Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৯ মার্চ, ২০২৬ ১৯:২০
চাঁদপুরের শাহরাস্তিতে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের করা মামলার আসামি বাবা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত বাবা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন পর মেয়েটির মা পালিয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার সংবাদ পেয়ে জসিম উদ্দিন পরিবারের সদস্যদের রেখে পালিয়ে যান। শাহরাস্তি থানা পুলিশ জসিম উদ্দিনকে ধরতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেন। সর্বশেষ আজ (রোববার) থানার এসআই মিঠুন দাসের নেতৃত্বে একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে ঢাকা থেকে থানায় নিয়ে আসা হচ্ছে।

২৯ মার্চ, ২০২৬ ১৬:০৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদা মাফিক জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের স্টাফদের মারধর ও টাকা না দিয়ে তেল নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক করেন।
এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। এর আগে শুক্রবার রাতে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবক ফিলিং স্টেশনে প্রবেশ করেন।
এসময় তারা তাদের মোটরসাইকেলে চাহিদামতো অকটেন দিতে বলেন। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করেন।
একপর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন নিয়ে টাকা না দিয়ে চলে যান। পরে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন।
ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম অনুযায়ী তারা মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন।
চাহিদা অনুযায়ী তেল না দেওয়ায় আমাকেসহ ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে। একপর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়েই চলে যায়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হাসান সোহান বলেন, ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেটি পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মার্চ, ২০২৬ ১৪:৩৮
মেহেরপুরের গাংনী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশন কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
এসময় হাতাহাতির মাঝে পড়ে গোপাল চন্দ্র নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী ফিলিং স্টেশনে মোটরসাইকেল প্রতি ৫০০ টাকার নির্ধারিত সীমায় জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছিলো। কিছু মোটরসাইকেল চালক অতিরিক্ত জ্বালানি নিতে চাইলে ফিলিং স্টেশনে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা হাতাহাতি পর্যায়ে গড়ায়। পরিস্থিতি স্বাভাবিক করতে এগিয়ে আসেন সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে মারধরের শিকার হন পুলিশ কনস্টেবল গোপাল চন্দ্র। তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহত গোপাল চন্দ্রকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, বিষয়টির তদন্ত চলছে, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মার্চ, ২০২৬ ১২:১৮
নড়াইলের সদরে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করেছে চালক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ সরদার (৩৫) সদরের পেড়লী গ্রামের আকমার সরদারের ছেলে। আহত জিহাদুল (২৭) চামরুল গ্রামের জোহর আলীর ছেলে।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।
বাগ্বিতণ্ডা পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে রওয়ানা দেন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে থাকে ট্রাকচালক। তুলারামপুর রেল সেতুর নিচে চাপা দিয়ে নাহিদ নিহত হন। গুরুতর আহত হন জিহাদুল।
তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী কালবেলা বলেন, ট্রাকচাপায় নাহিদ নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

২৯ মার্চ, ২০২৬ ২০:৩৩
২৯ মার্চ, ২০২৬ ২০:২০
২৯ মার্চ, ২০২৬ ২০:১৬
২৯ মার্চ, ২০২৬ ২০:০১