১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫৪
বরিশাল নগরীর আমতলা পানির ট্যাংকি মোড়ে স্বাধীনতা পার্কের দক্ষিণ পাশে গড়ে তোলা হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ। নানা শ্লোগান লেখনীতে ভরপুর এই স্তম্ভটি যেন একটি সৌন্দর্যের প্রতীক।
২০২৫ সালের ৫ আগস্ট এখানে সবুজ বনায়ন কর্মসূচি ও দেয়ালচিত্র করা হয়। বরিশাল জেলা পরিষদের অর্থায়নে তৎকালীন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এ কার্যক্রমের উদ্বোধন করেন। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে এসব স্থাপন করা হয়। পাশের দেয়ালে জুলাইয়ে আলোচিত ঘটনাবলির দৃশ্য এবং আবেগময় শ্লোগানগুলো লেখা রয়েছে। অনেকেই দাড়িয়ে দাড়িয়ে এগুলো দেখে স্মৃতিচারণ করেন।
ছাত্র জনতার ওপর স্বৈরাচারী সরকারের অ্যাকশনের কিছু অমানবিক চিত্র দেখে অনেকে আঁতকে ওঠেন। স্মৃতিস্তম্ভের পাশে ঘুরতে আসা একজন ছাত্র বলেন, জুলাই একটি চেতনা, জুলাই একটি ইতিহাস। এই ইতিহাস সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তাছাড়া স্বল্প পরিসরে এখানে স্থাপনা গড়া হয়েছে। জুলাইকে ঘিরে একটি বড় প্রকল্প বরিশালে স্থাপনের দাবি করছি।

০৬ এপ্রিল, ২০২৬ ১৩:৪০
০৬ এপ্রিল, ২০২৬ ১২:১৭
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০৩
০৫ এপ্রিল, ২০২৬ ২০:৫৪

০৫ এপ্রিল, ২০২৬ ২০:৫৪
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে মাসুম বেপারী নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও হাতুড়িপেটায় গুরুতর আহত করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে দত্তপাড়া গ্রামের সায়েম কাজীর নেতৃত্বে রাজনৈতিক বিরোধের জের ধরে চিহৃিত সন্ত্রাসীরা যুবলীগ কর্মী মাসুম বেপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও হাতুড়িপেটায় আহত করা হয়। গুরুতর আহত মাসুম বেপারী ওই গ্রামের মকবুল বেপারীর ছেলে।
আশংকাজনক অবস্থায় স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

০৫ এপ্রিল, ২০২৬ ১৮:৩৫
বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ বিক্রেতা হাফিজ সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, গৌরনদী বাসস্ট্যান্ডের জনৈক সুশান্ত রায়ের সেলুনের দোকানের সামনের ফাঁকা জায়গা থেকে হাফিজ সরদারকে আটক করে তার দেহ তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হাফিজ পিঙ্গলাকাঠী গ্রামের হানিফ সরদারের ছেলে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার বাদি হয়ে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও আসামি হাফিজ সরদারের বিরুদ্ধে থানায় মাদকের আরো চারটি মামলা রয়েছে।

০৫ এপ্রিল, ২০২৬ ১৬:২৭
কুমিল্লায় স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। দুপুর ১টার পর বাস স্ট্যান্ডের আকাশে কালো ধোঁয়া দেখে ঘটনাস্থলে এসে তিনটি বাস জ্বলতে দেখেন পরিবহন শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা বলছেন, অগ্নিকাণ্ডের আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বেরিয়ে যেতে দেখেছেন তারা। মাদক সেবনের পর বাসে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তারা। বাসগুলো পরিত্যক্ত ছিল বলে ধারণা।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলতে পারেননি তিনি। এই তিনটি বাসের ভেতরের অংশ পুরোপুরি জ্বলে গিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.