২৬ মার্চ, ২০২৬ ১৮:৩৮
আগামী শনিবার (২৮ মার্চ) খোলা থাকবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বাংলাদেশ সচিবালয়ের চারতলা বিশিষ্ট ৫ নম্বর ভবনে অবস্থিত এ মন্ত্রণালয়ের সব কক্ষে সেদিন নিয়মিত অফিস কার্যক্রম চলবে।
মঙ্গলবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্ত্রণালয়ের সকল দপ্তরে অফিসিয়াল কার্যক্রম পরিচালিত হবে।
নিরবচ্ছিন্নভাবে দাপ্তরিক কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট ভবনের সব কক্ষ খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তদের আগাম প্রস্তুতি গ্রহণের কথাও বলা হয়েছে আদশে।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

১৫ মে, ২০২৬ ১১:২১
বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় বাবু শিকদার (৩০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাবু শিকদার পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পরিবারের দাবি, শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে মধুর নেতৃত্বে একদল কিশোর বাবুর ওপর অতর্কিত হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুজনকে আটক করেছি।
বাকিদের আটকে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৫ মে, ২০২৬ ১১:১১
চুয়াডাঙ্গার শহরতলীতে নাচ-গান ও টিকটক করার অভিযোগে সুবর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ দাফনে বাধা দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছালে স্থানীয়দের আপত্তির মুখে দাফন কার্যক্রম থমকে যায়। জানা গেছে, বুধবার (১৩ মে) রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুবর্ণা আক্তার।
তিনি সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। তবে মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলে স্থানীয়দের একটি অংশ।
স্থানীয়দের অভিযোগ, সুবর্ণা ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও আপত্তি ছিল বলে দাবি করেন তারা। পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করতে অস্বীকৃতি জানানো হয়।
এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, তার চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে আমাদের আপত্তি ছিল। তাই এলাকাবাসী এখানে দাফন দিতে রাজি হয়নি।
অন্য বাসিন্দা মিনারুল ইসলাম বলেন, এটি আমাদের নিজস্ব কবরস্থান। তিনি বা তার পরিবার এখানে সদস্য না। আগে সদস্য হওয়ার কথা বলা হলেও তারা তা মানেননি।
এদিকে সুবর্ণার পরিবারের সদস্যরা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তার সৎ বাবা ইসরাইল হোসেন বলেন, এর আগে আমাদের পরিবারের আরেক সদস্যকে এখানেই দাফন করা হয়েছে। এখন কেন বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। কবর খুড়তেও দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে অন্য কোথাও দাফনের কথা ভাবছি।
পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার ওহিদ মোল্লার মেয়ে সুবর্ণা আক্তারের বিয়ে হয়েছিল চুয়াডাঙ্গার তুহিনের সঙ্গে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
প্রায় ছয় বছর আগে দাম্পত্য কলহের জেরে তিনি স্বামী-সন্তান রেখে ঝিনাইদহের শৈলকুপার পাভেলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন। পরিবারের দাবি, সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণেই তিনি আত্মহত্যা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। একজন মৃত ব্যক্তির দাফনকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে নানা প্রশ্ন উঠেছে।

১৫ মে, ২০২৬ ১০:৫১
ঢাকা থেকে লঞ্চযোগে নিয়ে আসা সাড়ে ৯ কেজি গাঁজাসহ পারভীন বেগম সাথী (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল নদীবন্দর এলাকায় নোঙর করা ‘পারাবত-১৮’ লঞ্চে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত পারভীন বেগম সাথী বরিশাল সদর উপজেলার লাকুটিয়া এলাকার মৃত আদম আলী সরদারের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল নগরীর সাগরদী চান্দুর মার্কেট এলাকার ‘সরদার ভিলা’র একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১৮ লঞ্চে গাঁজার একটি বড় চালান বরিশালে আসছে।
এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব-৮ এর একটি বিশেষ দল নদীবন্দরে অবস্থান নেয়। লঞ্চটি ঘাটে পৌঁছালে র্যাব সদস্যরা সেখানে তল্লাশি শুরু করেন।
একপর্যায়ে লঞ্চের তৃতীয় তলার একটি কেবিন থেকে পারভীন বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তার হেফাজতে থাকা ৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। জব্দ গাঁজাসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.