১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে স্বাস্থ্যমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।
বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।
স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন বেসরকারিভাবে ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। ময়মনসিংহের সন্তান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।
তিনি ১৯৮৯ সাল হতে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাথে জড়িত এবং ১৯৯৮ সাল হতে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৪ বার মহাসচিব ছিলেন।
এ ছাড়াও তিনি ২০০৫ সাল হতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি’র সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সাল হতে উক্ত পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
তিনি ২০১০ সালে বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে বিএনপির কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২৪ সালে তাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। রাজনৈতিক কারণে বিগত ১৮ বছরে অর্ধশত মামলা দায়ের করা হয় তার নামে এবং তিনি ৩ বার রাজনৈতিক কারণে কারাবরণ করেন ।

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।
বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র বরিশাল টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। এ লক্ষ্যে এবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান হোসেন বেসরকারিভাবে ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন।
বরিশাল টাইমস

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক গণনা শেষে কমিশন নিশ্চিত হয়েছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
তিনি বলেন, ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক। কোথাও কোথাও বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
ইসি সচিব বলেন, ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রস্তুত হওয়ায় সেগুলোর গেজেট আজই প্রকাশ করা হবে। বাকি দুটি আসনের বিষয়ে আইনগত বা কারিগরি প্রক্রিয়া চলমান রয়েছে কি না– সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হবে।

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এবার বিএনপির এই হেভিওয়েট নেতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, খুব শিগগিরই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমন ঘোষণা আসবে।
গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৯৬ হাজার ১১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফুলকপি প্রতীকে নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। বারবার জনগণের কাছে যাওয়াই আমার রাজনীতির শক্তি। আগামীতেও মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকব।’
এর আগে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিএনপি-জামায়াত জোট সরকারের সময় (২০০১-২০০৬) মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.