আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করে বলেছেন, 'খাল খনন প্রকল্পে ব্যাপক লুটপাট চলছে। এলাকার প্রয়োজনীয় খালগুলো খনন না করে লুটপাটের স্বার্থে সরকারি অন্য দপ্তরের পূর্বে খনন করা খালেই আবার নতুন করে খাল খনন প্রকল্পের কাজ চলছে। অথচ যে খালগুলোর প্রকৃত খনন প্রয়োজন, অন্তর্বর্তী সরকারের আমলে যেগুলো খননের জন্য অর্থবরাদ্দ করা হয়েছিল সেগুলো বাতিল করা হচ্ছে। খাল খনন কর্মসূচির নামে সারাদেশে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে সরকারি দল। গতকাল বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজারে এবি পার্টির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ আড্ডা ও ওয়ার্ড কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ এসময় আরো বলেন, 'আমাদের প্রকৌশলীরা জানিয়েছেন এক কিলোমিটার খাল খননে ১৫ থেকে ২০ লাখ টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। কিন্তু অনেক প্রকল্পে এক কিলোমিটার খাল খননের জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের লুটপাটের জন্যই খান খননে এমন অস্বাভাবিক অর্থ বরাদ্দ করা হচ্ছে।' সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সমালোচনা করে ফুয়াদ বলেন, 'সরকার বিভিন্ন ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ড বিতরণের খবর প্রচারের জন্য আবার ৪১২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই অর্থ দিয়ে সারাদেশে ৪৪ হাজার বিলবোর্ড স্থাপন করা হবে। সরকার মানুষের জন্য ৫ টাকা ব্যয় করে, আবার সেই ৫ টাকার খবর প্রচারের জন্য ৫ হাজার টাকা খরচ করে। এগুলোই হলো লুটপাট প্রকল্প। এই বিলবোর্ড নির্মাণের কাজও সরকারি দলের ঘনিষ্ঠ ব্যক্তিরাই পাবে। এই ৪১২ কোটি টাকা থেকে সরকারি দলের অনেক লোক কোটিপতি হয়ে যাবে।'
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফুয়াদ বলেন, 'দেশে মাদকের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় প্রতিটি মহল্লায় মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সন্ধ্যার পরে গাঁজার গন্ধে অনেক রাস্তা দিয়ে হাঁটা যায় না। সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা ছাড়া মাদক ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। একইভাবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু লোক মাদক ব্যবসায় সহযোগিতা করে। তাই নিজে এবং সন্তানকে বাঁচানোর স্বার্থেই স্থানীয় এলাকাবাসীকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে।'
আমার বাংলাদেশ (এবি) পার্টির মাধবপাশা ইউনিয়ন শাখার আহবায়ক আব্দুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বী, সিনিয়র যুগ্ম-আহবায়ক কর্নেল (অব.) আব্দুল খালেক, সদস্য সোহরাব হোসেন, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, এবি পার্টির ইউনিয়ন সদস্য সচিব জামাল আকন, কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও স্থানীয় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে দুই বছরের জন্য প্রয়োজনীয় যাবতীয় পাঠ্যবই উপহার দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সভায় বিশেষ অতিথির বক্তৃতাকালে এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি.এম রাব্বী বলেন, 'জনগণ যতদিন তাদের নাগরিক অধিকার সম্পর্কে সচেতন না হবে ততদিন তাদের উপরে শোষণ-জুলুম চলতেই থাকবে। রাজনীতির নামে কিছু নীতিহীন অসৎ নেতারা জনগণকে জিম্মি করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। একদল দীর্ঘদিন মানুষের অধিকার হরণ করে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছে। আরেক দল ক্ষমতায় এসে একই পথে হাঁটা শুরু করেছে। জনগণ সোচ্চার না হলে এই সিস্টেমের পরিবর্তন অসম্ভব। #

২৫ জুলাই, ২০২৬ ০০:৫৭
রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ ৭ থেকে ৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

২৪ জুলাই, ২০২৬ ১৯:০৫
শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগ করেন। পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধান অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছি। যদি প্রয়োজন হয়।’
একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের শপথ নিয়ে রাখেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৩ জুলাই, ২০২৬ ১৩:৫৭
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্বে আর বহাল থাকছেন না। বিএনপির মনোনয়নে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি এ পদ থেকে পদত্যাগ করবেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন খুব শিগগির পদত্যাগ করতে পারেন। নতুন রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে সরকার ও সরকারি দল বিএনপির উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও সূত্রটি দাবি করেছে।
তিন সরকারের আমলে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতির পদত্যাগ দিয়ে গত কয়েকদিন ধরেই বেশ গুঞ্জন ছিল। তিনি যে রাষ্ট্রপতি পদ থেতে ইস্তফা দিচ্ছেন সেটি নিশ্চিত করেছেন বঙ্গভবনের একজন কর্মকর্তাও। তিনি বলেছেন, রাষ্ট্রপতির শরীররটা খুব একটা ভালো যাচ্ছে না। ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। এখন তিনি সম্মানজনক বিদায় নিয়ে চলে যেতে চান। সরকার হয়তো সেটা বিবেচনা করছে।
অপর এক সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগের কথা জানানো হয়েছে। ২৫ জুলাইয়ের আগেই পদত্যাগপত্রে সই করার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় দেরি হলে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের অভ্যন্তরে কোনো সংশয় নেই বলেও সূত্রটি জানিয়েছে।
বিএনপির একটি নির্ভরশীল সূত্র বলেছে, পদত্যাগ করতে ইতোমধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে দলের উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন নির্বাচিত হন। ওই বছরের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বপালনরত অবস্থায় সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান। এরপর যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ায় জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
এরপর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাংবিধানিক শূন্যতা পূরণ, রাজনৈতিক সংকট নিরসন এবং অন্তর্বর্তী সরকার গঠনে অভিভাবকত্ব প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি অন্তর্বর্তী সরকার গঠন করেন এবং নতুন সরকারকে শপথ পাঠ করান।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন জোর আলোচনায় রূপ নেয় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টের মাধ্যমে। গতকাল বুধবার তিনি নিজের ফেসবুকে পোস্টে লেখেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
বিএনপি সূত্র বলছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ছাড়াও বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ দলটির শীর্ষ কয়েকজনের নাম আলোচনায় আছে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারও আলোচনার কেন্দ্রে রয়েছেন।’

০৩ জুন, ২০২৬ ১৩:৩৯