বরিশালের গৌরনদীতে ৪ ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে থেকে স্থানীয়রা তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল শহরের বাসিন্দা অশোক, গৌরনদীর নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক, স্বরূপকাঠী এলাকার তসলিম।
আটকদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতাবস্থায় আটক চারজনকে উদ্ধার করেছে। পরবর্তীতে আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৩
উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত। অনুকূল পরিস্থিতি পেলে শনিবার সন্ধ্যার মধ্যেই এটি নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও দেখছে কিছু আবহাওয়া মডেল।
সম্ভাব্য ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের দেওয়া নাম অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’।
তবে এখনই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নিশ্চিত করছে না ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সংস্থাটির পূর্বাভাসে আপাতত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার কথাই বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া মডেল জিএফএস সিস্টেমটির পরবর্তী সময়ে আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে সিস্টেমটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য এই সিস্টেমের প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও এর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের পাশাপাশি সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা।
তবে ঘূর্ণাবর্তটি শেষ পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করবে এবং এর গতিপথ কোন দিকে হবে—তা এখনও নিশ্চিত হতে পারেনি আবহাওয়া দপ্তর।’

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরিফুল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিভাগের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন শশী ছাত্রীনিবাসের পাশের সড়ক হয়ে নদীর পাড়ের বালুর মাঠ এলাকায় ১৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ডেকে নেন ১৪তম ব্যাচের কয়েকজন সিনিয়র। কয়েকজন সেখানে যেতে দেরি করলে তাঁদের দ্রুত হাজির হওয়ার জন্য চাপ ও শাসানো হয়।
পরে রাত ৯টার দিকে নবীন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে রাত প্রায় ১২টা পর্যন্ত তাঁদের র্যাগিং করা হয় বলে অভিযোগ। এ সময় গালিগালাজ, মানসিক হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে আতঙ্কিত হয়ে শরিফুল জ্ঞান হারিয়ে ফেলেন।
ভুক্তভোগীদের দাবি, ঘটনায় ১৪তম ব্যাচের অন্তত ১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নূর মোহাম্মদ পরশ, অনিক, নাজ, শ্রাবণ, অনুপম, লিমন, জয়, রিয়াদ, প্রীতম ও রাফির নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ১৪তম ব্যাচের সিআর নূর মোহাম্মদ পরশ। তাঁর দাবি, শরিফুল আগে থেকেই অসুস্থ ছিলেন এবং পরে তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, ‘র্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ওই শিক্ষার্থীর পেটের সমস্যা ছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, ‘র্যাগিংয়ের ঘটনায় কোনো ছাড় নেই। অভিযুক্তদের তদন্তপূর্বক শাস্তি নিশ্চিত করা হবে।’
ঘটনাটি নিয়ে নবীন শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন অভিযোগের সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটিই দেখার বিষয়।

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজপথের নৈরাজ্যের রাজনীতির পরিবর্তে একটি কার্যকর জাতীয় সংসদ গড়ে তোলা হয়েছে। সেখানে বিরোধী দল সরকারের সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গৌরনদীর সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রী কর্তৃক রোপণ করা গাছের পরিচর্যা ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিরোধী দল প্রতিদিন সমালোচনা করছে। মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক সংস্কারের কাজও চলছে। জাতীয় সংসদকে কার্যকর করা হয়েছে। সংসদ যদি সব রাজনীতির কেন্দ্রবিন্দু হয়, তাহলে রাজপথে নৈরাজ্য ফিরে আসবে না।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে নতুনভাবে সাজাতে চায় সরকার। অতীত সরকারের সময়ে পুলিশের ইউনিফর্মকে রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। এর ফলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, একজন আইজি অপরাধ করে পালিয়ে বেড়ালে ইউনিফর্ম পরা একজন কনস্টেবলেরও খারাপ লাগে। পুলিশকে তাদের হারানো সম্মান ও মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
আমলাতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, অতীতে আমলাতন্ত্রকে দলীয়করণ করা হয়েছিল। সেটিকে নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে লুটপাট বন্ধ করে আমানতকারীদের অর্থ নিরাপদ রাখা এবং প্রকৃত শিল্প উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে শেয়ারবাজারকে কার্যকর বাজারে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগ দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।
খাল খননের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, খাল খননের মাধ্যমে প্রতিটি জমিতে পানি পৌঁছানো সম্ভব হলে কৃষি উৎপাদন বাড়বে। এতে দেশ খাদ্য রপ্তানির ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারবে।
গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম, সাধারণ সম্পাদক মুন্না খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

০৫ ডিসেম্বর, ২০২৫ ১১:০৫
বরিশালের গৌরনদীতে ৪ ডাকাত সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ডে থেকে স্থানীয়রা তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- বরিশাল শহরের বাসিন্দা অশোক, গৌরনদীর নলচিড়া গ্রামের হৃদয় ও তার ভাই তারেক, স্বরূপকাঠী এলাকার তসলিম।
আটকদের কাছ থেকে একটি সিএনজি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে একটি সিএনজিতে চার যুবককে দেখে বাটাজোর বন্দরের পাহারাদারদের সন্দেহ হয়। পরবর্তীতে তাদের গতিরোধ করার চেষ্টাকালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে ওই সিএনজির চালকসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতাবস্থায় আটক চারজনকে উদ্ধার করেছে। পরবর্তীতে আহতদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৩
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪০
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৩
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৪