বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে বেশকিছু উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজের নেতৃত্বে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কয়েকদিন ধরে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন। এবং মাদক ব্যবসা বন্ধ করতে ইউনিয়ন পরিষদ সম্মুখসহ আশপাশ এলাকাসমূহের বিক্রেতাদের বার্তা পৌছে দিয়েছিলেন। কিন্তু বিক্রেতারা এলাকাবাসীর এমন হুঁশিয়ারি গায়ে মাখেননি বরং আরও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। এনিয়ে এলাকায় নানান কথা চালু থাকার মধ্যেই গতকাল বুধবার ইউনিয়নের পাচগাঁও বাজার থেকে মো. জসিম নামের ৩৫ বছর বয়সি এক যুবককে গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পাচগাঁও বাজারের মৃত শহীদের ছেলে জসিমকে ৬০ পুড়িয়া গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা। এই বিষয়টি পরক্ষণে বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং মাদকবিক্রেতা যুবককে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজ জানান, আওয়ামী লীগের শাসনামলে এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে বিভিন্ন সময়ে তাদের অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বলা এবং মাদকবিরোধী প্রচারণা চালানো হয়। কিন্তু কেউ আলোর পথে আসেনি বরং উল্টো হেঁটে মাদক বাণিজ্য চালাতে থাকেন, তাদের মধ্যে একজন এই জসিম, যিনি পাচগাঁও বাজারে মাদকের বিষ ছড়াচ্ছিলেন।
ঘটনাস্থল সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, গাঁজাসহ যুবক জসিমকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে মাদকসহ আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলার গ্রহণ করা হয়। পুলিশ কর্মকর্তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে একযোগে এলাকাবাসী সরব হয়ে ওঠার বিষয়টি ইতিবাচক ধারনা বহন করে, যা মাদকমুক্ত সমাজ গড়ার ইঙ্গিত দেয়।
বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজের নিজ ইউনিয়নকে মাদকমুক্ত করার এই সংকল্পকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীলমহল।’

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯
বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান জুয়েলকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান জুয়েল (৩৫) বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
র্যাব জানায়, মান্নান জুয়েলের বিরুদ্ধে শিশু ধর্ষণেন অভিযোগে ২০১২ সালে বরিশালের বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা তামিলকারী বানারীপাড়া থানার কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ১ সেপ্টেম্বর রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৯
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে মোসা. সেলিনা বেগমের বাসায় ঘুমিয়ে ছিলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার। সেদিন রাতে গোয়েন্দা (ডিবি) পরিচয়ে টিপুকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এর এক দিন পরই টিপুকে ক্রসফায়ারে হত্যা করার খবর পান সেলিনা বেগম।
বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার সাক্ষী হিসেবে সেলিনা বেগম এ কথা বলেন।
সেলিনা বেগমের ভাগনির স্বামী টিপু হাওলাদার। ২০১১ সালে সাক্ষীর ভাগনির সঙ্গে টিপুর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।
আজকের জবানবন্দিতে সেলিনা বেগম বলেন, টিপু হাওলাদার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি তাঁর কেরানীগঞ্জের ঘাটারচরের বাড়িতে আসেন টিপু হাওলাদার। ১৯ ফেব্রুয়ারি রাতে তাঁর বাসায় ডিবি পুলিশ আসে। তাঁরা জিজ্ঞাসা করলে আসা লোকজন জানান যে তাঁরা বরিশাল থেকে এসেছেন এবং তাঁদের সঙ্গে ঢাকার কিছু লোক আছেন। তাঁরা টিপুকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যান।
সাক্ষী সেলিনা আরও বলেন, এ ঘটনার সময় তিনি চিৎকার করেন। তখন পাশের বাসা থেকে নাহার বেগম নামে একজন প্রতিবেশী এগিয়ে আসেন। তাঁরা দুজন টিপুকে যে স্থানে গাড়িতে তোলা হয়, সে পর্যন্ত যান। সে রাতেই ভাগনিকে ফোন দিয়ে তিনি ঘটনা জানান। পরে ২১ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে দেখেন টিপু ও কবির নামে দুজন ক্রসফায়ারে নিহত হয়েছেন। তাঁর ভাগনির কাছে তিনি শুনেছেন, অন্য থানার দুজন পুলিশ টিপুকে ক্রসফায়ার দিয়ে হত্যা করেছেন।
এ মামলায় চারজন আসামি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম এবং মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।’

০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হকের পদত্যাগ ও অপসারণের দাবিতে অনশনে বসেছেন বিভাগের প্রায় ১৩০ শিক্ষার্থী।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে উপাচার্যের দপ্তরের সামনে অনশন করছেন তারা। বিকেল ৫টার দিকে চেয়ারম্যান হাফিজ আশরাফুল হকসহ বিভাগের অন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে সেখানে গেলে সেখানে হাফিজ আশরাফুল হককে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী নাইমুর রহমান সজিব বলেন, ‘স্বৈরাচার হাফিজ আশরাফুল হকের অপসারণের দাবিতে আমরা অনশনে বসেছি। তাকে অপসারণ না করা পর্যন্ত আমাদের অনশন চলবে।’
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের অব্যবস্থাপনা চলছে। বিভাগে পক্ষপাতমূলক শিক্ষা ব্যবস্থা, সেশনজটসহ বিভিন্ন সমস্যার জন্য তারা বর্তমান চেয়ারম্যানকে দায়ী করছেন। এসব সমস্যা সমাধানে চেয়ারম্যান কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ তাদের।
উল্লেখ্য, ২০১৭ সালে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে হাফিজ আশরাফুল হক চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বিভাগটির মাত্র দুটি ব্যাচ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছে।

১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৪
বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে বেশকিছু উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজের নেতৃত্বে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কয়েকদিন ধরে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন। এবং মাদক ব্যবসা বন্ধ করতে ইউনিয়ন পরিষদ সম্মুখসহ আশপাশ এলাকাসমূহের বিক্রেতাদের বার্তা পৌছে দিয়েছিলেন। কিন্তু বিক্রেতারা এলাকাবাসীর এমন হুঁশিয়ারি গায়ে মাখেননি বরং আরও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। এনিয়ে এলাকায় নানান কথা চালু থাকার মধ্যেই গতকাল বুধবার ইউনিয়নের পাচগাঁও বাজার থেকে মো. জসিম নামের ৩৫ বছর বয়সি এক যুবককে গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পাচগাঁও বাজারের মৃত শহীদের ছেলে জসিমকে ৬০ পুড়িয়া গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা। এই বিষয়টি পরক্ষণে বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং মাদকবিক্রেতা যুবককে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজ জানান, আওয়ামী লীগের শাসনামলে এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে বিভিন্ন সময়ে তাদের অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বলা এবং মাদকবিরোধী প্রচারণা চালানো হয়। কিন্তু কেউ আলোর পথে আসেনি বরং উল্টো হেঁটে মাদক বাণিজ্য চালাতে থাকেন, তাদের মধ্যে একজন এই জসিম, যিনি পাচগাঁও বাজারে মাদকের বিষ ছড়াচ্ছিলেন।
ঘটনাস্থল সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, গাঁজাসহ যুবক জসিমকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে মাদকসহ আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলার গ্রহণ করা হয়। পুলিশ কর্মকর্তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে একযোগে এলাকাবাসী সরব হয়ে ওঠার বিষয়টি ইতিবাচক ধারনা বহন করে, যা মাদকমুক্ত সমাজ গড়ার ইঙ্গিত দেয়।
বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজের নিজ ইউনিয়নকে মাদকমুক্ত করার এই সংকল্পকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীলমহল।’
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