২৬ নভেম্বর, ২০২৫ ২১:৩২
প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতাসহ সরকারি ভাতাভোগীদের জন্য চিকিৎসা সেবা পেতে 'বিশ্বস্ত সেবা' কার্ডের নামে বিশেষ সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে। এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে।
জানা যায়, সবশেষ পাথরঘাটা উপজেলায় ২২ হাজার ৭৩০ জন ভাতাভোগি রয়েছে। এসব ভাতাভোগিদের সকল চিকিৎসা, চিকিৎসক ফি ৪০ ভাগ ছাড় এবং সকল ধরনের রক্ত পরীক্ষা ফ্রি সেবা দেয়া হবে।
বুধবার পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ কার্যক্রম নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিল রতন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোহসিন হোসেন, উপজেলা পানি কমিটির সভাপতি এরফান আহমেদ সোয়েন সহ অর্ধশত ভাতাভোগী।
এশিয়া ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টার পরিচালক সাইমুম দিপু বলেন, এমনিতেই পাথরঘাটা উপজেলাটি নদীবেষ্টিত। সে কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যাও বেশি। তারা সব সময়ই অবহেলিত। এর মধ্যে প্রতিবন্ধী, বিধবাসহ সরকারি ভাতাভোগি অন্যতম। এসকল মানুষ চিকিৎসা সেবা পেতে নানামুখী বাধার সম্মুখীন হয় পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা সেবাও পায়না। তাদের কথা বিবেচনা করে আমি এ উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, নিবন্ধিত ভাতাভোগী আমাদের তালিকাভুক্ত হলে তাদের কার্ড দিবো। যার নাম 'বিশ্বস্ত সেবা' কার্ড। এ কার্ডধারীদের সকল ধরনের রক্ত পরীক্ষা ৪০ ভাগ ছাড়, রক্তের গ্রুপ নির্ণয় ফ্রি।
ডা. নিল রতন সরকার বলেন, এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। ধারাবাহিকতা থাকলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যথাযথ চিকিৎসা সেবা পাবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে তাদের পরিবেশ সন্তোষজনক।
এ সময় বক্তারা বলেন, এ উদ্যোগ পাথরঘাটার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সুবিধা সুলভ মূল্যে পাওয়ার ফলে মানুষের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

১৩ জুন, ২০২৬ ১০:৫০
বরগুনা সদর উপজেলায় ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনার জেরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন কালু। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয়ভাবে একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে, ইব্রাহিম হোসেন কালু সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হয়ে এলাকায় আবারও অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। এতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা। এর জেরে শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে গুরুতর জখম করে।
এই ঘটনার পর সংক্ষুব্ধ গ্রামবাসী কালু ও তার সহযোগীদের ধাওয়া করে। এক পর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালুর মৃত্যু হয়। এ সময় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলীম বরিশালটাইমসকে বলেন, নিহত কালুর বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ১৩–১৪টি মামলা রয়েছে। তিনি একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি গ্রেফতার হয়েছিলেন। জামিনে বের হয়েই তিনি ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেন, এরপর গণপিটুনিতে তার মৃত্যু।

১০ জুন, ২০২৬ ১৬:২৮
বরগুনার আমতলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজীসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও প্রায় ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলী পৌর এলাকার বটতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আমতলী থানার উপপরিদর্শক (এসআই) কমল চন্দ্র। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুর রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার এবং আমতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার মৃত জলিল গাজীর ছেলে আবদুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী। পুলিশ বলছে, জনি গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।
আমতলী থানার ওসি আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ জানান, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
বরিশাল টাইমস

০৬ জুন, ২০২৬ ১৩:১০
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব এবং সাইফুল ইসলাম নামে দুইজনর নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে আমতলী উপজেলার বরিশাল-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সম্পর্কে শ্যালক এবং ভগ্নিপতি। হতাহতরা মোটরসাইকেলআরোহী ছিলেন।
পুলিশ জানায়, নিহত সজিব তার দুই শ্যালকসহ মোটরসাইকেল নিয়ে পটুয়াখালী থেকে কলাপাড়া যাচ্ছিলেন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া নামক এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ারসার্ভিস সজিবকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়া অপর দুজনকে গুরুতর অবস্থায় পটুয়াখালী হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।
আমতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে সজীব নামের একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বরিশালটাইমসকে বলেন, ঘটনার পর ঘাতক বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি আটক রাখা হয়েছে।'
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

১৩ জুন, ২০২৬ ১৮:২৪
১৩ জুন, ২০২৬ ১৬:২০
১৩ জুন, ২০২৬ ১৫:৪৮
১৩ জুন, ২০২৬ ১৫:২৫