আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১ উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত ২৬ নভেম্বর পদায়ন করা ইউএনওদের নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একইসাথে ইউনও পদে দায়িত্ব পালনকারীদের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্নস্থানে বদলি করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করা হয়েছে। বর্তমানে যাদের ইউএনও পদে পদায়ন করা হয়েছে তারা আগামী সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন।
সূত্রমতে, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মানজুরা মোশারফকে বরিশাল সদরের ইউএনও, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গোলাম সরওয়ারকে মুলাদীর ইউএনও, দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনকে কাউখালী, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে আমতলী, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আসাদুজ্জামানকে বেতাগী, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলামকে তালতলী, রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেককে বরগুনা সদরে, ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবু মুছাকে মনপুরা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ খায়রুল ইসলাম চোধুরীকে দৌলতখান, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল ইসলামকে তজুমদ্দিন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লোকমান হোসেনকে চরফ্যাশন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মনকে বোরহানউদ্দিন, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রওজাতান জান্নাতকে পটুয়াখালী সদর, বগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মালিহা খানমকে মির্জাগঞ্জ, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের সহকারী প্রকল্প পরিচালক নাহিদ ভূঞাকে রাঙ্গাবালী, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফরিদা সুলতানাকে দুমকি, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার সালেহ আহমেদকে বাউফল, রাজুক এর উপ পরিচালক সাইফুল ইসলামকে দশমিনা, নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সেগুপ্তা মেহনাজকে ঝালকাঠি সদর, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব জোবায়ের হাবিবকে নলছিটি এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মকবুল হোসেনকে কাঠালিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর সাব্বির বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে চোখ বেঁধে গুলি করে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্যগ্রহণকালে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশনায় র্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই চারজনকে হত্যা করেন।
মেজর সাব্বিরের ভাষ্য অনুযায়ী, পাথরঘাটার চরদুয়ানী এলাকায় একটি ফিশিং ট্রলারে করে তাদের বলেশ্বর নদীতে নেওয়া হয়। সেখানে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে তিনি ট্রাইব্যুনালকে জানান।
একইভাবে ২০১০ সালে আরও একজনকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেও সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০১১ সালে জিয়াউল আহসানের কথিত ‘গলফ অপারেশনে’ জড়িত ট্রলারমাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যার অভিযোগের কথা জানান সাবেক এই সেনা কর্মকর্তা।
এর আগে একই মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনা ও র্যাবের কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষ্যগ্রহণ শেষ হলে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। এরপর যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। গত ১৬ বছরে গুমের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিকে বিচার শেষ পর্যায়ের প্রথম মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০
বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক কাওসার হোসেন শিপন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। আওয়ামী লীগ শাসনামলে তিনি রূপাতলী বাসস্ট্যান্ডে ব্যাপক প্রভাব বিস্তার করেন। এনিয়ে তার কর্মীদের সাথে স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদের অনুসারীদের প্রায়শই সংঘাত-সংঘর্ষ হতো।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন শিপনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে একাধিক মামলা হয়। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে তিনি অন্তর্ধানে চলে গিয়েছিলেন।
বরিশাল কোতয়ালি পুলিশের ওসি মি. মামুন জানান, বৃহস্পতিবার অপরাহ্ণে পুলিশ শহরের ২৪ নং ওয়ার্ডের রূপাতলীতে অভিযান চালিয়ে কাওসার হোসেন শিপনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩০ নভেম্বর, ২০২৫ ১১:০৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১ উপজেলায় একযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত ২৬ নভেম্বর পদায়ন করা ইউএনওদের নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একইসাথে ইউনও পদে দায়িত্ব পালনকারীদের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্নস্থানে বদলি করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করা হয়েছে। বর্তমানে যাদের ইউএনও পদে পদায়ন করা হয়েছে তারা আগামী সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন।
সূত্রমতে, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মানজুরা মোশারফকে বরিশাল সদরের ইউএনও, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার গোলাম সরওয়ারকে মুলাদীর ইউএনও, দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাদ্দাম হোসেনকে কাউখালী, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীকে আমতলী, গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আসাদুজ্জামানকে বেতাগী, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলামকে তালতলী, রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ সিফাত বিন সাদেককে বরগুনা সদরে, ব্রাহ্মনবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবু মুছাকে মনপুরা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আবদুল্লাহ খায়রুল ইসলাম চোধুরীকে দৌলতখান, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রেজাউল ইসলামকে তজুমদ্দিন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার লোকমান হোসেনকে চরফ্যাশন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মনকে বোরহানউদ্দিন, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রওজাতান জান্নাতকে পটুয়াখালী সদর, বগুরা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মালিহা খানমকে মির্জাগঞ্জ, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের সহকারী প্রকল্প পরিচালক নাহিদ ভূঞাকে রাঙ্গাবালী, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফরিদা সুলতানাকে দুমকি, ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সিনিয়র সহকারী কমিশনার সালেহ আহমেদকে বাউফল, রাজুক এর উপ পরিচালক সাইফুল ইসলামকে দশমিনা, নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সেগুপ্তা মেহনাজকে ঝালকাঠি সদর, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব জোবায়ের হাবিবকে নলছিটি এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মকবুল হোসেনকে কাঠালিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০