০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৫৭
ভোলার তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত দিনমজুর ওই ব্যক্তি তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এঘটনায় তিনি আইনগত সহায়তা নিবেন বলে জানান।
আহত ও হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমারা ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নাজিমকে শম্ভুপুর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আইয়ুব নবী তার জমিতে কাজ করতে বলেন।
কিন্তু তার জমিতে কাজ করতে না যাওয়ায় মঙ্গবার সন্ধ্যায় নাজিম স্থানীয় দোকানের কাছে গেলে আইয়ুব নবী হঠাৎ রড নিয়ে নাজিমের উপর হামলা চালায়। হামলায় নাজিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে।
হামলার নাজিমের শরীরের বিভিন্ন অংশে ফুলা জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি তজুমদ্দিন হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ১নং বেডে ভর্তি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আহত নাজিম উদ্দিন জানান, শম্ভুপুর দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগ নেতা আমাকে তার জমিতে কাজ করতে বলছিলেন। আমি তার জমিতে কাজ না করায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকানে গেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা আইয়ুব নবী পিছন থেকে রড দিয়ে আমার উপর হামলা করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
এঘটনায় তিনি আইনগত সহায়তা নিবেন বলেও জানান। ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত আইয়ুব নবী জানান নাজিমের সাথে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজিম আমাকে মারে আমিও নাজিমকে মারি।

২৯ মার্চ, ২০২৬ ২০:০১
সারা দেশের সাথে একযোগে ভোলার তজুমদ্দিনে ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করে সরকার।
রবিবার বেলা ১১ টায় চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করে উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জোসেব মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল আলম, সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন, তজুমদ্দিনের এরিয়া ম্যানেজার মোঃ বশির আহমেদসহ শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের অপুষ্টি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। উদ্বোধনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
শিক্ষার্থীরা এ কর্মসূচি পেয়ে আনন্দ প্রকাশ করে। গণপ্রহাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এ কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়ণ করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন জানান, তার সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা দেশের বিভিন্ন জেলায় মোট ২২ উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ণ করছে তার মধ্যে ভোলাতে ৪টি উপজেলায় বাস্তবায়ণ করছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ও ঝরে পড়া রোধ করা। ছবি ক্যাপশন ঃ তজুমদ্দিনে ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। হেলাল

২৮ মার্চ, ২০২৬ ১৩:০৭
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থা তার মৃত্যু হয়।
শনিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহারুল।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

২৬ মার্চ, ২০২৬ ১৮:০০
ভোলার মনপুরায় লোকালয় থেকে তিনটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। এগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছে বন বিভাগ।
গতকার বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ও মাস্টার হাট এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের বাতান খাল সংলগ্ন ইয়াছিন সর্দারের বাড়ির পাশে একটি হরিণ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে এটি উদ্ধার করে বন বিভাগ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাবাজারের লতা খাল এলাকা থেকে আরেকটি এবং মাস্টার হাট সংলগ্ন বাহার উকিলের বাড়ির পাশ থেকে তৃতীয় হরিণটি স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।
দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, হরিণ তিনটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনটি হরিণই সুস্থ আছে। দুপুরের দিকে প্রাণীগুলোকে দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে হরিণগুলো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) একই ইউনিয়ন থেকে আরেকটি হরিণ উদ্ধার করা করা।
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.