১০ জুন, ২০২৫ ১১:৪০
বরিশালের সিনিয়র সাংবাদিক ও ‘নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল’র কার্যনির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে গতকাল ০৯ জুন রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫০ বছর বয়সি সাংবাদিক আসাদুজ্জামান বরিশালের সংবাদমাধ্যমে দুই যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন। এবং তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে এবং বরিশাল আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া জেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে তিনি প্রতিনদ্বন্দ্বিতা করেছিলেন।
স্বজনেরা জানিয়েছেন, ০৯ জুন বাসায় বিশ্রামে থাকা অবস্থায় আসাদুজ্জামান অসুস্থবোধ করেন। তাৎক্ষণিক তিনি বরিশালের স্বনামধন্য চিকিৎসক অশিত ভূষণের স্মরণাপন্ন হন এবং চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে হৃদরোগের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে রাতেই তাকে শেবাচিমে ভর্তি করে স্বজনেরা।
সাংবাদিক আসাদুজ্জামান রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।

২৯ মার্চ, ২০২৬ ১৩:০৫
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৯ মার্চ) সকালে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি চক্রবর্তী বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চার যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

২৯ মার্চ, ২০২৬ ১২:২৯
বিচারহীনতার ১০০ দিন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে নতুন সংগঠন ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদির উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়।
শনিবার (২৮ মার্চ) বিকেলে নলছিটি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সাবেক কাউন্সিলর জিয়াউল কবির মিঠু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুজন খান, সাংবাদিক ইসমাইল মুসাফির, উপজেলা এনসিপির আহ্বায়ক লাভলু ব্যাপারী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা শাহাদাৎ ফকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহুয়া ইসলাম, সমাজকর্মী বালী তূর্য, স্বেচ্ছাসেবী নেত্রী সাথী আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা খালিদ সাইফুল্লাহ, ইমরান হোসেন, মারজান খান, আমিনুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাসুমা হাদি বলেন, দেশের হারিয়ে যেতে বসা সংস্কৃতি রক্ষা এবং শহীদ ওসমান হাদির আদর্শ ও আজাদির লড়াইকে সারাদেশে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। তার কণ্ঠে যেন ওসমান হাদির বার্তা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যায় এ লক্ষ্যেই এ সংগঠন গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেন, ওসমান হাদির শাহাদাতের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় উদ্বেগ রয়েছে। তদন্তের নামে সময়ক্ষেপণ করে বিচার প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কি না এ প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে শহীদ হাদির খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

২৯ মার্চ, ২০২৬ ১২:০০
খেলনা পিস্তল ও কার্তুজের ছবি পাঠিয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সাব্বির নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি খেলনার পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক যুবক সাব্বির (৩০) বানারীপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাছরং গ্রামের বাসিন্দা।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বরিশালের বানারীপাড়ায় নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ভুক্তভোগী মিরাজ বলেন, ঈদের তৃতীয় দিন তার মোবাইল নম্বরে ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে সাব্বির নামের ওই যুবক। হোয়াটসঅ্যাপ একটি পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে ভয় দেখায়। চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করলে পুলিশ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ভুক্তভোগী নগরীর গির্জা মহল্লা এলাকার মোবাইল ব্যবসায়ী মিরাজ টেলিকমের মালিক মিরাজ বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।
তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে সাব্বিরকে আটক করা হয়েছে। সে যেই পিস্তল এবং কার্তুজের ছবি পাঠিয়ে হুমকি দিয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো খেলনা সাদৃশ্য পিস্তল এবং তিনটি কার্তুজ। যা আলামত হিসেবে জব্দ দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.