২৯ এপ্রিল, ২০২৬ ২১:২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সম্পর্কিত উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অদ্ভুত দাবি ছড়িয়ে পড়েছে—যুক্তরাষ্ট্র নাকি ‘মেঘ চুরি’ করত, আর যুদ্ধের কারণে সেই কার্যক্রম এখন বন্ধ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সম্প্রতি ইরাকের সংসদ সদস্য আবদুল্লাহ আল-খাইকানি এক টিভি সাক্ষাৎকারে দাবি করেন, তুরস্ক ও ইরান অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র নাকি বিমান ব্যবহার করে মেঘ ধ্বংস বা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানকে ঘিরে সংঘাতে ব্যস্ত থাকায় ইরাকে আবার বৃষ্টি ফিরেছে। যদিও এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ বিষয়ে ইরাকের আবহাওয়া অধিদপ্তরের মুখপাত্র আমের আল-জাবিরি স্পষ্টভাবে জানান, এমন ধারণা বৈজ্ঞানিকভাবে অযৌক্তিক। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে ইরাকে বেশি বৃষ্টিপাত হবে এমন পূর্বাভাস অনেক আগেই দেওয়া হয়েছিল, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আল-খাইকানি আবারও ‘বায়ুমণ্ডলীয় অস্ত্র’ ব্যবহারের অভিযোগ তুললেও কোনো নির্ভরযোগ্য তথ্য দিতে পারেননি। একই ধরনের দাবি সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে।
তুরস্কেও কিছু ব্যবহারকারী সাম্প্রতিক অতিবৃষ্টির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক টানার চেষ্টা করছেন। অথচ সরকারি তথ্য বলছে, দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এ বছরের ফেব্রুয়ারিতেই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যা প্রাকৃতিক আবহাওয়ার অংশ হিসেবেই বিবেচিত।
এ ছাড়া ইরানের দীর্ঘস্থায়ী খরা নাকি হঠাৎ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে গেছে এমন দাবিও ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি ও পরিবেশ বিশেষজ্ঞ কাবে মাদানি বলেন, এসব গুজবের পেছনে মূলত মানুষের অবিশ্বাস এবং জলবায়ু সম্পর্কে সীমিত জ্ঞান কাজ করছে।
এই আলোচনায় বারবার উঠে আসছে ‘ক্লাউড সিডিং’ নামের একটি পদ্ধতির কথা। এটি এমন একটি প্রযুক্তি, যেখানে বিদ্যমান মেঘে বিশেষ কণা ছড়িয়ে বৃষ্টিপাত বাড়ানোর চেষ্টা করা হয়। যুক্তরাষ্ট্র, চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ এই পদ্ধতি ব্যবহার করে। তবে বিজ্ঞানীদের মতে, এর প্রভাব খুবই সীমিত সাধারণত সর্বোচ্চ ১০–১৫ শতাংশ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ানো সম্ভব।
আবুধাবির খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা ফ্রান্সিস বলেন, এটি মূলত মেঘকে সামান্য ‘উদ্দীপিত’ করে, পুরো আবহাওয়া নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী নয়।
কিছু মানুষ মনে করেন, এক অঞ্চলে ক্লাউড সিডিং করলে পাশের এলাকায় বৃষ্টির ঘাটতি তৈরি হয়। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের প্রভাবের কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি।
আবহাওয়া বিজ্ঞানীরা আরও বলছেন, বর্তমানে এমন কোনো প্রযুক্তি নেই যা সরাসরি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত আবহাওয়ার পেছনে বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন।
আইপিআইসির তথ্য অনুযায়ী, মানুষের কার্যকলাপজনিত জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী ও তীব্র হচ্ছে, এবং বৃষ্টিপাত আরও অনিয়মিত হয়ে পড়ছে। কখনো দীর্ঘ খরা, আবার হঠাৎ ভারি বৃষ্টিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
জর্ডানের এক গবেষক ড. এসরা তারাওনেহ বলেন, এসব কারণে মানুষের মধ্যে পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আর এই অনিশ্চয়তার সুযোগেই নানা ষড়যন্ত্রমূলক ব্যাখ্যা সহজে জনপ্রিয়তা পাচ্ছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিশেষজ্ঞ ড. সারা স্মিথের মতে, জটিল ও অনিশ্চিত পরিস্থিতিতে মানুষ সহজ ব্যাখ্যার দিকে ঝুঁকে পড়ে, যা প্রায়ই বাস্তবতা থেকে দূরে থাকে।
বরিশাল টাইমস
ছবি- সংগৃহীত

