০১ মার্চ, ২০২৬ ১৮:১৭
সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের একটি সামরিক ঘাঁটির দিকে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনিবার ‘সাইপ্রাসের দিক বরাবর’ নিক্ষেপ করা হয়, তবে জন হিলি সতর্ক করে বলেন, ইরান দ্বীপটিকে লক্ষ্যবস্তু করেনি।
তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইরানি ড্রোন ভূপাতিত করার কাজে ব্রিটিশ বাহিনী যুক্ত ছিল। যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক পদক্ষেপের জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে এবং অঞ্চলজুড়ে হামলা চালিয়ে দুবাই, আবুধাবি, বাহরাইন ও দোহায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হিলি বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে সুরক্ষা দিতে ব্রিটিশ বাহিনী এখন পর্যন্ত ‘সক্রিয়’ প্রতিরক্ষামূলক পদক্ষেপে যুক্ত রয়েছে।
তিনি বলেন, ‘আমরা সেই ড্রোনগুলো ভূপাতিত করছি, যেগুলো আমাদের ঘাঁটি, আমাদের লোকজন বা আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে উঠছে। আর এটি একটি অত্যন্ত গুরুতর এবং অবনতিশীল পরিস্থিতি।’
হিলি আরো জানান, বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ২০০ মিটারের মধ্যে ছিল, আর ইরাকে থাকা সেনারা ৪০০ মিটার দূরে অবস্থান করছিল।
সার কিয়ার স্টারমারের সরকার ইরানি শাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেওয়ার চাপের মুখে রয়েছে।
সূত্র : দ্য টেলিগ্রাফ

০১ মার্চ, ২০২৬ ২০:১৩
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর তেহরান নতুন উত্তরসূরি খোঁজা শুরু করেছে। এরই মধ্যে আলোচনায় কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম এসেছে।
তবে নতুন খবরে জানা গেছে, খামেনির হত্যার পর স্থায়ীভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আলিরেজা আরাফি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের মাধ্যমে ইরানে একটি নতুন অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাঠামো গঠিত হয়েছে বলে জানা গেছে। রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য নিশ্চিত করেছে।
অভিভাবক পরিষদের ধর্মীয় নেতা আরাফি অস্থায়ী নেতৃত্ব পরিষদের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই।
রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৮৬ বছর বয়সি খামেনির হত্যার পর দেশে ৪০ দিনের শোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) খামেনির ‘খুনিদের’ শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন।

০১ মার্চ, ২০২৬ ১৬:২৫
ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ ও হামলা চালিয়েছে ইরানপন্থি বিক্ষোভকারীরা। সে সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।
স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার এক মুখপাত্র। ইধি ফাউন্ডেশন উদ্ধার পরিষেবার মুখপাত্র মুহাম্মদ আমিন বলেন, বিক্ষোভকারীদের বেশিরভাগেরই গুলি লেগেছে। আমরা কমপক্ষে আটজনের মৃতদেহ করাচির সিভিল হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালানোর পর শত শত ইরানপন্থি বিক্ষোভকারী করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে এবং দূতাবাস প্রাঙ্গনে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

০১ মার্চ, ২০২৬ ১৪:৪৮
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও পিছু হটেনি ইরান। উল্টো ইরানি বাহিনী আরো শক্তি নিয়ে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি গুলোতে।
এরমধ্যেই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে গেলে ইরানকে ‘আগে কখনো দেখা যায়নি এমন শক্তি’ দিয়ে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান শিগগিরই ‘অভূতপূর্ব আঘাত’ হানার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!’
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়।
এক বিবৃতিতে তারা জানায়, ‘অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।’

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.