০৬ মে, ২০২৬ ১৮:১৮
বরিশালের বাকেরগঞ্জে নলুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাদক মামলায় আজীবন সাজাপ্রাপ্ত আসামি কালামকে গ্রেফতার করেছে বরিশার র্যাব-৮ এর সদস্যরা। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নলুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দুই বারের নির্বাচিত নলুয়া ইউনিয়নের ইউপি সদস্য কালাম মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। এর আগে তিনি ঢাকায় বসবাসরত অবস্থায় ২০০৮ সালে সবুজবাগ এলাকায় বিপুল পরিমান মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
এরপর মাদক মামলায় দীর্ঘদিন আদালতে হাজির না হয়ে ইউপি সদস্য বাদল পালাতক থাকেন। ওই মামলায় আদালত রায় ঘোষণা করলে বাদলের যাবজ্জীবন সাজা হয়। আদালত কর্তৃক আজীবন সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
এরপর বাকেরগঞ্জের নলুয়া নিজ এলাকায় নাম পরিবর্তন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৯ মে, ২০২৬ ১৮:৫৯
বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নে ৫ মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টে ১০ দিন করে সাজা দেওয়া হয়েছে। শুক্রবার (৮ মে) রাত ১২ টার দিকে গাঁজা সেবনকালে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ
আরাফাতের নেতৃত্বে তাদের আটক করার পরে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান মোবাইল কোর্টে তাদের ১০ দিন করে সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের মোঃ মিল্লাত হোসেন হাওলাদার (১৯) ও মোঃ পারভেজ মাঝি (১৯), বিশারকান্দি গ্রামের মোঃ নাঈম হাসান (২১), পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার উত্তর বলদিয়া গ্রামের
মোঃ আল-আমিন (২৫) এবং রহমাতুল্লাহ (১৯)। শনিবার (৯ মে) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, গাঁজাসেবনকালে তাদের আটক করে মোবাইল কোর্টে দশ দিন করে সাজা দেওয়া হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

০৯ মে, ২০২৬ ১৭:২১
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আজ শনিবার (০৯ মে) সকালে বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটুয়াখালী সদরের বাদারা এলাকার বাসিন্দা মো. আব্বাসের ১০ মাস বয়সি ছেলে মো. উল্লাহকে গত ৫ মে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার রাতে তার মৃত্যু হয়। পাশাপাশি পটুয়াখালীর পাগলা এলাকার বাসিন্দা ইলিয়াসের সাত মাস বয়সি মেয়ে আয়শা গত ১ মে হাসপাতালে ভর্তি হয়। টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বরিশালটাইমসকে জানান, হাম থেকে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৭০ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. লোকমান হাকিম বরিশালটাইমসকে জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১০৮ জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১ জন। বিভাগে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ১৩৩ জনের হাম নিশ্চিত হয়েছে।’

০৯ মে, ২০২৬ ১৭:১৫
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
পারিবারিক সূত্র বলেছে, ইসমাইল হোসেন নেগাবান মন্টু স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা আমানতগঞ্জ টিবি হাসপাতাল প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সন্ধ্যার পর শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ বরিশাল প্রেসক্লাবে নেওয়ার কথা রয়েছে।
প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সদর আসনের সংসদ সদস্য (এমপি) মজিবর রহমান সারওয়ার, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালসহ বিভিন্ন ব্যক্তি-বিশেষ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.