Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

০২ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫
বিভিন্ন অপকর্মসহ ডাকাতিতে জড়িত নিজাম হাওলাদারকে গ্রেপ্তারে সফল হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে এই ব্যক্তিকে বাকেরগঞ্জ উপজেলার রানীহাট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট থানা পুলিশের একটি টিম। আলোচিত এই ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন ঘটনাপ্রবাহে অন্তত ১২টি মামলা হয়, যার মধ্যেকার ৬টিতে ওয়ারেন্ট জারি আছে।
পুলিশ জানিয়েছে, বহু মামলার আসামি চিহ্নিত ডাকাত ত্রিশোর্ধ্ব নিজাম হাওলাদারকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল।
আন্ত:জেলা ডাকাত দলের এই সদস্যর বিরুদ্ধে মাদক-অস্ত্রসহ ডাকাতির একাধিক মামলা আছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাকে স্থানীয় ২ নং চরাদি ইউনিয়নের রানীরহাট থেকে গ্রেপ্তার করা হয়। বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম এবং এএসআই ফারুক সঙ্গীয় ফোস নিয়ে অভিযান চালিয়ে নিজামকে গ্রেপ্তারে সফলতা পেয়েছেন।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বরিশালটাইমসকে জানান, গ্রেপ্তার নিজামের বিরুদ্ধে বাকেরগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি আছে। এরপরেও তিনি আত্মগোপনে থেকে অপকর্ম চালিয়ে আসতেছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সকল আইনগত প্রক্রিয়া শেষে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাভ্যন্তরে পাঠিয়ে দেন, জানান ওসি।’

০২ এপ্রিল, ২০২৬ ১৯:৪২
বরিশাল শহরের ভাটিখানা আফগাড়ি নিবাসী মরহুম এমদাদ হোসেন শরীফের আজ (৩ এপ্রিল) বুধবার ২৪ তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এই দিনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জীবদ্দশায় তিনি একজন চিকিৎসক ছিলেন।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃত্বে ছিলেন এবং সমাজসেবামূলক কাজ করেছেন। এছাড়াও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে । এছাড়াও ভাটিখানা আফগাড়ি সড়ক বায়তুল ওহাব জামে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।’

০২ এপ্রিল, ২০২৬ ১৯:৩৪
বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং এআরএস বালিকা বিদ্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক স্পষ্ট এবং উক্ত স্পটের পাঠকদের নিয়ে গঠিত সাংস্কৃতিক সংঘের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২ এপ্রিল কলেজের অধ্যক্ষ মো. মোকলেচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.এস.টি.টি.আই- এর ডিরেক্টর প্রফেসর রফিকুল ইসলাম, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ এবং এআর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিযুষ বন্দোপাধ্যায়।
বক্তাগণ বইপড়ার প্রয়োজনীয়তা এবং বই পড়ুয়াদের সমাজে সংগঠিত শুভশক্তি হিসাবে গড়ে তোলার গুরুত্ব আলোচনা করেন। সভায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক পিযুষ বন্দোপাধ্যায়কে সমন্বয়কারী করে ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের কমিটির ঘোষণা করা হয়।'

০২ এপ্রিল, ২০২৬ ১৯:১৫

দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী দিনের বাংলাদেশে মানুষের মুক্তির আন্দোলনে রাজপথে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চরমোনাই মাহফিল-এর দ্বিতীয় অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পীর সাহেব হুজুর ও চরমোনাই দরবার প্রায় এক শতাধিক বছর ধরে ইসলামের প্রচার ও প্রসার এবং মানুষের আত্মশুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ছোটবেলা থেকেই এই মাহফিলের কথা শুনে আসলেও এবারই প্রথম তিনি চরমোনাইয়ে এসেছেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মাহফিলে অংশ নিতে এসেছেন। তীব্র গরম উপেক্ষা করেও মানুষ আত্মশুদ্ধির জন্য একত্রিত হয়েছেন, যা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে। তিনি দীর্ঘদিন ধরে শুনে এসেছেন, এই মাহফিলে যারা আসেন তারা এক ধরনের মানুষ হয়ে আসেন, কিন্তু ফিরে যান ভিন্ন এক ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে এবার এসে তিনি সেই বাস্তবতা প্রত্যক্ষ করেছেন।
আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মানুষ ধীরে ধীরে ইসলামের পথে আরও অগ্রসর হবে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, শুধু ইসলামের শান্তির বার্তা প্রচার নয়, দেশের মানুষের কল্যাণে রাজনীতিতেও ইসলামী আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। দেশের মানুষের মুক্তি ও শান্তির জন্য জুলাই মাসে সংঘটিত আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলনের সময় যখন ছাত্রসমাজ রাজপথে ছিল, তখন প্রথম রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে আসে। তাদের এই অবদান দেশ ও জাতির জন্য চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এনসিপি।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় তার অনেক সহযোদ্ধা আহত ও শহীদ হয়েছেন। তিনি নিজে জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছেন, যা ইসলামী আন্দোলন বাংলাদেশসহ যারা সে সময় পাশে দাঁড়িয়েছিল তাদের সহায়তার ফলেই সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতে দেশের মানুষের মুক্তির আন্দোলনে এনসিপি ও ইসলামী আন্দোলনের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় ও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা ও সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তির নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

০২ এপ্রিল, ২০২৬ ২০:২১
০২ এপ্রিল, ২০২৬ ১৯:৪২
০২ এপ্রিল, ২০২৬ ১৯:৩৪
০২ এপ্রিল, ২০২৬ ১৯:১৫