুস্থ রোগীদের নিয়ে স্বজনরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে দেয়।
এসময় বেশ কয়েকজন রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারেটের আগুনে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ওসি মামুন বলেন, মেডিসিন ভবনের পুরাতন চিকিৎসা সামগ্রী ভর্তি একটি রুমে আগুন লাগে। এসময় রোগীদের অন্যত্র সরিয়ে নেয়ার সময় তারা মারা গেছেন বলে জেনেছি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি সিগারেটের আগুনে এই ঘটনার সূত্রপাত। পুরাতন কিছু চিকিৎসা সামগ্রী পুড়ে গেছে। তাতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে জানতে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরকে কল দিলে তাকে পাওয়া যায়নি।’

১৯ মার্চ, ২০২৬ ২২:৩৬
ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২১ মার্চ)। ঈদের দিন বরিশালসহ দেশের আট বিভাগেই কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখী ঝড় হতে পারে।বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২ ধরে সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে কালবৈশাখি ঝড়। এ ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২/১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সাবাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়েও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল ঢাকা বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

১৯ মার্চ, ২০২৬ ১৮:৫৯
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। প্রথমবারে মতো এবারে এখানে মেয়েদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
এজন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান ঈদগাহ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় সিটি প্রশাসক বলেন, বরিশালের সব থেকে বড় ঈদের জামায়াত হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এখানে ৫-৭ হাজার লোকের সমাগম হবে। সরকারি কর্মকর্তাসহ সামাজিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নগরীর প্রধান ঈদের জামাতে অংশ নেবেন। সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠিত করার লক্ষ্যে খাবার পানি, টয়লেট ও মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে সকাল আটটায়।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল ১০টায়, জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও দ্বিতীয় জামাত ১০টায়, বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায়। মডেল মসজিদে সকাল আটটায়।
পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুলিশ রাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায়, নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগা ময়দানে সকাল সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

১৯ মার্চ, ২০২৬ ১৩:৩৩
বরিশালের বাবুগঞ্জে আগুনে পুড়ে শিশু রাইসা মনির হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত দুজন আত্মসমর্পণ করেছেন। তারা সম্পর্কে বাবা ও ছেলে।
বৃহস্পতিবার ভোরে বাবুগঞ্জ থানায় তারা নিজেদেরকে পুলিশের হাতে তুলে দেন। আত্মসমর্পণকারী হলেন মামলার প্রধান আসামি সিফাত সিকদার (১৩) এবং তার বাবা জালাল সিকদার (৪৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেসামুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর চাপ ও পরিস্থিতি বিবেচনা করে তারা ভোর ৬টার দিকে আত্মসমর্পণ করেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত রোববার দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার তাকে অনৈতিক প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।
গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয়রা রাইসাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে, পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
রাইসার বাবা নজরুল ইসলাম হাওলাদার গত মঙ্গলবার বাবুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর বুধবার এলাকাবাসী বরিশাল-ঢাকা মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এতে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ এলাকার বিশিষ্টজনেরা অংশ নেন এবং পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন।
এই ঘটনায় স্থানীয় ও জাতীয় স্তরে গভীর শোক ও নিন্দা প্রকাশ করা হয়েছে। পুলিশ আত্মসমর্পণকারী আসামিদের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.