Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৫ এপ্রিল, ২০২৬ ১৬:০৬
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেংগুটিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় ভরা; ফলে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও জমে আছে পানি, কোথাও কাদার স্তূপ। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান প্রায়ই খাদে পড়ে উল্টে যাচ্ছে, এতে যাত্রীরা আহত হচ্ছেন।
চেংগুটিয়া গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন তালুকদার বলেন, এই সড়ক দিয়ে অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। বর্ষায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় কাদা মাড়িয়ে বাজারে গিয়ে তবেই যানবাহনে উঠতে হয়।
ইজিবাইক চালক ইসমাইল হোসেন বলেন, খানাখন্দ আর কাদার কারণে গাড়ির কন্ট্রোল বক্স ও মোটর বারবার নষ্ট হচ্ছে। এতে আমাদের বড় ধরনের ক্ষতি হচ্ছে। এছাড়া কিছু প্রভাবশালী ব্যক্তির অবৈধ পুকুর খননের কারণে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন আকন্দ দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়ে বলেন, এভাবে আর চলতে পারে না। দ্রুত ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও বাড়বে। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলার নির্বাহী প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, সড়কটির বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।
তবে দ্রুত সরেজমিনে পরিদর্শন করা হবে। আগামী বছরের জুনে মেরামতের পরিকল্পনা রয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার না করলে এই সড়ক জনদুর্ভোগের স্থায়ী উৎসে পরিণত হবে।

২৫ এপ্রিল, ২০২৬ ১৬:৫৪
বরিশালের মেহেন্দিগঞ্জে মাদক কারবারির বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের আড়ালে গড়ে তোলা একটি গোপন গাঁজা বাগানের সন্ধান পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গাঁজা গাছসহ শামীম রাড়ী (৩০) নামে একজনকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার শফিজল রাড়ীর ছেলে।
পুলিশ জানায়, শামীম তার বাড়ির আঙিনায় পরিকল্পিতভাবে সাধারণ গাছপালার সঙ্গে টবে গাঁজা চাষ করে আসছিলেন। বাইরে থেকে দেখে বোঝার উপায় না থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে টবে লাগানো ১৩টি গাঁজা গাছ, প্রায় ৫০০ গ্রাম প্রক্রিয়াজাত গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১,৩০০ টাকা উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ছাড় নেই। মাদকসংশ্লিষ্ট যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি জানান, গাঁজা গাছসহ আটক শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

২৫ এপ্রিল, ২০২৬ ১৬:৩৭
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাত ইসলাম (১৬) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এঘটনায় ওই কলেজ ছাত্রের বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম বাদী হয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলাটি দায়ের করেন। শনিবার বিকেলে তাকে আদালতে তোলার কথা রয়েছে।
গ্রেপ্তার নিশাত ইসলাম ওই এলাকার মো. আশরাফ আলীর ছেলে। তিনি সোনাহার বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা যায়, নিশাত ইসলাম তার ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্য শেয়ার করেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।”
পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরবর্তীতে নিশাত সেটি মুছে ফেলেন বলেও জানা গেছে।
পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের জানান, স্থানীয় এক ব্যক্তি রাতে নিশাতের বিরুদ্ধে অভিযোগ দেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সকালে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

২৪ এপ্রিল, ২০২৬ ১৯:৫৬
জাটকা রক্ষা অভিযানে যাওয়ার পথে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে থানায় মামলা করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে উপজেলার চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও ১১ জনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা কার্যালয়ের একটি দল মেঘনা ও কালাবদর নদীর মৎস্য অভয়াশ্রমে জাটকা ইলিশ রক্ষায় অভিযানের প্রস্তুতি নেয়। এ লক্ষ্যে একটি দল মেহেন্দীগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থান করছিল।
ওই দলে যোগ দিতে মাঠ সহকারী আব্দুল্লাহ আল সিয়াম, মো. নাজিম উদ্দিন ও মো. শামীম মোটরসাইকেলযোগে লঞ্চঘাটের দিকে রওনা দেন।
পথে বালুমহাল এলাকার নির্মাণাধীন স্টেডিয়ামের কাছে পৌঁছলে মোহাম্মদ হোসেন গাজী ও আলমগীর সরদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তিন কর্মচারীকে মারধর করে গুরুতর জখম করে। এসময় মৎস্য অধিদপ্তরের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে মৎস্য দপ্তরের দলের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মামলার এজাহারে মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার, জহির মাতুব্বর, মোস্তফা আকন, কবির আকন, সবুজ বেপারী, শহিদ বেপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সরদার ও মামুন সরদারের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বরিশাল টাইমস