০৮ মার্চ, ২০২৬ ২০:৩৭
রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ১,২৫৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, বিভিন্ন ফ্রন্টে রুশ বাহিনীর অভিযানের ফলে ইউক্রেনীয় বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রাশিয়ার নর্থ ব্যাটলগ্রুপের দায়িত্বাধীন এলাকায় ইউক্রেনের প্রায় ২৩৫ সেনা নিহত হয়েছেন। একই সময়ে ওয়েস্ট ব্যাটলগ্রুপের এলাকায় প্রায় ১৮০ সেনা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
এ ছাড়া সাউথ ব্যাটলগ্রুপের অভিযানে ১৫০ জনের বেশি এবং সেন্টার ব্যাটলগ্রুপের হামলায় ৩৪৫ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইস্ট ব্যাটলগ্রুপের এলাকায় ইউক্রেনের প্রায় ২৬৫ জন এবং ডনেপ্র ব্যাটলগ্রুপের এলাকায় আরও প্রায় ৮০ জন সেনা হারিয়েছে ইউক্রেন।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের দূরপাল্লার আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোর ওপরও হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র গোষ্ঠী ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে ১৪৩টি এলাকায় আঘাত হানা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব হামলায় অপারেশনাল-ট্যাকটিক্যাল বিমান, আক্রমণাত্মক ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং আর্টিলারি ইউনিট অংশ নেয়।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

০৯ মার্চ, ২০২৬ ১২:৫৯
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্তুষ্ট নন’। ট্রাম্পের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এ কথা বলা হয়।
ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সন্তুষ্ট নই।’
এ বিষয়ে কিলমিড আর কোনো বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে ট্রাম্প এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।গতকাল রবিবার (৮ মার্চ) মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচন করেছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

০৮ মার্চ, ২০২৬ ২১:২২
সৌদি আরবকে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ২টার দিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়।
মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।
এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। কিন্তু তার এ বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানে হামলা হয়। এরপর সৌদিসহ অন্যান্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে।
সূত্র : আলজাজিরা

০৮ মার্চ, ২০২৬ ২১:১৬
চলমান ইরান যুদ্ধের উত্তাপ বিশ্ববাজারে ছড়িয়ে পড়ার সাথে সাথে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে যুক্তরাজ্যজুড়ে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, তা দিয়ে মাত্র দুই দিনের চাহিদা মেটানো সম্ভব। এই পরিস্থিতিতে দেশজুড়ে এক ধরণের উদ্বেগ তৈরি হয়েছে।
ন্যাশনাল গ্যাসের প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাজ্যের গ্যাসের মজুদ ছিল ১৮,০০০ গিগাওয়াট আওয়ার (জিডাব্লিউএইচ), যা বর্তমানে কমে ৬,৭০০ গিগাওয়াট আওয়ারে নেমে এসেছে। এই পরিমাণ গ্যাস দেশটির মাত্র দেড় দিনের চাহিদার সমান। তবে একই পরিমাণ গ্যাস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবে সংরক্ষিত আছে। তুলনায় ইউরোপের দেশগুলো জ্বালানি সরবরাহের অস্থিরতা সামাল দেওয়ার জন্য অনেক বেশি প্রস্তুত; তাদের কাছে কয়েক সপ্তাহের গ্যাস মজুদ রয়েছে।
যুক্তরাজ্যের এই দুর্বল পরিস্থিতির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। দেশটির কোনো উপায় নেই জেনেই ব্যবসায়ীরা ইউরোপীয় প্রতিযোগীদের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। ফলে বর্তমানে যুক্তরাজ্য ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে পাইকারি গ্যাস কিনতে বাধ্য হচ্ছে।
জ্বালানি বাজারে এই অস্থিরতার অন্যতম কারণ হলো হরমুজ প্রণালীর প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস ও তেল পরিবহন করা হয়। এছাড়া কিছু অঞ্চলে উৎপাদন বন্ধ থাকায় সংকট আরও ঘনীভূত হয়েছে।
ইরানি বোমাবর্ষণের শিকার হওয়ার পর, কাতার এই সপ্তাহের শুরুতে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র 'রাস লাফান'-এ উৎপাদন স্থগিত করার ঘোষণা দিয়েছে।এ বিষয়ে কমোডিটি ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠান 'আর্গাস মিডিয়া'-এর গ্যাস প্রাইসিং বিভাগের প্রধান নাতাশা ফিল্ডিং বলেন, ‘ইউরোপের প্রায় যেকোনো জায়গার তুলনায় যুক্তরাজ্যে গ্যাসের দাম অস্বাভাবিক হারে বেড়েছে।’
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় ব্রিটেনের মতো দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যাপ্ত গ্যাসের মজুদ না থাকায় এবং নতুন সরবরাহের অনিশ্চয়তায় আগামী দিনগুলোতে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে পারে দেশটি।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.