০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৪১
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে ঈগল প্রতীক তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি ঈগল প্রতীকের স্লোগান দিয়ে নেতাকর্মীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জামায়াতের আয়োজনে নির্বাচনী জনসভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাতে এবি পার্টির দলীয় প্রতীক ঈগল তুলে দেওয়া হয়।
বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত ও জোট সমার্থিত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে জনসভাটি অনুষ্ঠিত হয়। সকালে এ সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, বরিশাল-৩ আসনে ব্যারিস্টার ফুয়াদকে আমরা ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট থেকে মনোনয়ন দিয়েছি। আগামীর বাংলাদেশ ঈগলের গতিতে এগিয়ে যাবে। আমরা ঈগল প্রতীক নিয়ে এগিয়ে যাব। আল্লাহ তাআলা ঈগল প্রতীক কবুল করুন। ঈগল প্রতীক বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।
এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দীগঞ্জে হেলিকপ্টারযোগে আসেন।

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩০
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও প্রচার প্রচারণা চালাচ্ছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বরিশাল-২ (উজিরপুর-বাননারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি গনমানুষের নেতা,বিএনপির দুর্দিনের কান্ডারী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার নের্তৃত্বে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মন্ডপসহ বিভিন্ন অলিগলিতে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা করে।
এসময় উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া বলেন জাতি ধর্ম নির্বিশেষে উজিরপুরে উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন উজিরপুর-বানারীপাড়ার উন্নয়নে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিকল্প নেই। তিনি সৎ,উচ্চ শিক্ষিত,ভদ্র মেজাজি,মানবতার ফেরিওয়ালা ও উন্নয়নের রুপকার। তাই তাকে শতভাগ বিজয়ী করার লক্ষ্যে সাতলাবাসী ঐক্যবদ্ধ।

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে। উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
আটককৃতরা হলেন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)।
এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের পরে বানারীপাড়া থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০৯
বরিশালের হিজলা উপজেলায় সেনাবাহিনীর ক্যাম্পে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় হিজলা সেনাবাহিনী ক্যাম্প হলরুমে এ মতবিনিময় করা হয়।
সভায় হিজলা সেনাবাহিনী ক্যাম্পে ৪১ বীর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন এ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে।কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সহযোগিতার আশ্বাস দেন।
তখন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পূজা ফন্টের সদস্য সচিব বাপ্পী দে বলেন এই উপজেলা দীর্ঘ দিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আশা করি জাতীয় নির্বাচনে কোনো সমস্যা নেই।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৫২
০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩০
০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২৪
০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৪