ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। প্রশাসনের নজরদারি না থাকায় প্রকাশ্যে চলছে এই অবৈধ ব্যবসা, ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, নিয়ামতি বন্দর বাজার, মহেশপুর বাজার সহ আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত খোলামেলাভাবে ইলিশ বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী সহ একটি ভয়ংকর সিন্ডিকেট।
আর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন মহেশপুরের আলামিন নামের এক যুবক। নিষেধাজ্ঞার মধ্যেও কম দামে এসব ইলিশ বিক্রির খবর ছড়িয়ে পড়ায় ক্রেতারাও গোপনে ইলিশ ক্রয় করে নিচ্ছে। এতে মাছ ধরা ও বিক্রি বন্ধে সরকারের কঠোর নির্দেশনা কার্যত ভেস্তে যাচ্ছে।
ইলিশ বিক্রেতা আল আমিন এমডি আল আমিন নামের তার ব্যক্তিগত ব্যবহারিত ফেসবুকে ইলিশ বিক্রির একটি ছবি পোস্ট করেছেন। যা এলাকায় এখন সমালোচনার ঝড় উঠেছে।
এ বিষয়ে আলামিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ইলিশ মাছ নদী থেকে শিকার করি না। তবে মাছের প্রয়োজন হলে জেলেদের সাথে কথা বলে ব্যবস্থা করে দিতে পারব।
১৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় নিয়ামতি ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে গেলে দেখা যায়, প্রকাশ্যে জেলেরা দলবেঁধে নদীতে ইলিশের জাল ফেলছে। অনেকে আবার ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে বিক্রয় করার জন্য। অনেক স্থানীয় জেলেরা তাদের নিজেদের বাড়িতে এখন বাজার বসিয়ে ইলিশ মাছ বিক্রি করে আসছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছাত্র ছায়ায় জেলেরা এখন অবাধে নদী থেকে মাছ শিকার করছে।
এরপর সেখানেই অস্থায়ী হাটে ইলিশ বিক্রি করছেন তারা। এ সময় নদীতে মৎস্য বিভাগের কাউকে অভিযান চালাতে দেখা যায়নি। এখানে পাইকারি দরে ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা ও ছোট ইলিশ ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি করছেন জেলেরা।
এছাড়াও একই চিত্র দেখা গেছে উপজেলার, কলসকাঠী ইউনিয়নের পান্ডব নদীতে ও কবাই ইউনিয়নের কারখানা নদীতে ও ফরিদপুর, দুর্গাপাশা, ইউনিয়নের তেতুলিয়া নদীতে। এসব এলাকায়ও নদী থেকে ইলিশ শিকার করে প্রকাশ্যে বিক্রয় করে আসছে স্থানীয় জেলেরা।
স্থানীয় এক জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়ামতি ইউনিয়নের বিষখালি নদীতে দিনের চেয়ে রাতের আঁধারে জাল ফেলে ইলিশ ধরছে জেলেরা। পরে ভোরে গোপনে বাজারে বিক্রি করে দিচ্ছে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তবে নিয়ামতি ইউনিয়নের বিষখালী নদীতে কিছু জেলেরা মাস শিকার করছে আমিও শুনেছি। সেখানে আমরা অভিযান পরিচালনা করব।
নদীতে মাছ শিকার যাহারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে দণ্ড ও জরিমানাও দেওয়া হবে। তবে জনবল সংকটের কারণে শতভাগ সফলতা অর্জন করা যাচ্ছে না বলেও তিনি জানান।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
পুলিশিং কার্যক্রম পরিচালনার অবকাঠামোগত সক্ষমতা আরো বাড়াতে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা ভবন (মেট্রো টাইপ-১) নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বন্দর থানা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্সহ বরিশাল পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং বিএমপি কমিশনার বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নতুন থানা ভবন নির্মাণের মাধ্যমে বন্দর থানার প্রশাসনিক কার্যক্রম বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, ‘অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে।’
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের বন্দর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। বিভিন্ন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অতীতে সংঘটিত দুর্নীতির বিষয়েও সরকার সজাগ রয়েছে। ভবিষ্যতে কোনো কাজে যাতে অনিয়ম ও দুর্নীতি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। মাদকের বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর।’
মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে পিরোজপুর ও ঝালকাঠি জেলায় সভা হয়েছে জানিয়ে আহম্মদ সোহেল মঞ্জুর বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করা হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
পরে প্রতিমন্ত্রী বরিশাল বন্দর থানা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।’

১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৫
বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ করা হয়েছে। তার সরকারি উন্নয়ন কাজের তদারকিতে গাফেলতিসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্ত ও বিচারের দাবিতে উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মাছুম হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে এ লিখিত আভিযোগ দিয়েছেন।
