জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে।
ছেলেদের দুটি আবাসিক হল বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।
উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।’
শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।
শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৫
বরিশালসহ দেশের পাঁচটি জেলা শহরে শত শত পুকুর ভরাট ও অবৈধ দখল বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের (ডিসি) আইনি নোটিস পাঠিয়েছে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এইচআরপিবির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে এই নোটিশ পাঠান।
যাদের নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন— বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক।
নোটিশে বলা হয়েছে, দেশের পরিবেশ সুরক্ষা বিবেচনায় সরকার ২০০০ সালে ‘জলাধার সংরক্ষণ আইন’ পাস করে। এই আইন অনুযায়ী শহর এলাকায় পুকুর বা জলাধার ভরাট করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং ভরাট ও দখলের সঙ্গে জড়িতদের শাস্তির বিধান রাখা হয়েছে।’

০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৭
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে ১৭ আটক হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানান, তার নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় তিন ঘণ্টা ভাটিখানা এলাকার পান্থ সড়ক, রোকেয়া আজিম সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালিত হয়। অভিযানে চিহ্নিত মাদক কারবারি, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের লক্ষ্য করা হয়। অভিযানকালে এলাকাবাসী অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন। এ সময় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং মাদক সেবনের অভিযোগে বিভিন্ন স্থান থেকে ৯জনকে আটক করা হয়।
এর আগে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়কসহ বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন বিএমপির উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার ইমদাদ হুসাইন।
অভিযানে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা ও তিনটি মোটরসাইকেলসহ আটজনকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএমপির উপ-পুলিশ কমিশনার ইমদাদ হুসাইন। তিনি বলেন, বরিশাল মহানগরীকে মাদকমুক্ত করতে বিএমপি কমিশনারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হচ্ছে। অভিযানে স্থানীয় নাগরিকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করছেন। মহানগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জানান পুলিশ কর্মকর্তা।’

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯
বরিশালের বানারীপাড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মান্নান জুয়েলকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান জুয়েল (৩৫) বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
র্যাব জানায়, মান্নান জুয়েলের বিরুদ্ধে শিশু ধর্ষণেন অভিযোগে ২০১২ সালে বরিশালের বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ওই মামলায় জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা তামিলকারী বানারীপাড়া থানার কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ১ সেপ্টেম্বর রাতেই পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জুয়েলকে চট্টগ্রামের পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

২৩ জুলাই, ২০২৫ ১৮:৩৯
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে।
ছেলেদের দুটি আবাসিক হল বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।
উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।’
শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।
শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২