১৬ মে, ২০২৬ ১৪:৫৫
বরগুনার বেতাগীতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে ওই বাড়ির মালিক মো. রিমন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে এ ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগী উপজেলার কিসমত করুনা নামক এলাকার বেইলি ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেতাগীর বাসিন্দা রিমনের বাড়িতে হানা দেয় ডাকাত দেলের সদস্যরা। এ সময় ঘরের দরজার নিচ থেকে গুলি করলে বাড়ির মালিক রিমনের পায়ে গুলি লাগে।
পরে চার থেকে পাঁচজন ডাকাত সদস্য ঘরে প্রবেশ করে রিমনের মায়ের গলায় থাকা একটি স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিয়ে রিমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বেতগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।

১৬ মে, ২০২৬ ২১:০৩
১৬ মে, ২০২৬ ২০:৩৭
১৬ মে, ২০২৬ ২০:২৬
১৬ মে, ২০২৬ ২০:১০

১৪ মে, ২০২৬ ১৭:২৮
এলাকার উন্নয়নে স্থানীয় প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, প্রশাসনের আন্তরিকতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বুধবার (১৪ মে) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে নির্বাচনীয় ইশতেহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।
চিফ হুইপের ভাষ্য, ‘বরগুনাসহ বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলের জেলাগুলো প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এতে সাধারণ মানুষকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এসব দুর্যোগ মোকাবিলা ও ক্ষতি কাটিয়ে উঠতে উপকূলীয় জেলাগুলোকে নিয়ে পৃথক ‘উপকূলীয় মন্ত্রণালয়’ গঠনের দাবি জানানো হয়েছে।’
তিনি জানান, উপকূলীয় অঞ্চলের উন্নয়নে বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বরগুনায় ইকোনমিক জোন গড়ে তোলা, উপকূলীয় বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত পরিকল্পিত পর্যটন শিল্প গড়ে তোলা এবং গভীর সমুদ্রবন্দর নির্মাণ। এ ছাড়া মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির ব্যবস্থা তৈরি, জাহাজভাঙা শিল্প গড়ে তুলতে তালতলী ও পাথরঘাটা এলাকায় জরিপ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মৎস্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং আধুনিক আবহাওয়া অফিস স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
গভীর সমুদ্রে মাছ শিকার করা জেলেদের সঙ্গে উপকূলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান চিফ হুইপ। মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, বরগুনাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ কার্যক্রম হাতে নেওয়া হবে। নতুন প্রজন্ম যাতে মাদকে আসক্ত না হয়, সে জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

১২ মে, ২০২৬ ২০:২০
বরগুনার আমতলীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ওই কিশোরীর মা শাহিনুর বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন। পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে বিচার চেয়ে ব্যর্থ হওয়ার পর তিনি পুলিশের সাহায্য নিয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে আমতলী থানায় লিখিত অভিযোগ করেন শাহিনুর বেগম। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওসমান মোল্লাকে (৩৮) আটক করে। ওসমান মোল্লা উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী (উড়ষীতলা) গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত দুই বছর ধরে তিনি তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে আসছিলেন।
ভুক্তভোগী কিশোরীর মা শাহিনুর বেগম জানান, তার শারীরিক সমস্যার সুযোগ নিয়ে ওসমান গত দুই বছর ধরে মেয়ের ওপর এমন পাশবিক নির্যাতন চালিয়েছেন। শুরুতে তিনি বিষয়টি বিশ্বাস করতে পারেননি, কিন্তু পরে কয়েকবার নিজের চোখে ঘটনাটি দেখেছেন। ওসমান তার কাছে বারবার ক্ষমা চেয়ে শুধরানোর সুযোগ নিলেও নিজের আচরণের ধরণ বদলাননি। স্বজনদের কাছে বিচার চেয়ে কোনো ফল না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন।
পুলিশের কাছে ওসমান মোল্লা ধর্ষণের কথা স্বীকার করেছেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাচনাইন পারভেজ জানান, কিশোরী এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

১০ মে, ২০২৬ ১৭:৪০
বরগুনার আমতলী ও তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ৩৬ কোটি টাকার চারটি প্রকল্পে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। দরপত্র (টেন্ডার) আহ্বানের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনার নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তা তাঁদের আত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন। এলজিইডির প্রধান কার্যালয়ে এমন অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তালতলীর বাসিন্দা ওমর আব্দুল্লাহ শাহীন সম্প্রতি এলজিইডির প্রধান কার্যালয়ে এই অভিযোগ করেছেন। তিনি বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস)। এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মোহা. নুরুল ইসলামকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, এলজিইডির বরগুনা কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ তাঁদের নিকটাত্মীয়দের পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্বজনপ্রীতি করে কাজ পাইয়ে দিয়েছেন। এসব ঠিকাদার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ওমর আব্দুল্লাহ শাহীন অভিযোগ করেন, গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করে বরগুনা এলজিইডি কার্যালয়। এতে ৭৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। গত ২০ এপ্রিল চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনিয়ম ও অনৈতিকতার আশ্রয় নিয়ে ওই কাজ পাইয়ে দেন নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খানসহ তিন প্রকৌশলী।
অভিযোগে উল্লেখ করা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অর্থের বিনিময়ে ওই তিন কর্মকর্তা তাঁদের আত্মীয়দের দরপত্রের মাধ্যমে কাজ পাইয়ে দেন। ঠিকাদারি প্রতিষ্ঠান চারটি হলো নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খানের নিকটাত্মীয় বরিশাল এমএস লুৎফুল কবির ট্রেডার্স, শেখ সেলিমের ভাগনে গোপালগঞ্জ জেলা আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস নুর কনস্ট্রাকশন, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয় নড়াইল জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান লেলিন-দিপ (জয়েন্ট ভেঞ্চার) এসএম লেলিন ট্রেডার্স, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল গাইনের নিকটাত্মীয় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু ট্রেডার্স।
ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী রাজিব শাহ ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আমতলী-তালতলীর ৩৬ কোটি টাকার কাজ তাঁদের নিকটাত্মীয় ও আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়েছেন। এসব দরপত্রে তাঁরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাজ পাইয়ে দেন। তদন্ত করলেই তাঁদের দুর্নীতির বাস্তব চিত্র বেরিয়ে আসবে
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান বলেন, ‘আমাদের বিরুদ্ধে কেন অভিযোগ দিয়েছেন, তা যিনি দিয়েছেন, তিনিই বলতে পারবেন। আমি টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম করিনি।’
অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তদন্ত কর্মকর্তা শেখ মোহা. নুরুল ইসলাম বলেন, ‘অভিযোগ তদন্ত করতে প্রধান কার্যালয় থেকে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। ১৪ মে তদন্তকাজ শুরু করা হবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.