এতে তিনি আভিযোগ করেন উপজেলা প্রকৌশলী সুব্রত রায় উজিরপুরে দীর্ঘদিন ধরে কর্মরত থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে ঠিকাদারের সঙ্গে যোগসাজসে সরকারের অর্থের অপচয়সহ নানা দুর্নীতি মূলক কর্মকান্ডের সাথে লিপ্ত রয়েছেন। যা তদন্ত করলেই প্রমান মিলবে। ১৩ সেপ্টেম্বর ঢাকার সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কর্য্যলয়ে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগটি করা হয়।
অভিযোগকারী মাছুম হাওলাদার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে চাকুরি করা সুব্রত রায় তার তদারকিতে থাকা বিভিন্ন সড়ক, ব্রিজ ও কালর্ভাট নির্মাণে ঠিকাদারদের ব্যাপক অনিয়মকে অর্থের বিনিময়ে সহয়াতা করেন ।
বর্তমান সরকারের আমলেও তিনি উজিরপুরে একই ভাবে চাকুরি করছেন। তার কারনে রাষ্ট্রের অর্থের অপচয় হচ্ছে। যা দুর্নীতির শামিল। উপজেলার ধামুরা এলাকার বেশ কয়েকটি ব্রিজের পুরাতন মালপত্র নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার তদারকিতে থাকা উপজেলার বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এসব অভিযোগ সত্য নয়, ভিত্তিহীন দাবি করে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, উপজেলার ধামুরা এলাকায়।নির্মিত একটি ব্রিজের সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণ করতে গেলে কিছু সম্পত্তির মালিকানা দাবি করে মাছুম হাওলাদার কাজে বাধা দেন। কাগজপত্রে দেখা যায় ওটা খাস সম্পত্তি।
তারপরেও বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই অংশের কাজ আপাতত বন্ধ রাখা হয়। ব্রিজের সংযোগ সড়কের এ সম্পত্তি নিয়ে ক্ষিপ্ত মাছুম হাওলাদার তাকে হয়রাণি ও তার পেশাগত ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুদকে এ অভিযোগ দিয়েছেন।’

১৭ অক্টোবর, ২০২৫ ১৩:১১
ইলিশ প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। প্রশাসনের নজরদারি না থাকায় প্রকাশ্যে চলছে এই অবৈধ ব্যবসা, ফলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।
সরেজমিনে দেখা গেছে, নিয়ামতি বন্দর বাজার, মহেশপুর বাজার সহ আশপাশের বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত খোলামেলাভাবে ইলিশ বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী সহ একটি ভয়ংকর সিন্ডিকেট।
আর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন মহেশপুরের আলামিন নামের এক যুবক। নিষেধাজ্ঞার মধ্যেও কম দামে এসব ইলিশ বিক্রির খবর ছড়িয়ে পড়ায় ক্রেতারাও গোপনে ইলিশ ক্রয় করে নিচ্ছে। এতে মাছ ধরা ও বিক্রি বন্ধে সরকারের কঠোর নির্দেশনা কার্যত ভেস্তে যাচ্ছে।
ইলিশ বিক্রেতা আল আমিন এমডি আল আমিন নামের তার ব্যক্তিগত ব্যবহারিত ফেসবুকে ইলিশ বিক্রির একটি ছবি পোস্ট করেছেন। যা এলাকায় এখন সমালোচনার ঝড় উঠেছে।
এ বিষয়ে আলামিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ইলিশ মাছ নদী থেকে শিকার করি না। তবে মাছের প্রয়োজন হলে জেলেদের সাথে কথা বলে ব্যবস্থা করে দিতে পারব।
১৭ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় নিয়ামতি ইউনিয়নের বিষখালী নদীর পাড়ে গেলে দেখা যায়, প্রকাশ্যে জেলেরা দলবেঁধে নদীতে ইলিশের জাল ফেলছে। অনেকে আবার ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে বিক্রয় করার জন্য। অনেক স্থানীয় জেলেরা তাদের নিজেদের বাড়িতে এখন বাজার বসিয়ে ইলিশ মাছ বিক্রি করে আসছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছাত্র ছায়ায় জেলেরা এখন অবাধে নদী থেকে মাছ শিকার করছে।
এরপর সেখানেই অস্থায়ী হাটে ইলিশ বিক্রি করছেন তারা। এ সময় নদীতে মৎস্য বিভাগের কাউকে অভিযান চালাতে দেখা যায়নি। এখানে পাইকারি দরে ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা ও ছোট ইলিশ ৫০০-৬০০ টাকা কেজিতে বিক্রি করছেন জেলেরা।
এছাড়াও একই চিত্র দেখা গেছে উপজেলার, কলসকাঠী ইউনিয়নের পান্ডব নদীতে ও কবাই ইউনিয়নের কারখানা নদীতে ও ফরিদপুর, দুর্গাপাশা, ইউনিয়নের তেতুলিয়া নদীতে। এসব এলাকায়ও নদী থেকে ইলিশ শিকার করে প্রকাশ্যে বিক্রয় করে আসছে স্থানীয় জেলেরা।
স্থানীয় এক জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়ামতি ইউনিয়নের বিষখালি নদীতে দিনের চেয়ে রাতের আঁধারে জাল ফেলে ইলিশ ধরছে জেলেরা। পরে ভোরে গোপনে বাজারে বিক্রি করে দিচ্ছে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশব্যাপী ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তবে নিয়ামতি ইউনিয়নের বিষখালী নদীতে কিছু জেলেরা মাস শিকার করছে আমিও শুনেছি। সেখানে আমরা অভিযান পরিচালনা করব।
নদীতে মাছ শিকার যাহারা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে দণ্ড ও জরিমানাও দেওয়া হবে। তবে জনবল সংকটের কারণে শতভাগ সফলতা অর্জন করা যাচ্ছে না বলেও তিনি জানান।
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৬
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৩
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৯
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৪