২৮ জুন, ২০২৬ ১৭:০৮
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি চলতি বছরেই বাংলাদেশে ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ হয়।

২৫ জুন, ২০২৬ ১২:৫৭
বুধবার ভেনেজুয়েলায় ৭ মাত্রা ছাড়িয়ে যাওয়া বিধ্বংসী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। বৃহস্পতিবার (২৫ জুন) ইউএসজিএস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
কিন্তু কিসের ভিত্তিতে এই অনুমান করেছে ইউএসজিএস—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সংস্থাটির সদস্য এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ভাশান রাইটস জানান, প্রম্প অ্যাসেসমেন্ট অব গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স বা পেজার নামে একটি অগ্রসর ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তথ্য জানতে পেরেছেন তারা।
সাংবাদিকদের তিনি বলেন, “পেজার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমিকম্পের মাত্রা, গভীরতা, অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, অতীতের ভূমিকম্পের রেকর্ড এবং ভবন নির্মাণের ধরন প্রভৃতি সম্পর্কিত সমস্ত জ্ঞাত তথ্য নিয়ে ও বিশ্লেষণ করে একটি পূর্বাভাস দেওয়া যায় যে কী ঘটতে পারে। অনেক সময়ই পেজারের পূর্বাভাস প্রকৃত মৃতের সংখ্যার বেশ কাছাকাছি থাকে।”
ইউএসজিএসের বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভূমিকম্পে প্রচুরসংখ্যক হতাহত এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েওছে এবং এই দুর্যোগটি সম্ভবত বিস্তৃত হবে।”
গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে দিকে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস।
প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা একাধিক ভিডিওতে ভেনিজুয়েলা জুড়ে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যার মধ্যে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারও রয়েছে। সেখানে একটি পাহাড়ের ঢালে বেশ কয়েকটি ভবন ধসে পড়তে দেখা গেছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আতঙ্কিত বাসিন্দারা তাদের প্রিয়জন ও পোষা প্রাণীসহ ভবনগুলো থেকে বেরিয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছেন।
সরকারি-বেসরকারি উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ভেনেজুয়েলায়। ইতোমধ্যে রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর-গ্রাম থেকে ৩২ জনের মরদেহ এবং ৭ শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেল্লো রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে প্রদান করা এক বক্তব্যে বলেছেন, “আমাদের অনেক ভবন, বাড়িঘর ধসে পড়েছে এবং নিরাপত্তা ও বেসামরিক সহায়তার ক্ষেত্রে আমাদের কাছে যা কিছু আছে, সেসব দিয়েই আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি।”

২২ জুন, ২০২৬ ২০:৪১
মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে জুনের তৃতীয় সপ্তাহজুড়ে বিভিন্ন দেশের ১৮০ জন বিদেশি বন্দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২১ জুন) এক বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানোদের মধ্যে ১৩২ জন মিয়ানমারের, ২২ জন বাংলাদেশের, ১২ জন ভিয়েতনামের, ৯ জন থাইল্যান্ডের, ২ জন নেপালের এবং শ্রীলঙ্কা, চীন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানায়, বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার ভবন আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
প্রত্যাবাসনের বিমান টিকিটের ব্যয় বন্দিদের ব্যক্তিগত সঞ্চয়, তাদের পরিবারের আর্থিক সহায়তা এবং বিশেষ কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বহন করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব বিদেশি নাগরিক মালয়েশিয়ার বিভিন্ন আইনের আওতায় সাজা ভোগ শেষে দেশে ফেরত গেছেন।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিত সব বিদেশিকে বিভাগীয় কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.