Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৫ মার্চ, ২০২৬ ১২:৪৫
হবিগঞ্জের লাখাইয়ে রুবেল চৌধুরী নামের এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে৷ রুবেল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরী। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করলে কৌশলে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।
লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণপদ মিত্র বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগ্গিরই তাকে গ্রেপ্তার করা হবে।

১৫ মার্চ, ২০২৬ ১২:৫৪
জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। এ ঘটনায় মা ও বোন গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী মন্ডল (৬০) ওই গ্রামের মৃত মূলতান মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছেলে গোলাপ মন্ডল (৩০) বাবার কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাড়িতে থাকা বাঁশের খুঁটি দিয়ে আক্কাস আলী মন্ডলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে মা ও বোন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী ও মেয়ে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আহত থাকায় পরে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৫ মার্চ, ২০২৬ ১১:৩৫
ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি কলেজের নিয়োগ পরীক্ষার খাতা ও নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ উপজেলার নীলগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ শুক্রবার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।
পরীক্ষা চলাকালে একদল ব্যক্তি অতর্কিত সেখানে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ উঠেছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়, যার ফলে পরীক্ষাকেন্দ্রে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়।
এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসন ও পুলিশকে অবহিত করে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা শরীফকে গ্রেপ্তার করে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অন্যান্য আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪ মার্চ, ২০২৬ ২০:৩৮
পাবনার ঈশ্বরদীতে চাঁদা না দেওয়ায় মধ্যরাতে একটি অটো রাইস মিলে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা মামুন মণ্ডলের বিরুদ্ধে।
অভিযুক্ত মামুন মণ্ডল পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা।
শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় সংসদ সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মন্ডল ও তার সহযোগী সেলিমের নেতৃত্বে ১১টি মোটরসাইকেলযোগে প্রায় ২০-২৫ জন যুবক জোরপূর্বক বড়ইচারা বিশ্বাস অটো রাইস মিলে প্রবেশ করে চাঁদা দাবি করেন।
এসময় মিলের স্বত্বাধিকারী জিল্লুর রহমান বিশ্বাস গভীর রাতে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তাদের পরদিন সকালে আসতে বলেন। এসময় মামুন মন্ডল ও তার সহযোগীরা মিল মালিক জিল্লুর বিশ্বাসের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বাক বিতণ্ডায় জড়ান।
একপর্যায়ে মিল মালিক জিল্লুর রহমান বিশ্বাসকে জোরপূর্বক মিলের প্রধান ফটকে এনে বেধড়ক মারধর করেন। এতে জিল্লুর বিশ্বাস মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মামুন মন্ডল বলেন, মিলের ছাই এলাকার পরিবেশ দূষণ করছিল। সাধারণ মানুষের চরম ভোগান্তি হওয়ায় বিষয়টি নিয়ে আমরা জিল্লুর বিশ্বাসের সাথে কথা বলতে গিয়েছিলাম। জিল্লুর বিশ্বাস আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মিল থেকে বেরিয়ে যেতে বলেন।বাগ্বিতণ্ডার একপর্যায়ের একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শনিবার সকালে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, হামলা ও মারধরের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।