১২ নভেম্বর, ২০২৫ ১২:১৫
বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৪৪ জনের। নভেম্বরের প্রথম ১০ দিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪০ জনের বেশি এবং মারা গেছেন তিনজন। চিকিৎসকেরা বলছেন, জ্বরের পর চিকিৎসা নিতে দেরি করাতেই জটিলতা বাড়ছে।
এ নিয়ে শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, গত বছর বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত্রের সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৩। এবার সে তুলনায় আক্রান্ত হয়েছেন দ্বিগুণের বেশি মানুষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকছেন।
হাসপাতালটিতে নভেম্বর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় দুই হাজার।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে আক্রান্ত ছিলেন ৩ হাজার ৮৭ জন। নভেম্বরের ১০ দিনেই আক্রান্ত ১ হাজার ২৪০ জনের বেশি। আর মৃত্যু হয়েছে তিনজনের।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর আরও জানান, ডেঙ্গু রোগীদের সেবার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে হাসপাতালে সেবার পাশাপাশি জনসচেতনতাও জরুরি।
বরিশাল বিভাগের উপ-পরিচালক(স্বাস্থ্য) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলছেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশা নিয়ন্ত্রণে উদ্যোগের পাশাপাশি হাসপাতালে স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ বাড়ানো দরকার।
বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি। জটিলতা ও প্রাণহানি এড়াতে লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল-৫ (সিটি-সদর) আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদেরকে পিছনে ফেলেছেন।
শেষ ২৬টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে সরোয়ার পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ১৪,৯২৫ ভোট।
এর আগের আংশিক গণনায় সরোয়ার ৬ হাজার ৯০৫ ভোট এবং ফয়জুল করীম ৩ হাগার ৯৩৮ ভোট পেয়েছিলেন। তখন তাদের ব্যবধান ছিল ২ হাজার ৯৬৭ ভোট, যা গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় অবস্থানে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী, যিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট, পূর্বের আংশিক গণনায় তার ভোট ছিল ৯৭৮।
বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৮,৫৬৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৫,৬৪৯, নারী ভোটার ২,৩২,৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলেছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হতে থাকে।

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:১০
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:২৬
নোয়াখালীর হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
হামলাকারীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিবও আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী। তাদের ওপর বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমের পুনর্বাসনের প্রেক্ষাপটে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ঘটনার বিষয়ে ফোনে যোগাযোগ করা গেলেও তিনি রিসিভ করেননি।
হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

বরিশালে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ৩৯ শতাংশ ভোট পড়েছে। ১২ ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন।
সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক ভোটার উপস্থিতি বেড়েছে।
জেলার ৬টি সংসদীয় আসনে এবার নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে গণভোট।
জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১ হাজার ২৮৫ জন সদস্য ১৯৯টি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করছেন। আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে বিএমপি পুলিশ ১০৩টি বডি অন ক্যামেরাও ব্যবহার করছে। সবচেয়ে বড় জনবল হিসেবে আছে ১০ হাজার ৮২৯ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতিটি কেন্দ্রে ৩ জন সশস্ত্র সদস্যসহ মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যার মধ্যে নারী-পুরুষ অন্তর্ভুক্ত।
ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাও জোরালো। বরিশাল জেলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে, যেখানে প্রতি উপজেলায় গড়ে ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন সেনা সদস্য অবস্থান করছেন। প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে পেট্রোল টিম কাজ করছে।
পাশাপাশি বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা আছে। যার মধ্যে বরিশাল সদরে ৫ প্লাটুন এবং বাকি ৯টি উপজেলায় ৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাবের পক্ষ থেকেও ৬টি বিশেষ পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে আছে।
নদীবেষ্টিত অঞ্চল হওয়ায় বরিশালের জলপথেও কড়া নজরদারি রাখা হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে জেলার নদীপথগুলোতে অবস্থান করছে জাহাজ ‘বানৌজা সালাম’, যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের প্রায় ১৫০ জন সদস্য নিয়োজিত আছেন। নদী এলাকার ৮টি ভোটকেন্দ্রের সুরক্ষায় নৌ পুলিশও দায়িত্ব পালন করছে।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনে মোট ৮৩৩টি ভোটকেন্দ্র আছে। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র আছে ৩৪২টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৯৭টি ও অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫৪টি।
বরিশাল-৫ আসনে ভোটকেন্দ্র ১৭৬টি। এর মধ্যে সাধারণ ৯৩টি, গুরুত্বপূর্ণ ৪৬টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৭টি। বরিশাল-৬ আসনে ভোটকেন্দ্র ১১৩টি। এর মধ্যে সাধারণ ৪৬টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি।