১৮ জানুয়ারি, ২০২৬ ১৪:৩৩
পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত ও কটূক্তির প্রতিবাদে জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় তার কুশপুতুলে জুতার মালা পড়িয়ে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানায় নেতাকর্মীরা।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের রেলগেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের পুরাতন রিকশাস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা ও বিএনপির ধানের শীষ এই দুটি প্রতীক নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ আছে। কারণ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে আর বিএনপি স্বাধীনতার ঘোষক। ধানের শীষ স্বাধীনতার পক্ষের প্রতীক দাঁড়িপাল্লা স্বাধীনতার বিরুদ্ধের প্রতীক।
জামায়াত নেতা আমির হামজা প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম যেভাবে বিকৃত করেছে তা বোধগম্য নয়। এমন জঘন্যতম কর্মকাণ্ডের প্রতিবাদে তার কুশপুতুলে গণজুতা নিক্ষেপ করে জনগণ দেখিয়ে দিল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম ঠজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।
উল্লেখ্য, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরোনো (২০২৩ সাল) একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে একটি আপত্তিকর তুলনা করেছেন, যা অনেকেই আপত্তিকর ও সম্মানহানিকর হিসেবে মনে করেছেন।

০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪২
০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৯
০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩৭

০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:২৯
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পর পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় জনসভা বা মিছিল করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।

০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩৩
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও শঙ্কামুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এবং সেনাবাহিনীর মেজর রিফাত রেজার নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালিত হয়। এতে বিজিবি, র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়া শুরু হয় বিএডিসি কাকরাইদ বাসস্ট্যান্ড থেকে, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে আনারস চত্বর, জামালপুর রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে শেষ হয়। এ সময় ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা পৌঁছে দেওয়া হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, ভোটাররা যেন নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে যৌথ বাহিনীর টহল ও মহড়া চলছে।
সেনাবাহিনীর মেজর রিফাত রেজা জানান, বিজিবি, পুলিশ, র্যাব ও সিভিল প্রশাসনের সহযোগিতায় মহড়া পরিচালনা করা হয়েছে। ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয়রা যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকলে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০৯
সিলেট-২ আসনে মিছিলে গিয়ে অসুস্থ হয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মারা গেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্বনাথ উপজেলা শহরে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় এ ঘটনা ঘটে।
সোহেল চৌধুরীর ভাগনে মোহাম্মদ আলী শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার বিকেলে বিশ্বনাথে সিলেট-২ আসনের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভা ছিল। জনসভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করছিলেন সোহেল চৌধুরী। মিছিলটি জনসভাস্থলে কাছাকাছি যেতেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। এসময় নেতাকর্মীরা তাকে দ্রুত সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোহেল চৌধুরীর ভাগনে মোহাম্মদ আলী শিপন বলেন, জনসভায় মিছিল নিয়ে প্রবেশ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সোহল চৌধুরী মৃত্যুবরণ করেছেন।
বরিশাল টাইমস

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.