সদ্য পদত্যাগী বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার তার শতাধিক অনুসারী নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে দাড়িপাল্লা প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তার এ যোগদান অনুষ্ঠিত হয়। তার গলায় দাঁড়িপাল্লা প্রতিকের উত্তরীয় পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাকে জামায়াতে ইসলামীতে বরণ করে নেওয়া হয়।
এসময় গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে ৭ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছেন।
মা, মাটি ও মানুষের দল ছিল বিএনপি। সেই বিএনপি অর্ধেক জিয়াউর রহমানের মৃত্যুতে ও বাকি অর্ধেক খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়ে গেছে। শুধু বিএনপির লেভেল টা আছে। যা মিথ্যাচারে ভরপুর। বিএনপি বর্তমানে চাঁদাবাজ,লুটেরা, দখলবাজ ও মাদকসেবীদের দলে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীতে কোন চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ ও লুটেরা নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামের জন্য তারা জীবন বাজি রাখেন। তাই সত্যের সৈনিক হতে জামায়াতে যোগ দিয়েছি। এছাড়াও তার সঙ্গে পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মল্লিক
পৌর কৃষকদলের সদ্য পদত্যাগী আহবায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আঃ সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালীর বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগ প্রমুখ জামায়াতে যোগদান করেছেন। উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরাণী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামায়াতের আমীর কাওছার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সিআইপি প্রমুখ। এদিকে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ৪০ বছরের রাজনীতি করা দলকে গুডবাই জানিয়ে জামায়াতে যোগদান করায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

৩০ জানুয়ারি, ২০২৬ ১৮:৪৪
সদ্য পদত্যাগী বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা শাখার সহসভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার তার শতাধিক অনুসারী নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নে দাড়িপাল্লা প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তার এ যোগদান অনুষ্ঠিত হয়। তার গলায় দাঁড়িপাল্লা প্রতিকের উত্তরীয় পড়িয়ে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে তাকে জামায়াতে ইসলামীতে বরণ করে নেওয়া হয়।
এসময় গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে ৭ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় তার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে তার হাতেখড়ি। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছেন।
মা, মাটি ও মানুষের দল ছিল বিএনপি। সেই বিএনপি অর্ধেক জিয়াউর রহমানের মৃত্যুতে ও বাকি অর্ধেক খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়ে গেছে। শুধু বিএনপির লেভেল টা আছে। যা মিথ্যাচারে ভরপুর। বিএনপি বর্তমানে চাঁদাবাজ,লুটেরা, দখলবাজ ও মাদকসেবীদের দলে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামীতে কোন চাঁদাবাজ, মাদকসেবী, দখলবাজ ও লুটেরা নেই। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইসলামের জন্য তারা জীবন বাজি রাখেন। তাই সত্যের সৈনিক হতে জামায়াতে যোগ দিয়েছি। এছাড়াও তার সঙ্গে পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মল্লিক
পৌর কৃষকদলের সদ্য পদত্যাগী আহবায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুজ্জামান, উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার বিশারকান্দি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আঃ সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালীর বাউফল বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগ প্রমুখ জামায়াতে যোগদান করেছেন। উপজেলার বাইশারী কেন্দ্রীয় নুরাণী ও হাফেজিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান। উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাৎ,সাধারণ সম্পাদক মাওলানা মোকাস্মেল হোসেন মোজাম্মেল,পৌর জামায়াতের আমীর কাওছার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ সিআইপি প্রমুখ। এদিকে বানারীপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ৪০ বছরের রাজনীতি করা দলকে গুডবাই জানিয়ে জামায়াতে যোগদান করায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সৃষ্টি হতে পারে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫২
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২১