'মাদক ছাড়ো, মাঠে আসো'-এ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন মিনি ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজগুরু বন্ধু-বন্ধু দল টাইব্রেকারের সাডেন ডেথ পেনাল্টিতে বাবুগঞ্জ বন্ধু মহল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এসময় উৎসবমুখর পরিবেশে বিজয়ী ও বিজেতাদের মধ্যে ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই বর্ণিল ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১০'এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক শাহে আলম, সরকারি বিএম কলেজের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মিজান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক মাস্টার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ মামুন, মোহাম্মদ আলী প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য মাইনুল ইসলাম সোহেল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ওই ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত সময়ে গোলশূন্য অবস্থায় ড্র হলে নিষ্পত্তির জন্য খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারেও ২-২ গোলে ড্র হলে শ্বাসরুদ্ধকর ওই খেলাটি সাডেন ডেথে নিষ্পত্তি হয়। শেষ পর্যন্ত সাডেন ডেথে বাবুগঞ্জ বন্ধু মহল দল পেনাল্টি মিস করলে রাজগুরু বন্ধু-বন্ধু দল শিরোপা জয় করে। বিজয়ী এবং বিজেতা দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি, পুরস্কারের এলইডি টিভি এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ ছাড়াও এসময় হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের ১০ টাকা ভর্তি ফি-তে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে ভর্তি এবং প্রথম বিভাগের ফুটবল কোচ দিয়ে প্রশিক্ষণ পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান বলেন, 'একজন ভালো খেলোয়াড়কে সারা পৃথিবীর মানুষ চেনে। খেলাধুলার মাধ্যমে নিজেকে এবং দেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায়। তাই বর্তমান বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। খেলোয়াড়দের জন্য কার্ডের কথা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মেধা বিকাশে নতুন কুঁড়িসহ বি়ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। '
অনুষ্ঠানের গেস্ট অব অনার বাবুগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসন এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে শরীর এবং মনকে পরিপূর্ণ সুস্থ রাখতে। তাই প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় বেশিবেশি বিভিন্ন খেলাধুলার চর্চা করা উচিত। দেশিয় ও লোকজ খেলার পাশাপাশি মৌসুম ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা উচিত। হারুন মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ কাজটা শুরু করার জন্য। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।'
আয়োজক হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ বলেন, 'সমাজ এবং মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই মানবসেবা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করছে। ভবিষ্যতেও হারুন মোল্লা ফাউন্ডেশনের এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।' #

৩১ আগস্ট, ২০২৬ ২১:৪১
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন মহাতারকা লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।

২৩ আগস্ট, ২০২৬ ১২:২২
আরও একবার জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবুও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে ঘরের মাঠ নিউ স্টেডিয়ামে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে বেকহ্যামদের দল। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখলো না মিয়ামি।
বিশ্বকাপ বিরতি কাটিয়ে ফেরার পর মিয়ামির ফর্ম গ্রাফ নিম্নমুখী। ২২ জুলাই থেকে ৯ টি ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে ড্র দুটি, পরাজয় ৪টি। টানা দুই পরাজয়ে লিগস কাপ থেকে বিদায় হয়েছে তাদের।
এমএলএসের ৬ ম্যাচে শনিবারের পরাজয় তাদের দ্বিতীয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে চতুর্থ পরাজয় এটি। এতে এমএলএসের দ্বিতীয় স্হানে থাকলেও ২১ ম্যাচে পয়েন্ট দাড়িয়েছে ৩৯, যা ন্যাশভিলের চেয়ে পয়েন্ট কম।
শনিবার ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণভাগ সামলে রেখেছিল স্বাগতিকরা। ফলে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয় রাউন্ডে ম্যাচের চিত্র বদলে যায়। দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের ৫৯ মিনিটে প্রথম গোল করে টরন্টোকে এগিয়ে দেন জোশ সার্জেন্ট। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ৬২ মিনিটে ডেরেক ইতিয়েন জুনিয়রের গোল মিয়ামিকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচের শেষভাগে এসে ৮২ মিনিটে গোল পান মেসি। এটি বিশ্বকাপ পরবর্তী ক্লাব ফুটবলে মেসির পঞ্চম গোল। তবে মেসির এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের হার এড়াতে পারেনি।
এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মিয়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল।

