ভোলায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। যার মধ্যে ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানই ভোলা জেলার বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এই নাম পরিবর্তন বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে 'বাংলাবাজার ডিগ্রী কলেজ', তজুমুদ্দিন উপজেলার তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন উপজেলার 'হাজী নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে লালমোহন ডিগ্রী কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়'র নাম পরিবর্তন করে বদরপুর মহাবিদ্যিলয়, চরফ্যাশন উপজেরার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ'র নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ'র নাম পরিবর্তন করে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ'র নাম পরিবর্তন করে দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, এবং মনপুরা উপজেলার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ'র নাম পরিবর্তন করে সাকুচিয়া মহাবিদ্যালয় নামকরন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।
এর আগে আরও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৩
ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কালমা ডাওরী বাজারের বাস স্টান থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

০৪ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৫
ভোলায় অটোরিকশা ও নছিমনের সংঘর্ষে রাশেদ হাওলাদার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা শহরের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামের শাহাজামাল হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।
দুপুরে ভোলার পিটিআই এলাকায় অটোরিকশা ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাশেদ নসিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৩
আওয়ামী লীগ গত ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ভোলায় নতুন বাজার চত্বরে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। এ সংকট থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষের দাবি। এ দাবিতে আমরা সবাই আন্দোলন করেছি এবং সংসদেও সেতুর দাবি তুলেছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তারা বলতে চাচ্ছেন, আমরা সেতু চাই না। বাস্তবতা তা নয়। ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্তি সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘সরকার হিজলা-মুলাদী হয়ে শরীয়তপুর দিয়ে সরাসরি ঢাকা যাওয়ার বিকল্প পথটিও বিবেচনা করছে। এতে প্রায় ৪০ মিনিট সময় কম লাগতে পারে। ভোলার জন্য কোনটি ভালো হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন। তবে ভোলার মানুষের দাবিও আমরা তুলে ধরতে থাকবো।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প সড়ক নির্মাণেও প্রায় ৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। শুধু ভোলার জন্যই প্রায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হচ্ছে। গত ছয় মাসে ৩০০ আসনের মধ্যে এমন একটি আসন দেখান, যেখানে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আনা সম্ভব হয়েছে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবো, ইনশা আল্লাহ।’
গণসংবর্ধনায় মন্ত্রী জানান, গত ১৮ বছরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। চাইলেও তিনি অনেক সুযোগ-সুবিধা নিতে পারতেন, কিন্তু কোনো লোভ-লালসায় পা দেননি। জীবনের প্রতিটি বিপদে ভোলার মানুষ তার পাশে ছিলেন।
তিনি বলেন, ‘বিগত নির্বাচনে অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে দেননি। সবকিছুর ঊর্ধ্বে উঠে ভোলার উন্নয়নে আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন এগিয়ে নিতে হবে।’
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘এমপি হিসেবে গত ছয় মাসে তিনি কোনো অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতেও দেবেন না।’
তিনি বলেন, ‘আমার দল বা আমার নাম ব্যবহার করে কেউ অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম করলে তারা আমার দলের লোক নয়। আমি টেন্ডারবাজি করি না, করার প্রশ্নই আসে না। টিআর-কাবিখা নিয়ে কেউ অনিয়ম করলে ইউএনও অফিসে লিখিত অভিযোগ করবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এসময় জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

১৩ অক্টোবর, ২০২৫ ১৫:১৮
ভোলায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। যার মধ্যে ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানই ভোলা জেলার বিভিন্ন উপজেলার।
মঙ্গলবার (০৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এই নাম পরিবর্তন বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে 'বাংলাবাজার ডিগ্রী কলেজ', তজুমুদ্দিন উপজেলার তজুমুদ্দিন হোসনে আরা চৌধুরী মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন উপজেলার 'হাজী নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রী কলেজ'র নাম পরিবর্তন করে লালমোহন ডিগ্রী কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়'র নাম পরিবর্তন করে বদরপুর মহাবিদ্যিলয়, চরফ্যাশন উপজেরার আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ'র নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ'র নাম পরিবর্তন করে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ'র নাম পরিবর্তন করে দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ'র নাম পরিবর্তন করে দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম পরিবর্তন করে ভোলা টিচার্স ট্রেনিং কলেজ, এবং মনপুরা উপজেলার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ'র নাম পরিবর্তন করে সাকুচিয়া মহাবিদ্যালয় নামকরন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হয়েছে।
এর আগে আরও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২৪
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২৪
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