বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ আগস্ট) স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন ও নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক'এর সহায়তায় বছরব্যাপী ওই কর্মসূচির বর্ণাঢ্য শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শপথ পাঠের মাধ্যমে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সুজন-এর বরিশাল মহানগর শাখার সভাপতি বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুর রউফ, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ রাশিদা মোশারফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সুজন সম্পাদক বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, রহমতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার প্রমুখ।

এছাড়াও সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা, পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল রহিম, সুজন-এর জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার সভাপতি সমাজসেবক হারুন অর রশিদ, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন খাঁন রানা প্রমুখ। এসময় বিডি ক্লিন টিমের সদস্যবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ লিডার ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর ও এর আশেপাশের এলাকার ময়লা আবর্জনা এবং ঝোপজঙ্গল পরিস্কার করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা জানান, 'উপজেলা প্রশাসনের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী চলমান থাকবে। প্রথম পর্যায়ে উপজেলার সকল হাট-বাজার ও স্টেশনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়লা আবর্জনা পরিস্কার করা হবে। যেখানে ডাস্টবিন নেই সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় স্থায়ী ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং একইসাথে ডাস্টবিন ব্যবহারে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা হবে। এর পাশাপাশি উপজেলার প্রত্যেকটা স্কুল, কলেজ এবং মাদ্রাসায় সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ক্যাম্পাস ক্লিন কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও উপজেলার ৭টি খাল পর্যায়ক্রমে পরিস্কার এবং দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসনের এসব কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে টেকনিক্যাল সহায়তা দেবে বিডি ক্লিন এবং সুজন। বাবুগঞ্জ উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন এবং সবুজায়নের এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করতে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।' #

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪০
বরিশালের উজিরপুরে চুরির অপবাদে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে খুঁটির সাথে বেধে রাখেন স্থানীয়রা। খাবার না দিয়ে রাতভর আটকে রাখায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। বাবার এই করুণ কাহিনী শুনে শনিবার খুব সকালে ঘটনাস্থলে ছুটে যান ছোট্ট শিশুসন্তান, তার হাতে ছিল চা-রুটি। খুঁটিতে বাধা বাবাকে এই অবুঝ সন্তান নিজের হাতে রুটি খাইয়ে দিচ্ছেন— এমন একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তোলপাড়।
উজিরপুর উপজেলার বামরাইল বাজারের এই হৃদয়বিদারক বা বিদীর্ণ ঘটনাকে কেন্দ্র করে সমাজপাতায় ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। তাদের কারও কারও মন্তব্য হচ্ছে, এক শ্রেণির শিক্ষিত বদমাইশ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। অথচ তারা গ্রেপ্তার হলেও দুধেভাতে থাকতে দেখা যায়। আর সামান্য ছিচকে চুরির অপবাদে একজন দরিদ্র মানুষকে রাতভর খুঁটিতে বেধে রাখা এবং নির্যাতন করার বিষয়টি বড় উদ্বেগের।
সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, শনিবার সকালে শিশুসন্তান যখন বাবাকে রুটি খাইয়ে দিচ্ছিলেন, তখনও তার হাত খুঁটিতে বাধা ছিল এবং পাশে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। নেটিজেনদের কেউ কেউ এই উৎসুক জনতার ওপরও চটেছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ওই বাজারের একটি দোকানে চুরির চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েন অনিক। পরে বাজারের একটি খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের শিশুসন্তান। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা এনে নিজের হাতে তা বাবার মুখে তুলে দেয় সে। এই ঘটনাটির ভিডিওচিত্র স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়। এবং এনিয়ে নেটিজেনদের মধ্যেকার ক্রিয়া প্রতিক্রিয়ায় ফেসবুক সরগরম হয়ে উঠলে পরিস্থিতি বেগতিক রূপ নিতে পারে এমন আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই যুবককে মুক্তি দেওয়া হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে শনিবার সকালে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে পৌছানোর আগেই স্থানীয়রা তাকে মুক্তি দেয়।’

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯
বরিশাল শহরের বটতলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার বিকেলে স্থানীয় হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
গোয়েন্দাপুলিশের দাবি, শহর অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশে বৈঠক চলছিল। কিন্তু এর আগেই সেখানে গোয়েন্দাপুলিশ হানা দেয় এবং ঘটনাস্থল থেকে ১২ জনকে হেফাজতে নেয়।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় না পাওয়া গেলেও ডিবি পুলিশের একটি সূত্র বলছে, সকলে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে তারা একটি বৈঠক করছিলেন।’

