Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৯ জুন, ২০২৫ ১৯:০৫
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত, ছয়লেন সড়ক দ্রুততম সময়ে শুরু করা, অসমাপ্ত নেহালগঞ্জ ও গোমা সেতু দ্রুততম সময়ে শেষ করার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ও সড়ক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে জেলা প্রশাসক বরিশাল ও সড়ক জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে তারা স্মারকলিপি দিয়েছেন।
রোববার (২৯ জুন) দুপুরে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বরিশাল সড়কের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ১৯৫ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন পর্যন্ত মহাসড়ক না হওয়ায় দুর্ভোগ লেগেই আছে। বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনা।
পদ্মা সেতু নির্মাণের পরে এই রুটে পাঁচ গুণ যান চলাচল বাড়লেও সরু সড়কটির প্রশস্ততা বৃদ্ধি পায়নি। অপ্রশস্ত সড়কে বিপুল সংখ্যক যান চলাচল করায় এই রুটে সড়কে ধীরগতিতে যানবাহন চলছে বাধ্য হচ্ছে, দেখা দিচ্ছে বিপুল যানজট।
এর ফলে পদ্মা সেতু নির্মাণের পরেও দক্ষিণাঞ্চলবাসী কোন সুফল পাচ্ছে না। তাই অবিলম্বে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন না গেলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়ন মুখ থুবড়ে পড়বে।
একইসাথে বরিশাল বাউফল সড়কের নেহালগঞ্জ সেতু, ও বাকেরগঞ্জের রাঙামাটি নদীর ওপর গোমা সেতু দ্রুততম সময়ে নির্মাণ না হলে বরিশাল সদর উপজেলা ও বাকেরগঞ্জের সাথে বাউফল পটুয়াখালী জেলার যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
এর ফলে পদ্মা সেতু নির্মিত হলেও বরিশালের সাথে বিভিন্ন উপজেলা ও জেলার আঞ্চলিক যোগাযোগের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বক্তারা দ্রুততম সময় ঢাকা-বরিশাল সড়কের ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা অংশের ছয়লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।
বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজন বলেন, দীর্ঘদিন দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিল পদ্মা সেতু নির্মাণ শেষ হলেও এই অঞ্চলের দুর্ভোগ শেষ হয়নি। ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত সড়কটি এখন পর্যন্ত সরু সড়ক রয়ে যাওয়ায় একের পর এক বাড়ছে দুর্ঘটনা। আমরা অবিলম্বে এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি ছয়লেনের নির্মাণ করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।
স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন জানান, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইতোপূর্বে আলোচনা হয়েছে আমরা দাবিনামা দ্রুত মন্ত্রণালয়ে পৌঁছে দেবো যাতে করে তড়িৎ ব্যবস্থা নেওয়া যায়।
অপর স্মারকলিপি গ্রহণ করেন বরিশাল সড়ক জোনের সহকারী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। তিনি জানান, গোমা সেতু আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। অপর নেহালগঞ্জ সেতুটি যাতে দ্রুততম সময় শেষ করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সচেতন রয়েছে।
এর আগে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক আমিনুর রহমান খোকন, নজরুল হক নিলু, চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক হাওলাদার, কামরুন নাহার বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

১০ জুন, ২০২৬ ১৯:৫২
বরিশালসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে, (৯ জুন) সকাল থেকে বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত আক্রান্ত রোগীরা ভর্তি হন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ আছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে মোট ৩৮ জন এর মধ্যে আক্রান্তরা মহানগরী এলাকার বাইরে, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
এ সময়ে ৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৬৯৩ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ১ শতাংশ নারী। এই বছর ছয় জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
বরিশাল টাইমস

১০ জুন, ২০২৬ ১৭:২৪
বরিশালে কেএমসি হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মনির খান (৩৮) বাবুগঞ্জ উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাহেরচর গ্রামের আব্দুল হক খানের ছেলে।
স্বজনদের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মনির খানকে কেএমসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের তর্ক-বিতর্ক শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
স্থানীয়দের দাবি, কেএমসি হাসপাতালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের কার্যকর সমাধান হয়নি বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। পরে উভয় পক্ষ দুঃখ প্রকাশ করলে বিষয়টির সমঝোতা হয়। এছাড়া কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বরিশাল টাইমস

১০ জুন, ২০২৬ ১৬:৩৭
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা গ্রামে জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই পরিবারের নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৮ জুন) রাতে আহত পরিবারের পক্ষ থেকে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুধল ইউনিয়নের মধ্য গোমা গ্রামের মিজানুর রহমান রিবুর পরিবারের সঙ্গে একই এলাকার কাসেম খানের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মামলার বাদীপক্ষের নিষেধাজ্ঞার আবেদন আদালত নাকচ করে দেন।
অভিযোগে বলা হয়, সোমবার বিরোধপূর্ণ জমিতে মিজানুর রহমান রিবুর পরিবার পাকা ভবনের নির্মাণকাজ শুরু করলে প্রতিপক্ষের হৃদয় হোসেন ইউনুচ খা (৩৫), শাহআলম খা (৫৫), শাহিন খান (৩৬), সিরাজ হাওলাদার (৪০), ওহিদুল ইসলাম (৪৪), সোহাগ খান (২৫), রাব্বি হাওলাদার (২৫)সহ ১০ থেকে ১৫ জনের একটি দল লাঠিসোঁটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা রিবুর পাশের একটি দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে।
হামলার সময় বাধা দিতে গেলে মিজানুর রহমান রিবু (৪৪), আব্দুর রশিদ খান (৬২), শিরিন বেগম (৪০) ও খলিলুর রহমান (৬০) আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজন ও প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।
এ ঘটনায় আহত মিজানুর রহমান রিবুর সহোদর আসাদুল হক নান্টু খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০ জুন, ২০২৬ ১৬:২৮