০৯ মার্চ, ২০২৬ ১৯:০৫
বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদেরকে রাস্তায় পেলেই আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান।
রোববার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে এ ঘোষণা দেন তিনি।
পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষয়ে। অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাস করতে হবে।’
তিনি বলেন, ‘কিশোরদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। অন্যথায় রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।’
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না। নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তাদের দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় যদি বাসায় না ফেরে, তবে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন।’
তিনি আরও বলেন, সত্যিই যদি কিশোর গ্যাং থেকে থাকে, তাহলে তাদের অবশ্যই আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। কেউ পার পাবে না।

০৯ মার্চ, ২০২৬ ২১:০৪
বিএনপি নেতার করা চাঁদাবাজি মামলায় বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক আবুহেনা সিদ্দিকী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী জেলা বিএনপির সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল অভিযোগ করেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা আদায় করা হয়। তবে টাকা নেওয়ার পরও তাকে একটি মামলায় আসামি করে আদালতে পাঠানো হয়।
ঘটনার দীর্ঘদিন পর গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তিনি আদালতে চাঁদাবাজির মামলা করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল হলে আদালতের সমনে সোমবার হাজিরা দিতে এলে সাবেক ওসি আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হয়।

০৯ মার্চ, ২০২৬ ২০:৪৬
সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামের কর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার ওসি সৌমেন মৈত্র।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার বিকেলে ইফতারের প্রায় দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

০৯ মার্চ, ২০২৬ ২০:৩৫
বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে জেলার সব উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার অধীনে থাকা ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ জেলায় ইউনিয়ন, পৌর শাখার অধীনে ১১৮৮টি ওয়ার্ড কমিটি রয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২ উপজেলার ১০৮ ইউনিয়ন কমিটি এবং তার অধীনে ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২ পৌরসভার মাত্র ১০৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে। তিনি বলেন, খুব শিগ্গিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.