১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৯
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মৌসুমকে সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আজ রবিবার ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকাকে ঢাকায় পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।
ঢাকা ক্যাপিটালসের নতুন মৌসুমের প্রস্তুতিতে শোয়েব আখতারের যুক্ত হওয়াকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা, আগ্রাসী মানসিকতা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষার জন্য পরিচিত আখতার দলটির তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবেন বলে আশা করা হচ্ছে।
মাঠের ভেতরে ও বাইরে তার দিকনির্দেশনা দলকে আরো শৃঙ্খলাবদ্ধ ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আসন্ন মৌসুমে শক্তিশালী একটি দল গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে শোয়েব আখতারের উপস্থিতি দলের প্রস্তুতি ও মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদী।
উল্লেখ্য, বিপিএলের ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম ম্যাচ খেলবে ২৭ ডিসেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে।

২৫ এপ্রিল, ২০২৬ ২২:০৩
জয় দিয়েই শুরু হয়েছিল বাংলাদেশ নারী দলের। সিরিজের শুরুটা ছিল ৩ উইকেটের জয় দিয়ে। কিন্তু সমতা ফেরে দ্বিতীয় ম্যাচে। এবার শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। অথচ লঙ্কানদের কাছে টিকতেই পারলেন না স্বাগতিক শিবির। শ্রীলঙ্কার কাছে আজ ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানার দল। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার নারী দল।
শনিবার (২৫ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয় অলিখিত ফাইনালে। যেখানে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি লাল সবুজ পরিহিতরা। সোবানা মোস্তারি ছাড়া ব্যাট হাতে খুব একটা দ্যুতি ছড়াতে পারেননি আর কেউই। পাঁচ নম্বরে নেমে এ ব্যাটার ৮০ বলে ৮ চারের মারে ৭৪ রানের আক্রমণাত্মক ইনিংস উপহার দেন।
অন্যদিকে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪০ রানের ইনিংস খেললেও সেটি খুব একটা কার্যকর ছিল না। তার ইনিংসটি ছিল বেশ মন্থর। ৯০ বল খেলে মাত্র ১টি চার হাঁকান তিনি। এছাড়া শারমিন আক্তার ৩৬ বলে ২৫ আর রিতু মনি ১৬ বলে ২০ রান করেন। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তুলতে সক্ষম হয় টিম টাইগ্রেস। লঙ্কানদের পক্ষে ৪৮ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন কাভিশা দিলহারি। ৪০ রান খরচায় ২ উইকেট নেন নিমাশা মিপাগে। বাংলাদেশের বিপক্ষে তুলনামুলক সহজ লক্ষ্য পেয়ে শুরু থেকেই ছন্দ ধরে রাখে লঙ্কানরা। ১৫ বলে ১০ রান করে ওপেনার চামারি আথাপাত্থু আউট হলেও দ্বিতীয় উইকেটে জয়ের ভিত গড়ে দেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলহানি। দুজনের ১০৮ রানের জুটিতে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে লাল সবুজরা।
৭৯ বলে ৭ চারের মারে ৫৬ রান করে দুলহানি আউট হলেও ক্রিজ আঁকড়ে রাখেন হাসিনি। দল যখন জয় থেকে মাত্র ৯ রান দূরে তখন তিনি সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মোস্তারির শিকার হন। আউট হওয়ার আগে ১৩১ বলে ১৩ চারের মারে ৯৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন হাসিনি। তার আরেক সঙ্গী হার্শিতা সামাবিক্রমা ৫১ বলে ৮ চারের মারে ৪৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে ৪৯ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মারুফা। ২ ওভার বল করে ১২ রান খরচায় ১ উইকেট নেন মোস্তারি।

১৬ এপ্রিল, ২০২৬ ১৬:১৮
আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল। গত বছর ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে না নামায় ফ্লোরিডাভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে করেছে প্রতারণা মামলা।
অভিযোগ উঠেছে, চুক্তি অনুযায়ী অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি সেদিন মাঠে নামেননি, যা কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।
মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল।
চুক্তির অন্যতম শর্ত ছিল, ইনজুরি না থাকলে মেসিকে দুটি ম্যাচেই অন্তত ৩০ মিনিট খেলতে হবে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেসিকে একবারের জন্যও মাঠে দেখা যায়নি।
প্রোটার কোম্পানির অভিযোগ আরও জোরালো হয়েছে একটি বিশেষ কারণে। ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে না খেললেও পরের দিন ঠিকই ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি।
ভিআইডির দাবি, এটিই প্রমাণ করে যে মেসি ফিট ছিলেন এবং স্রেফ অবহেলা বা চুক্তিভঙ্গের কারণেই তিনি আগের দিনের প্রীতি ম্যাচে খেলেননি। কোম্পানিটি জানায়, ভেনেজুয়েলা ম্যাচে মেসি না খেলায় টিকিটের চাহিদা কমে যায় এবং ভেন্যু শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নিতে হয়।
এতে তাদের ১ মিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে। এমনকি সেদিন গ্যালারিতে বসে খেলা দেখার জন্য মেসির পরিবারের জন্য বিশেষ স্যুইট ভাড়া করা হলেও শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি।
আইনি ঝামেলা চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স এখনও অবিশ্বাস্য। ২০২৩ সালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৯৬ ম্যাচে ৮৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের মতো ট্রফি জিতেছে।

০৭ এপ্রিল, ২০২৬ ১৯:০১
বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তন এনে সরকার নতুন করে সাজাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বিসিবির আগের পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্ত আসে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তদন্তের পর। পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তোলে, যার ভিত্তিতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩৭ বছর বয়সী তামিম ইকবাল এখন পর্যন্ত বিসিবির ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি। তার নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন এবং সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানসহ আরো কয়েকজন সদস্য।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, আগের বোর্ডটি সঠিকভাবে গঠিত হয়নি এবং কার্যক্রমও ঠিকভাবে পরিচালনা করতে পারছিল না।
তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি জানানো হয়েছে। এনএসসি আশা করছে, আইসিসি এই সিদ্ধান্তকে সমর্থন করবে।
এর আগে সাবেক সভাপতি আমিনুল ইসলাম পদে থাকার ইচ্ছা প্রকাশ করলেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। বোর্ডের নির্বাচন নিয়ে অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং পক্ষপাতিত্বের অভিযোগে চাপ বাড়ছিল।
এর মধ্যেই কয়েকজন পরিচালক পদত্যাগ করায় সংকট আরো গভীর হয়।
আজই সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসে যাবে তামিমের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি। সন্ধ্যা সাড়ে ৬টায় মিটিংয়ে বসবে নতুন কমিটি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৬ এপ্রিল, ২০২৬ ২০:৪৪
২৬ এপ্রিল, ২০২৬ ২০:৩১
২৬ এপ্রিল, ২০২৬ ২০:১৫
২৬ এপ্রিল, ২০২৬ ২০:০৯