বরিশালে জলাবদ্ধতায় অকেজো হয়ে পড়া কৃষিজমি উদ্ধার ও খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে খাল পুনঃখনন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বিলের পোল থেকে নাপিত বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার স্বনির্ভর খাল খননের কাজ চলছে। একই সঙ্গে ১২ বছর আগে ভেঙে পড়া একটি কালভার্ট পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে।
জানা যায়, সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সরেজমিন পরিদর্শনের পর এই প্রকল্প আলোর মুখ দেখে। চরকাউয়া এলাকায় গিয়ে তিনি দেখেন, অপরিকল্পিত কালভার্ট ও ভরাট খালের কারণে প্রায় আড়াই হাজার একর জমি বছরের পর বছর জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তিনি দ্রুত খাল খনন প্রকল্প চালুর নির্দেশ দেন।
জেলা প্রশাসক খায়রুল আলম সুমন গত মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকল্পের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, বিএডিসির প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘বরিশালের ভরাট খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আয় বাড়বে।’
বিএডিসি বরিশাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, খালটি ৩০ ফুট প্রস্থ ও ৯ ফুট গভীরতায় খনন করা হবে। একই সঙ্গে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় আড়াই হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। সংস্থাটি জানায়, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ভোলা-ঝালকাঠি-পিরোজপুর অঞ্চলে ৩০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
স্থানীয় কৃষক আব্দুস সালাম মিয়া ও আজাহার আলী জানান, খাল পুনঃখননের ফলে বহু বছর ধরে পড়ে থাকা জমি আবার আবাদযোগ্য হবে। সেচসুবিধা বাড়বে, উৎপাদন ব্যয় কমবে, আর কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তিও কমে আসবে। তাদের আশা, কাজটি সময়মতো ও সঠিকভাবে শেষ হলে এলাকার কৃষিতে বড় ধরনের পরিবর্তন আসবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক বলেন, ‘শুধুমাত্র চরকাউয়াই বছরে প্রায় দুই কোটি টাকার ধান ও অন্যান্য ফসল উৎপাদনের সুযোগ রয়েছে, যদি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসে।’

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে একটি কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে। সেখানে বিরোধী দল সরকারের সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিরোধী দল প্রতিদিন সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজও চলছে। জাতীয় সংসদকে কার্যকর করা হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নতুনভাবে সাজাতে চায় সরকার। অতীত সরকারের সময়ে পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এর ফলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, একজন আইজি অপরাধ করে পালিয়ে বেড়ালে ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। পুলিশকে তাদের হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
আমলাতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আমলাতন্ত্রকে দলীয়করণ করা হয়েছিল। সেটিকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করে আমানতকারীদের অর্থ নিরাপদ রাখা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে শেয়ারবাজারকে কার্যকর বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।
খাল খননের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে প্রতিটি জমিতে পানি পৌঁছানো সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়বে। এতে দেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে চোখ বেঁধে গুলি করে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণকালে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশনায় র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই চারজনকে হত্যা করেন।
মেজর সাব্বিরের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটার চরদুয়ানী এলাকায় একটি ফিশিং ট্রলারে করে তাদের বলেশ্বর নদীতে নেওয়া হয়। সেখানে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে তিনি ট্রাইব্যুনালকে জানান।
একইভাবে ২০১০ সালে আরও একজনকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০১১ সালে জিয়াউল আহসানের কথিত ‘গলফ অপারেশনে’ জড়িত ট্রলারমাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যার অভিযোগের কথা জানান সাবেক এই সেনা কর্মকর্তা।
এর আগে একই মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনা ও র্যাবের কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। গত ১৬ বছরে গুমের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিকে বিচার শেষ পর্যায়ের প্রথম মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

০৫ ডিসেম্বর, ২০২৫ ১২:১৩
বরিশালে জলাবদ্ধতায় অকেজো হয়ে পড়া কৃষিজমি উদ্ধার ও খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে খাল পুনঃখনন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে বিলের পোল থেকে নাপিত বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার স্বনির্ভর খাল খননের কাজ চলছে। একই সঙ্গে ১২ বছর আগে ভেঙে পড়া একটি কালভার্ট পুনর্নির্মাণের কাজও শুরু হয়েছে।
জানা যায়, সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সরেজমিন পরিদর্শনের পর এই প্রকল্প আলোর মুখ দেখে। চরকাউয়া এলাকায় গিয়ে তিনি দেখেন, অপরিকল্পিত কালভার্ট ও ভরাট খালের কারণে প্রায় আড়াই হাজার একর জমি বছরের পর বছর জলাবদ্ধ অবস্থায় পড়ে আছে। পরে তিনি দ্রুত খাল খনন প্রকল্প চালুর নির্দেশ দেন।
জেলা প্রশাসক খায়রুল আলম সুমন গত মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকল্পের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, বিএডিসির প্রকল্প পরিচালক ওয়াহিদ মুরাদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল ইমরানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, ‘বরিশালের ভরাট খালগুলো পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এতে জলাবদ্ধতা কমবে, কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আয় বাড়বে।’
বিএডিসি বরিশাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, খালটি ৩০ ফুট প্রস্থ ও ৯ ফুট গভীরতায় খনন করা হবে। একই সঙ্গে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় আড়াই হাজার একর কৃষিজমি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে। সংস্থাটি জানায়, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সাড়ে তিন বছরে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে বরিশাল-ভোলা-ঝালকাঠি-পিরোজপুর অঞ্চলে ৩০০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
স্থানীয় কৃষক আব্দুস সালাম মিয়া ও আজাহার আলী জানান, খাল পুনঃখননের ফলে বহু বছর ধরে পড়ে থাকা জমি আবার আবাদযোগ্য হবে। সেচসুবিধা বাড়বে, উৎপাদন ব্যয় কমবে, আর কৃষকদের দীর্ঘদিনের ভোগান্তিও কমে আসবে। তাদের আশা, কাজটি সময়মতো ও সঠিকভাবে শেষ হলে এলাকার কৃষিতে বড় ধরনের পরিবর্তন আসবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম ভৌমিক বলেন, ‘শুধুমাত্র চরকাউয়াই বছরে প্রায় দুই কোটি টাকার ধান ও অন্যান্য ফসল উৎপাদনের সুযোগ রয়েছে, যদি জলাবদ্ধতা নিয়ন্ত্রণে আসে।’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০