বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস ব্রান্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮ টার উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুরস্থ জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাসা বাড়িতে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বাড়িটি জুয়েল মিয়া নামের এক ব্যক্তির। তিনি নকল সিগারেট বিক্রির সাথে জড়িত।
এ সময় ওই বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়ে ২,৫০০ টি ব্যবহৃত সিগারেটের প্যাকেট পাওয়া যায়। এছাড়া আরো দুটি পৃথক অভিযান থেকে ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস সিগারেট জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একইসাথে ১ হাজার প্যাকেট ব্যবহৃত সিগারেট এর প্যাকেট জব্দ করা হয়। এ অভিযান থেকে নকল সিগারেট সরবরাহকারী এজ ব্যক্তিকে আটক করা হয়।
বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক রাজস্ব কর্মকর্তা জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

৩০ অক্টোবর, ২০২৬ ২০:৫৯
বরিশালের কীর্তনখোলা নদীতে কোস্টগার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই একটি কার্গো জাহাজের তলা ফেটে গেছে। এতে জাহাজটিতে পানি ঢুকে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। এ ঘটনায় নদীর তীরে থাকা পাঁচটি স্পিডবোটও ডুবে গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে বরিশাল নগরীর ডিসি ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোস্টগার্ডের ‘স্বাধীন বাংলা’ নামের জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা পাঁচটি স্পিডবোটকে ধাক্কা দেয়। এরপর বিআইডব্লিউটিএর একটি জাহাজে আঘাত করে সেটি। একপর্যায়ে নদীর অপর পাশে নোঙর করে রাখা খাদ্যগুদামের গমবোঝাই ‘ডিবি পাপিয়া’ নামের কার্গো জাহাজটিতে ধাক্কা লাগে। এতে কার্গোটির তলদেশ ফেটে যায় এবং ভেতরে পানি ঢুকতে শুরু করে।
দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত জাহাজের কর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জাহাজটিকে টেনে তীরে নিয়ে আসেন। এরপর দ্রুত গমের বস্তাগুলো খালাসের উদ্যোগ নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর কোস্টগার্ডের জাহাজটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে দুপুরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত খাদ্যসামগ্রী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু সাঈদ বলেন, কার্গো জাহাজটিতে প্রায় এক কোটি টাকা মূল্যের গম ছিল। খুলনা থেকে এসব গম বরিশালের খাদ্যগুদামের জন্য আনা হয়েছিল। দুর্ঘটনার পরপরই জাহাজ থেকে গমের বস্তা সরিয়ে নেওয়া হচ্ছে। তবে জাহাজে পানি ঢুকে পড়ায় প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে।

২৯ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭
বরিশালের হিজলায় মেঘনা নদীতে আক্তার হাওলাদার নামে চল্লিশোর্ধ্ব এক জেলেকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বেলা ১টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আক্তার হাওলাদার চরমেমানিয়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হাওলাদার অন্য জেলেদের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অন্য একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হন। পরে সঙ্গে থাকা জেলেরা তাকে জীবিত অবস্থায় নদীর তীরে নিয়ে আসেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন। মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। পরে পুলিশ তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়ার ঘটনায় আকতার গুলিবিদ্ধ হন বলে তার সঙ্গে থাকা জেলেরা জানিয়েছেন। তবে কারা এবং কী কারণে গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় নদীতে কোনো বাহিনীর অভিযান চলছিল না। কীভাবে ওই জেলে গুলিবিদ্ধ হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সাংবাদিকদের বলেন, কয়েকজন জেলে তাকে মেঘনা নদীতে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানান। জেলেদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, একটি ট্রলার থেকে তাদের ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে কারা গুলি করেছে, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।’

২৯ অক্টোবর, ২০২৬ ১৩:৪৬
বরিশাল নগরীর সদর রোডে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জগন্নাথ মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের সহকর্মীদের সূত্রে জানা গেছে, সকালে মন্দির থেকে বের হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সজলকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫ মিনিটে সজল কুমার চক্রবর্তীর মৃত্যু হয়।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’

১৩ আগস্ট, ২০২৫ ১৭:১৫
বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস ব্রান্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮ টার উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রয় করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুরস্থ জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাসা বাড়িতে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বাড়িটি জুয়েল মিয়া নামের এক ব্যক্তির। তিনি নকল সিগারেট বিক্রির সাথে জড়িত।
এ সময় ওই বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়ে ২,৫০০ টি ব্যবহৃত সিগারেটের প্যাকেট পাওয়া যায়। এছাড়া আরো দুটি পৃথক অভিযান থেকে ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস সিগারেট জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একইসাথে ১ হাজার প্যাকেট ব্যবহৃত সিগারেট এর প্যাকেট জব্দ করা হয়। এ অভিযান থেকে নকল সিগারেট সরবরাহকারী এজ ব্যক্তিকে আটক করা হয়।
বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক রাজস্ব কর্মকর্তা জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
৩০ অক্টোবর, ২০২৬ ২৩:১৭
৩০ অক্টোবর, ২০২৬ ২০:৫৯
২৯ অক্টোবর, ২০২৬ ২১:০৭
২৯ অক্টোবর, ২০২৬ ১৬:০৮