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৩
১৮টি বালু অবতরণ কেন্দ্রের কার্যাদেশ বাতিল, প্রশাসক শিরিনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বিসিসির পদক্ষেপ
বরিশাল নগরীতে বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একই সঙ্গে নগরীর ১৮টি বালু অবতরণ কেন্দ্রের কার্যাদেশ বাতিল এবং এসব কেন্দ্রের চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবেশ রক্ষা ও নগরবাসীর বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিসিসির দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১৮টি বালু অবতরণ কেন্দ্রকে এক বছরের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছিল। এসব কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় বালু সরবরাহ করা হতো।
বিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, পাইপলাইনের মাধ্যমে বালু সরবরাহ করতে গিয়ে অনেক জলাশয় অবৈধভাবে ভরাটের পাশাপাশি পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হয়েছে। এছাড়া সড়কের নিচ দিয়ে বোরিং করে পাইপলাইন নেওয়ায় রাস্তার ক্ষতি হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপর দিয়ে পাইপ নেওয়ায় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবিদ ও সাধারণ মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে বালু অবতরণ কেন্দ্রগুলোর কার্যাদেশ বাতিল ও চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে কার্যাদেশপ্রাপ্তদের বরিশাল সিটি করপোরেশন এলাকায় বালু সরবরাহের সব পাইপলাইন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন নগরবাসীর সেবা ও পরিবেশ রক্ষায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে তাঁর দপ্তর।
প্রশাসকের প্রেসসচিব সাকলাইন মোস্তাক জানান, পাইপের মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় জলাশয় ভরাটের বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর পরিবেশ রক্ষায় প্রশাসক শিরিন এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিসিসির এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে নগরীর জলাশয় রক্ষা, সড়কের ক্ষয়ক্ষতি কমানো এবং পাইপলাইনের কারণে সৃষ্ট জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

০২ আগস্ট, ২০২৬ ১৫:২৫
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ আগস্ট) স্বেচ্ছাসেবী সংস্থা বিডি ক্লিন ও নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক'এর সহায়তায় বছরব্যাপী ওই কর্মসূচির বর্ণাঢ্য শুভ উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শপথ পাঠের মাধ্যমে ওই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন সুজন-এর বরিশাল মহানগর শাখার সভাপতি বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক সচিব প্রফেসর আবদুল মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুর রউফ, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রহমান সন্ন্যামত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন ডলি, শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ রাশিদা মোশারফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, সুজন সম্পাদক বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, বিডি ক্লিন বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী জায়েদ ইরফান, রহমতপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুমন সিকদার প্রমুখ।

এছাড়াও সুজন-এর বাবুগঞ্জ উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব, ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, বরিশাল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন মোল্লা, পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল রহিম, সুজন-এর জাহাঙ্গীরনগর ইউনিয়ন শাখার সভাপতি সমাজসেবক হারুন অর রশিদ, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুর রহমান, বিমানবন্দর প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মহিউদ্দিন খাঁন রানা প্রমুখ। এসময় বিডি ক্লিন টিমের সদস্যবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রহমতপুর ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, গ্রাম পুলিশ এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইয়ুথ লিডার ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর ও এর আশেপাশের এলাকার ময়লা আবর্জনা এবং ঝোপজঙ্গল পরিস্কার করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা জানান, 'উপজেলা প্রশাসনের এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি বছরব্যাপী চলমান থাকবে। প্রথম পর্যায়ে উপজেলার সকল হাট-বাজার ও স্টেশনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়লা আবর্জনা পরিস্কার করা হবে। যেখানে ডাস্টবিন নেই সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় স্থায়ী ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং একইসাথে ডাস্টবিন ব্যবহারে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করা হবে। এর পাশাপাশি উপজেলার প্রত্যেকটা স্কুল, কলেজ এবং মাদ্রাসায় সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ক্যাম্পাস ক্লিন কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও উপজেলার ৭টি খাল পর্যায়ক্রমে পরিস্কার এবং দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা প্রশাসনের এসব কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে টেকনিক্যাল সহায়তা দেবে বিডি ক্লিন এবং সুজন। বাবুগঞ্জ উপজেলাকে পরিস্কার পরিচ্ছন্ন এবং সবুজায়নের এই বৃহৎ কর্মযজ্ঞ সফল করতে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।' #

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০২
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৮