২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:২৫
কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছে ইরান। একাধিক আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিজিটিএন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক এক্স পোস্টে এ তথ্য জানানো হয়।
এর আগে, বাহরাইনের যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের কর্মীসহ সব যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে জরুরি নির্দেশনা প্রদান করে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র তাদের বাইরাইনের নৌঘাঁটি থেকে সব জলযানকে প্রত্যাহার করে নেয়। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বরিশাল টাইমস
ইরানের ক্ষেপণাস্ত্র সংগ্রহ। ছবি স্কাই নিউজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৫৯
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৭
২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৪

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:০৪
সরকারকে উৎখাত করতে ইরানি জনগণকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণের উদ্দেশে বলেন, আমাদের কাজ শেষ হলে, তোমাদের সরকার উৎখাত করো।
ফ্লোরিডা থেকে এক ভিডিও ভাষণে ট্রাম্প বলেন, এটা তোমাদেরই দখল করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাই সম্ভবত তোমাদের একমাত্র সুযোগ হবে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি। তিনি বলেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে।
অথচ একদিন আগেও ট্রাম্প বলেছিলেন যে, ইরানে হামলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কি না সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
তবে তিনি উল্লেখ করেছেন যে, পারমাণবিক আলোচনায় ইরানের অবস্থানের বিষয়ে তিনি সন্তুষ্ট নন। ট্রাম্প বলেন, আমাদের যা প্রয়োজন ইরান তা দিতে রাজি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না।

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৮
ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। নিহতরা সবাই শিক্ষার্থী বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হামলাটি ঘটে। এতে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। হামলায় অন্তত আরও ৪৫ জন আহত হয়েছেন।
ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বলে জানানো হয়েছে।

২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:১৪
ঢাকা থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইয়েল।
তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে।
অন্যদিকে ইসরাইয়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পালটা হামলা চালায় ইরান।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.