১৩ অক্টোবর, ২০২৫ ১২:২৬
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে নিয়ে দুই প্রেমিকের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন কালবেলার প্রতিনিধি সাংবাদিক বাদল হোসেন।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবন হামিদ এবং শ্রাবণ ও শুভ গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে প্রেমিকাকে নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন। ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসেন বলেন, ‘রোববার সন্ধ্যায় পৌরসভার পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইলে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় ৫-৭ জন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।’
এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।

০৯ জুলাই, ২০২৬ ১৬:২২
চাপাতি-সামুরাই আর দেশীয় ধারালো অস্ত্র হাতে গভীর রাতে অপরাধ সংগঠনের প্রস্তুতি। টার্গেট ছিল ডাকাতি, আর পুলিশের সোর্সের ওপর হামলার। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রটির সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
পুলিশ জানায়, মধ্যরাতে একটি মুরগির ফার্মে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল ফারুক নেতৃত্বাধীন চক্রটি।
এছাড়া, কিছুদিন আগে আদাবর এলাকার ‘কিশোর গ্যাং নেতা’ বিল্লাল হোসেন ওরফে ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেলকে গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলার জন্য স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকেও ভারাটে সন্ত্রাসী এনেছিল তারা।
এসময় ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়। ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা।
এ সময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ স্থানীয়দের।

০৮ জুলাই, ২০২৬ ১৮:৫০
সারাদেশে ১০টি বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ডের কেন্দ্রগুলোতে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আরও ১৫ জন পরীক্ষার্থীকেও অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে আজ দশটি বোর্ডে মোট বহিষ্কার পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছে ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। সাধারণ বোর্ডগুলোতে অনুপস্থিতির গড় হার ২.৬২ শতাংশ।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ৬.৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩.৪৭ শতাংশ।
অন্যদিকে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে আজ বহিষ্কারের হার ছিল বেশ উল্লেখযোগ্য। তথ্য অনুযায়ী, কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ ২০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া দিনাজপুরে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন।
এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

০৭ জুলাই, ২০২৬ ১৭:৪৭
রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ শাহকে স্থায়ী বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার (৭ জুলাই) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
এতে আরও বলা হয়, দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী তাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সকল পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এবিষয়ে জানতে চাওয়া হলে, ‘এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিগত ৩-৪ মাস ধরে সে গাজীপুরের বাইরে ছিলো বলে জানতে পেরেছি। এসময় দলে সে সক্রিয় ছিল না, দলের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।’
এর আগে, গতকাল রোববার (৫ জুলাই) যাত্রাবাড়ি কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে মার্শাল আর্ট শেখানোর আড়ালে তরুণদের উগ্রবাদী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে আতাউল্লাহ শাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তারা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছিলেন বলে পুলিশের দাবি।'

০৯ জুলাই, ২০২৬ ১৫:৫৩
০৯ জুলাই, ২০২৬ ০০:১৭
০৮ জুলাই, ২০২৬ ২২:৩৬