২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:২৯
মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।
ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে ভূমিকম্প সংঘটিত হয়।
ভূমিকম্পটি মাটির ১০১ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। যা মিয়ানমার ছাড়াও ভারত ও বাংলাদেশের বিভিন্ন জেলাকে কাঁপিয়েছে।
বরিশাল টাইমস
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:০৯
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের গাড়িবহরের ওপর বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। এই হামলায় হান্নান মাসউদসহ আরও ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।
জামায়াত নেতা আরও বলেন, ‘সশস্ত্র সন্ত্রাসীদের এই ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর প্রকাশ্যে হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই বহিঃপ্রকাশ। দেশবাসী মনে করে, যেখানে একজন সংসদ সদস্যের মতো জনপ্রতিনিধির কোনো নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’
এতে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। অন্যথায় দেশব্যাপী আইনহীনতার সংস্কৃতি বিস্তার লাভ করতে পারে, যা জাতির জন্য অত্যন্ত অশনিসংকেত।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
বরিশাল টাইমস

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৭
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মনিরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চাঁদাবাজি করার অভিযোগে মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামে আরেক কথিত সাংবাদিককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ শামীম বলেন, মনিরুল ইসলাম নামের একজন ব্যক্তি এসএ টিভির পরিচয়ে তিনজনের কাছ থেকে ৩৯ হাজার টাকা নিয়ে আত্মীয় পরিচয় দেখিয়ে পাসপোর্ট করানোর চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
আরেকজন মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন বাংলা সংবাদের সম্পাদক পরিচয়ে পাসপোর্ট অফিসে চাঁদা দাবি করেন। গোপন ক্যামেরায় ধরা পড়ার পর ভ্রাম্যমাণ আদালত মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
বরিশাল টাইমস

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৫৯
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর কোনো ব্যবস্থা নেননি। ফলে তিনি এ দায় এড়াতে পারেন না। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করতে হবে এবং তা পাসের মাধ্যমে তাকে অপসারণ করতে হবে।
এরপর গণহত্যার অভিযোগে রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বিরোধী দলীয় এই নেতা।
উল্লেখ্য, পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের স্মরণে এদিন বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।
বরিশাল টাইমস
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:০০
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:২৯
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২৩:১৮