এবার খোদ ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতার বিরুদ্ধেই জুলাইযোদ্ধা তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ বরিশাল বিভাগের সদস্যসচিব সুবহান আল তালুকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ২২ বছর বয়সি তরুণীকে ১১ অক্টোবর হোটেলে নিয়ে ধর্ষণ করাসহ আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। এবং তরুণীকে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি তরুণীর অনিচ্ছা সত্ত্বে ধারণ করা সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়েও ধর্ষণ করেন সুবহান। ভুক্তভোগী তরুণী নিজেকে নির্যাতন এবং ব্ল্যাকমেইলিং করে ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
বিভিন্ন মাধ্যম জানা গেছে, অভিযুক্ত সুবহান আল তালুকদার তৎসময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় হন এবং পরবর্তীতে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’র নেতৃত্ব লাভ করেন। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে তাকে মহিউদ্দিন রনির সাথে থাকতে দেখা যায়। অবশ্য সেই সময় সুবহানকে নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে পুলিশ গ্রেপ্তার করলে মহিউদ্দিন রনি তাকে ছাড়াতে থানা অবরোধও করেছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ভুক্তভোগী তরুণী জানান, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতা সুবহান আল তালুকদারের সাথে পরিচয় ঘটে। এরপরে দীর্ঘসময় তাদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ আলোচনায় হয় এবং একপর্যায়ে তা হৃদয়ঘটিত সম্পর্কে রূপ নেয়।
তরুণীর মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যায় বরিশাল সদর রোডের ‘আবাসিক হোটেল হক’-এর ৪০৪ নম্বর কক্ষে নিয়ে ওই তরুণীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন সুবহান। এসময় গোপনে মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে ওই নেত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দিলে সুবহান কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুরে নবগ্রাম রোড এলাকায় সুবহান তাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে সুবহান ওই তরুণীকে হত্যার উদ্দেশে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। এসময় তরুণীর ঠোঁট ফেটে গুরুতর জখম হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, ১৮ ডিসেম্বর ভুক্তভোগী তরুণীর লিখিত এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা করার আগে তরুণী ফেসবুক লাইভে এসে তাকে মারধর করাসহ বিভিন্নভাবে নির্যাতনের বক্তব্য তুলে ধরেন, যা লাইক-কমেন্ট এবং শেয়ারে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং বিষয়টি নিয়ে স্থানীয় দৈনিক পত্রিকাগুলো মোটাদাগে সংবাদও প্রকাশ করে।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৩
বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। এর মধ্যে আগামী কয়েকদিনে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ও চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৯
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পরিবারের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। পুলক চ্যাটার্জিকে সংবাদপত্রটির কার্যালয়ে মৃত অবস্থায় উদ্ধারের তিন দিন পর এই টাকা পরিশোধ করা হলো। সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, গতকাল ১৪ সেপ্টেম্বর পুলকের স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেওয়া হয়েছে।
গত শুক্রবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু বছর ধরে নগরীর গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন। স্বজনেরা জানিয়েছেন, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
পুলক স্ত্রী প্রিয়াঙ্কা এবং একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে পুলক লিখেছেন, 'আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।'
পারিবারিক সূত্র জানিয়েছে, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনা করার অনুরোধ করেছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো আসল কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর বিস্তারিত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রইচ সেরনিয়াবাত ওই এলাকার ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করে সড়কে মিছিল করার প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার দেখানো হয়।
আগৈলঝাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বরিশালটাইমসকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

২০ ডিসেম্বর, ২০২৫ ১৮:৩৭
এবার খোদ ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতার বিরুদ্ধেই জুলাইযোদ্ধা তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ বরিশাল বিভাগের সদস্যসচিব সুবহান আল তালুকদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ২২ বছর বয়সি তরুণীকে ১১ অক্টোবর হোটেলে নিয়ে ধর্ষণ করাসহ আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। এবং তরুণীকে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি তরুণীর অনিচ্ছা সত্ত্বে ধারণ করা সেই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়েও ধর্ষণ করেন সুবহান। ভুক্তভোগী তরুণী নিজেকে নির্যাতন এবং ব্ল্যাকমেইলিং করে ধর্ষণের ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানায় একটি মামলা করেছেন।
বিভিন্ন মাধ্যম জানা গেছে, অভিযুক্ত সুবহান আল তালুকদার তৎসময়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় হন এবং পরবর্তীতে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’র নেতৃত্ব লাভ করেন। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ে বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে তাকে মহিউদ্দিন রনির সাথে থাকতে দেখা যায়। অবশ্য সেই সময় সুবহানকে নিষিদ্ধ ছাত্রলীগ পরিচয়ে পুলিশ গ্রেপ্তার করলে মহিউদ্দিন রনি তাকে ছাড়াতে থানা অবরোধও করেছিলেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ভুক্তভোগী তরুণী জানান, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে ‘ধর্ষণ প্রতিরোধ মঞ্চ’ নেতা সুবহান আল তালুকদারের সাথে পরিচয় ঘটে। এরপরে দীর্ঘসময় তাদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ আলোচনায় হয় এবং একপর্যায়ে তা হৃদয়ঘটিত সম্পর্কে রূপ নেয়।
তরুণীর মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর সন্ধ্যায় বরিশাল সদর রোডের ‘আবাসিক হোটেল হক’-এর ৪০৪ নম্বর কক্ষে নিয়ে ওই তরুণীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন সুবহান। এসময় গোপনে মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে ওই নেত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দিলে সুবহান কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর দুপুরে নবগ্রাম রোড এলাকায় সুবহান তাকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিয়ে করবেন না। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে সুবহান ওই তরুণীকে হত্যার উদ্দেশে হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করেন। এসময় তরুণীর ঠোঁট ফেটে গুরুতর জখম হয়। এই ঘটনায় ভুক্তভোগীর মাসহ একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে রয়েছেন।
বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম রূপালী বাংলাদেশকে জানান, ১৮ ডিসেম্বর ভুক্তভোগী তরুণীর লিখিত এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা করার আগে তরুণী ফেসবুক লাইভে এসে তাকে মারধর করাসহ বিভিন্নভাবে নির্যাতনের বক্তব্য তুলে ধরেন, যা লাইক-কমেন্ট এবং শেয়ারে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং বিষয়টি নিয়ে স্থানীয় দৈনিক পত্রিকাগুলো মোটাদাগে সংবাদও প্রকাশ করে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:২০
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১২