Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩১
নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে তিনি বলেছেন, পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা জানান। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও অন্তর্ভুক্ত ছিলেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সেনাপ্রধান বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য তার কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে পৌঁছান তারেক রহমান।
এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষতের বিষয়ে জানানো হয়।
উল্লেখ্য, এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিকরা পেয়েছে আরও ৩টি আসন। ফলে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২।
এ ছাড়া আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে জয়ী হয়েছেন।

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫০
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্র তিনি সরাসরি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
পদত্যাগের আগে সকালে পুলিশ সদর দপ্তরে নিয়মিত বৈঠকে আইজিপি কর্মকর্তাদের উপস্থিতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সূত্রে জানা যায়, আজকের বৈঠকটি মূলত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং নিয়মিত কর্মপরিকল্পনা নিয়ে আয়োজন করা হয়েছিল। বৈঠকের সময়ে উপস্থিত কর্মকর্তারা বাহারুল আলমকে তাঁর পদত্যাগ পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন।
তবে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার পরও, দুপুরের দিকে তিনি পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন। এই পদক্ষেপ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে এবং খবরটি পুলিশ বাহিনীর মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। এর আগে গত জানুয়ারিতে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল্লাহকে একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনায় তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে।
আসাদের পরিবার জানায়, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে গ্রেপ্তার করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আসাদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে প্রচারণার জন্য পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন।