ভোলায় শুক্রবার বাদ জুমা দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদকে।
জানাজায় বিএনপি, ইসলামী আন্দোলন ও নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন আনোয়ারা আহমেদ। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স ছিল ৭৬ বছর।
শুক্রবার সকালে তার মরদেহ ভোলায় নিয়ে আসলে শ্রদ্ধা জানান বিভিন্ন পেশার মানুষ। দুপুরে জুমাবাদ ভোলার বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ কমপ্লেক্সে প্রথম জানাজা ও কোরালিয়া বাড়ির সামনের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের মরদেহ নিয়ে ভোলায় আসেন এক মাত্র মেয়ে ডাক্তার তাসলিমা জামান মুন্নী, জামাতা ডা. তৌহিদুরজামান তুহীন। ৫ ভাই, ২ বোন ও স্বজনদের পক্ষে ছোটভাই পিন্টু তালুকদার ও ডা. তৌহিদুরজামান তুহীন জানাজাকালে বক্তব্য রাখেন।
১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে বিয়ে হয় আনোয়ারার। তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে তিনি।
এদিকে জানাজায় অংশ নেন জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি হামিদুল হক বাহালুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর বশির হাওলাদার, দৌলতখান উপজেলা সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, বোরহানউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের প্রার্থী ওবাদুর রহমান বিন মোস্তফা, সাবেক পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাসেল মিয়া, জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবু নোমান মো. শফিউল্লাহ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেআলম (আলম মেম্বার), স্থানীয় যুবদল নেতা জাকির হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক দলের নেতারা।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

২৪ আগস্ট, ২০২৬ ১৫:২০
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করেন।
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উম্মেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন এলাকার দুইটি গোডাউনে তল্লাশি করে ৩০ হাজার ৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।
লে. মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন এলাকায় রবিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুইটি গোডাউন তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুতকৃত প্রায় ৩ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা মূল্যের ৩০ হাজার ৪০০ শলাকা, বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবন কাজে ব্যবহৃত প্রায় ৫২ হাজার ২০০ টাকা মূল্যের ৩৪৮ বান্ডেল রোলিং পেপার জব্দ করা হয়।
তিনি আরও জানান, এর সঙ্গে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেট ও রোলিং পেপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বরিশাল টাইমস

২২ নভেম্বর, ২০২৫ ১২:০০
ভোলায় শুক্রবার বাদ জুমা দুই দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদকে।
জানাজায় বিএনপি, ইসলামী আন্দোলন ও নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন আনোয়ারা আহমেদ। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স ছিল ৭৬ বছর।
শুক্রবার সকালে তার মরদেহ ভোলায় নিয়ে আসলে শ্রদ্ধা জানান বিভিন্ন পেশার মানুষ। দুপুরে জুমাবাদ ভোলার বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ কমপ্লেক্সে প্রথম জানাজা ও কোরালিয়া বাড়ির সামনের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের মরদেহ নিয়ে ভোলায় আসেন এক মাত্র মেয়ে ডাক্তার তাসলিমা জামান মুন্নী, জামাতা ডা. তৌহিদুরজামান তুহীন। ৫ ভাই, ২ বোন ও স্বজনদের পক্ষে ছোটভাই পিন্টু তালুকদার ও ডা. তৌহিদুরজামান তুহীন জানাজাকালে বক্তব্য রাখেন।
১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে বিয়ে হয় আনোয়ারার। তালুকদার বাড়ির সফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে তিনি।
এদিকে জানাজায় অংশ নেন জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি হামিদুল হক বাহালুল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর বশির হাওলাদার, দৌলতখান উপজেলা সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, বোরহানউদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের প্রার্থী ওবাদুর রহমান বিন মোস্তফা, সাবেক পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাসেল মিয়া, জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবু নোমান মো. শফিউল্লাহ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেআলম (আলম মেম্বার), স্থানীয় যুবদল নেতা জাকির হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক দলের নেতারা।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