২৯ জানুয়ারি, ২০২৬ ১২:২৪
বাঁশের লাঠি ও গাবের কচা নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের বেতাগী উপজেলা শাখার সভাপতি ক্বারী বশির উদ্দিন জেহাদি। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান তিনি।
বশির উদ্দিন জেহাদি বলেন, সংগ্রামী দেশবাসী আপনারা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা এমনভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমনভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে দেবেন না। প্রয়োজন বোধে আপনার-আমার রক্তের বিনিময়ে হলেও সত্য ভোট দেবো, সহিহ ভোট দিবো।
তিনি আরও বলেন, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে- কখনো মানুষ তা চিন্তাও করেনি, আর করবেও না।
এদিকে জনসভায় ভোটকেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে অবস্থান করার বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কি না জানতে চাইলে বশির উদ্দিন জেহাদি বলেন, আমি মূলত বুঝাতে চেয়েছি, যাতে জাল ভোট কেউ দিতে না পারে, সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে- এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছি। এ ধরনের বক্তব্য যে নির্বাচনি আচরণ বিধিমালার লঙ্ঘন, তা আমি জানতাম না। এটা আমার ভুল হয়েছে। আগামীতে আর এরকম হবে না।

০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৪৯
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:২২
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:০০
০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:৩২

০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০১
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামের পতাকা উড়লে তা দক্ষিণাঞ্চলের সাগরপাড় থেকেই প্রথম উড়বে। তিনি আরও দাবি করেন, দেশের কোথাও যদি হাতপাখা প্রতীক বিজয়ী নাও হয়, বরগুনা-১ আসনে বিজয় নিশ্চিত হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বরগুনার আমতলী পৌরসভা ভবন প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সৈয়দ রেজাউল করিম বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠনের আশায় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কেউ সোনার বাংলা, কেউ সবুজ বা ডিজিটাল বাংলার কথা বলে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতিরিক্ত আশ্বাস না দিয়ে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বিজয়ী হলে আল্লাহর রহমতে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে। প্রতিদ্বন্দ্বী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বা ভোটকেন্দ্র দখলের মতো কোনো পথ বেছে নেওয়া যাবে না।
তিনি শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সভ্য মানুষ। আমাদের বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন।’
তিনি আরও বলেন, হাতপাখা প্রতীক বিজয়ী হলে বরগুনাকে দেশের একটি মডেল জেলায় রূপান্তর করা হবে। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. অলি উল্লাহ এবং বরগুনা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত ছিলেন।

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:১৭
বরগুনার আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশশাকুর ফিরোজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত আশশাকুর ফিরোজ আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আশশাকুর ফিরোজ আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান।
ওষুধ নিয়ে রাত সোয়া ৯টার দিকে আমতলীতে ফেরার সময় সড়ক পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
নিহত ফিরোজের স্ত্রী মোসা. রাজিয়া আক্তার বলেন, ‘বুধবার সন্ধ্যার পর ওষুধ আনতে পটুয়াখালী যান। পরে রাত সাড়ে ১০টার দিকে জানতে পারি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জামাল হোসেন বলেন, তাঁর মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন দক্ষ ও জনপ্রিয় শিক্ষক ছিলেন।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারি কলেজমাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেলে আয়লা পাতাকাটা ইউনিয়নের জঙ্গলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

০৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৫
বরগুনার পাথরঘাটা উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম নাসির উদ্দিন চৌকিদার। অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগীর মা পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী নিজেও থানায় এসে তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী (১৫) কাচ্চিরে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার মা মোসা. চাঁদনি আক্তার পলি অন্যত্র বিবাহ করে আলাদা থাকায় ভুক্তভোগী তার বাবা ও সৎ মা উম্মে কুলসুম সুমাইয়ার সঙ্গে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের বাড়িতে বসবাস করতেন।
গত জানুয়ারি মাসে দুই দফা নিজ বাড়িতে কিশোরী তার আপন বাবার দ্বারা ধর্ষণের শিকার হন। আরও অভিযোগ করা হয়েছে, ঘটনার পর অভিযুক্ত বাবা তাকে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবন করান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযুক্ত নাসির উদ্দিন চৌকিদারকে এরইমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.