বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমি।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিশু একাডেমির প্রশিক্ষক সুরভী জাহান নিশি, ফাতেমা আক্তার লিওনি প্রমুখ। আলোচনা সভা শেষে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে নাচগানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে শিশু একাডেমির নিয়মিত শিশুশিল্পীরা।
'শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৬ অক্টোবর বর্ণিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
শিশু অধিকার সপ্তাহে জাতীয় কন্যাশিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং সকল শিশুদের নিয়ে ৭ দিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উৎসবমুখর সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন ফুল-পাখি-প্রজাপতিদের মিলনমেলায় পরিনত হয়। #

২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
দেশের উপকূলীয় এলাকাসহ ১০ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
রোববার (২২ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর, চট্রগ্রাম, নোয়াখালী কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ বলেন, ‘মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছি, যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।’
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন অল্প সময়ের মধ্যে দৃশ্যমান করার লক্ষে কাজ চলছে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার, ইনশা আল্লাহ।’
কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে শ্রেণি কার্যক্রম পরিচালনা, তদারকি, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’

২২ আগস্ট, ২০২৬ ২৩:১৩
সংবাদমাধ্যমে পরিবর্তন আসার ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পলিটিক্যাল সিস্টেম (রাজনৈতিক ব্যবস্থা)- এমন মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
গবেষক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম কাঙ্খিত সংস্কার হবে। কিন্তু তা হয়নি। এবং অন্তর্বর্তী সরকারের আমলে ‘গণমাধ্যম সংস্কার কমিশনের’ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু হলেও সমাধান হতো।
লেখক ড. ইফতেখারুজ্জামান প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার উৎস্যক্ষেত্র গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আমরাও নির্ভরশীল অনেকাংশে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।’
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন।
এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’
সংবাদ সম্পাদনা, হা/ই।

১৫ অক্টোবর, ২০২৫ ০২:০৫
বাবুগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা শিশু একাডেমি।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসফিয়া রহমান, বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, বাবুগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদা আক্তার, শিশু একাডেমির প্রশিক্ষক সুরভী জাহান নিশি, ফাতেমা আক্তার লিওনি প্রমুখ। আলোচনা সভা শেষে নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা। এর আগে নাচগানসহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করে শিশু একাডেমির নিয়মিত শিশুশিল্পীরা।
'শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৬ অক্টোবর বর্ণিল শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী বিভিন্ন বর্ণিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
শিশু অধিকার সপ্তাহে জাতীয় কন্যাশিশু দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং সকল শিশুদের নিয়ে ৭ দিনব্যাপী সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশুদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উৎসবমুখর সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন ফুল-পাখি-প্রজাপতিদের মিলনমেলায় পরিনত হয়। #
২৩ আগস্ট, ২০২৬ ২১:০৯
২৩ আগস্ট, ২০২৬ ২১:০০
২৩ আগস্ট, ২০২৬ ১৫:২৩
২৩ আগস্ট, ২০২৬ ১৪:০৭