০৮ আগস্ট, ২০২৬ ১৯:৪৯
মালয়েশিয়াকে মাত্র ৬৯ রানে গুঁড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এইচপি দল।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরারের ঝড়ো ব্যাটিংয়ে শুরুটা ভালো হলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে এইচপি। শেষ দিকে অধিনায়ক এস এম মেহেরব হোসেনের আগ্রাসী ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
জাওয়াদ ১৮ বলে ২৮ রানের ঝলমলে ইনিংস খেলেন। এরপর আরিফুল ইসলাম ১২ বলে ১৫ রান করেন। ১২ বলে ১৪ রান করেন সাব্বির। ২৬ বলে ৩২ রান করেন সাকলাইন। শেষ দিকে মেহেরব ২২ বলে ৪০ রানের আগ্রাসী ইনিংস খেলে শেষ ওভারের আগেই ফেরেন এইচপি অধিনায়ক। মালয়েশিয়ার হয়ে বিজয় উনি নেন ৩ উইকেট।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মালয়েশিয়া। ইনিংসের প্রথম বলেই নাজমুল সাকিবকে বোল্ড করে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও ৫ বলে কোনো রান না করে ফিরে গেলে চাপে পড়ে সফরকারীরা।
তিন নম্বরে নেমে কিছুটা প্রতিরোধ গড়েন আহমেদ আকীল ওয়াহিদ। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় মালয়েশিয়ার রান তোলার গতি থেমে যায়। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল মাত্র ৪২ রান।
এরপর মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। আর আমির আজিম ২২ বলে ১৫ রান করে ফেরেন মোহাম্মদ রুবেল হাসানের বলে। ৬৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মালয়েশিয়া। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় পায় বাংলাদেশ এইচপি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১০ আগস্ট, সোমবার, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

০১ জুন, ২০২৬ ১৬:৪৩
'মাদক ছাড়ো, মাঠে আসো'-এ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে হারুন মোল্লা ফাউন্ডেশন মিনি ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজগুরু বন্ধু-বন্ধু দল টাইব্রেকারের সাডেন ডেথ পেনাল্টিতে বাবুগঞ্জ বন্ধু মহল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এসময় উৎসবমুখর পরিবেশে বিজয়ী ও বিজেতাদের মধ্যে ট্রফি এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই বর্ণিল ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-১০'এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হারুন মোল্লা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক শাহে আলম, সরকারি বিএম কলেজের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মিজান, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক মাস্টার, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন, যুগ্ম-আহবায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টুলু, সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হাওলাদার, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক আবদুল্লাহ মামুন, মোহাম্মদ আলী প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য মাইনুল ইসলাম সোহেল।
তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ ওই ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে এবং অতিরিক্ত সময়ে গোলশূন্য অবস্থায় ড্র হলে নিষ্পত্তির জন্য খেলাটি টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারেও ২-২ গোলে ড্র হলে শ্বাসরুদ্ধকর ওই খেলাটি সাডেন ডেথে নিষ্পত্তি হয়। শেষ পর্যন্ত সাডেন ডেথে বাবুগঞ্জ বন্ধু মহল দল পেনাল্টি মিস করলে রাজগুরু বন্ধু-বন্ধু দল শিরোপা জয় করে। বিজয়ী এবং বিজেতা দলের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি, পুরস্কারের এলইডি টিভি এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণ ছাড়াও এসময় হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের ১০ টাকা ভর্তি ফি-তে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে ভর্তি এবং প্রথম বিভাগের ফুটবল কোচ দিয়ে প্রশিক্ষণ পরিচালনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান বলেন, 'একজন ভালো খেলোয়াড়কে সারা পৃথিবীর মানুষ চেনে। খেলাধুলার মাধ্যমে নিজেকে এবং দেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায়। তাই বর্তমান বিএনপি সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। খেলোয়াড়দের জন্য কার্ডের কথা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মেধা বিকাশে নতুন কুঁড়িসহ বি়ভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। '
অনুষ্ঠানের গেস্ট অব অনার বাবুগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও ঢাকার এভারগ্রীণ ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, 'বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসন এবং সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই। একমাত্র খেলাধুলাই পারে শরীর এবং মনকে পরিপূর্ণ সুস্থ রাখতে। তাই প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় বেশিবেশি বিভিন্ন খেলাধুলার চর্চা করা উচিত। দেশিয় ও লোকজ খেলার পাশাপাশি মৌসুম ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা উচিত। হারুন মোল্লা ফাউন্ডেশনকে ধন্যবাদ কাজটা শুরু করার জন্য। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক।'
আয়োজক হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মোঃ আসাদুল্লাহ বলেন, 'সমাজ এবং মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে হারুন মোল্লা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তার জন্মলগ্ন থেকেই মানবসেবা, ক্রীড়া, সংস্কৃতি ও ধর্মীয় চর্চাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাসহ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। সমাজের জন্য অবদান রাখার চেষ্টা করছে। ভবিষ্যতেও হারুন মোল্লা ফাউন্ডেশনের এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকল রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা প্রয়োজন।' #
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